02/10/2026
গতকাল ১ অক্টোবর, ২০২৬ মালদায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংঘ ভয়েস অফ হিন্দুস্তানের অকালপ্রয়াত সহ প্রতিষ্ঠাতা সদস্য শ্রী অরিজিৎ সমাদ্দারের চতুর্থ প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে "অরিজিৎ সমাদ্দার স্মৃতি স্কলারশিপ" এর এবছরের কার্যক্রম। মালদা বেচামারি পালপাড়া বৈদিক গুরুকুলের কর্ত্রী আমাদের অন্যতম সদস্যা সোনালী পাল এবং তাঁর টিমের পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
1. পালপাড়া শিক্ষা নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বয়ংসেবিকা - সম্মানীয়া রুবি দি
2. জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত - মাননীয় বিজয় মহন্ত মহাশয়।
3. স্বয়ংসেবিকা ও সমাজ সেবিকা - সম্মানীয়া ছন্দা দি এবং সন্মানীয় সুজাতা দি
4. গুরুকুলের মহাচালক - মাননীয় বিজয় ঘোষ মহাশয়।
5. বিশিষ্ট সমাজ সেবক - মাননীয় সুজিত দা, মাননীয় চিন্টু দা এবং মাননীয় সুমন্ত দা
6. মালদা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক - মাননীয় দিগম্বর দা
অনুষ্ঠান সূচিতে ছিল,
1. দ্বীপ প্রজ্জ্বলন
2. শ্রদ্ধাঞ্জলি ও অরিজিতের স্মৃতিতে বক্তব্য
3. গুরুকুলের ছাত্রদের মুখে একটি গীতি
4. অরিজিৎ সমাদ্দার স্মৃতি স্কলারশিপ উপলক্ষ্যে মেধাবী ছাত্র ছাত্রীদের বই প্রদান
5. গীতা পাঠ এবং কীর্তন
6. প্রসাদ বিতরণ এবং সমাপ্তি ভাষণ
এই অনুষ্ঠানের জন্যে যাঁরা স্কলারশিপ উপলক্ষ্যে বই দিয়ে অথবা বইয়ের অনুদান দিয়ে আমাদের সাহায্য করেছেন, আমরা তাঁদের কৃতজ্ঞতা জানাই, আমরা কৃতজ্ঞ শ্রী সুদীপ চক্রবর্তী, শ্রী সৌরভ দত্ত, ডক্টর ডরোথি মজুমদার, ডক্টর অরিন্দম ভট্টাচার্য, ডক্টর শতাব্দী ভট্টাচার্য, শ্রী সুব্রত পাল চৌধুরী, শ্রী শিলাদিত্য ভৌমিক, শ্রী শঙ্কর মাইতি, শ্রী সন্দীপ কর, শ্রী সৌমাভ গাঙ্গুলি, শ্রী দেবব্রত দণ্ডপত, শ্রী সুজয় সাহা, ডক্টর দেবদ্বীপ দেব, শ্রী ঋতম বিশ্বাস, ডক্টর ইন্দ্রনীল সাহা, শ্রী জয়দ্বীপ চৌধুরী, ডক্টর দেবপ্রিয় ঘোষাল, শ্রী কৌশিক দাস, শ্রী তুষার পাত্র, শ্রী অরিজিৎ সামন্ত, শ্রী শান্তনু সরকার, শ্রী পার্থ দত্ত, শ্রী সুভাষ সরকার, শ্রী নীলাদ্রি রায়, শ্রী সুপ্রতিক ভট্টাচার্য, ডক্টর অর্পণ কৃষ্ণ মিত্র,শ্রী সৌরভ আচার এবং শ্রী অসীম লাল মুখার্জির কাছে, জয় হিন্দ, বন্দেমাতরম।।
অনুষ্ঠান পরিচালনার জন্যে কৃতজ্ঞতা জানাই সোনালীর টিমের সকল কচিকাঁচা, এছাড়া আমাদের অন্যতম সদস্য বিপুল হালদার , আইনজীবী কুমারী রূপালী পাল এবং বাকিদের, আমাদের টিমের অন্যতম সদস্যা সুবক্তা ও সমাজসেবী কুমারী প্রীতি রায় গোটা অনুষ্ঠানের ছবি ও ভিডিও তুলেছেন, ওনাকে কৃতজ্ঞতা, অনুষ্ঠানের পোস্টার ডিজাইন করেছেন আমাদের সহ সভাপতি শ্রী বাপ্পাদিত্য মিত্র, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।।
জয় শ্রী রাম, জয় মা দুর্গা 🚩🕉️
©সুমন কুমার দত্ত, প্রতিষ্ঠাতা, ভয়েস অফ হিন্দুস্তান
#হিন্দু #হিন্দুত্ব #স্কলারশিপ #অনুষ্ঠান #মালদা #অনুদান #বই #ছাত্রছাত্রী #সনাতনী #স্মৃতি #স্মরণ #মেধাবী