14/09/2026
পূজোর আনন্দে মেতে উঠুক #সবার_ঘর! 🌸✨
পূজো দোরগোড়ায়, আর এই সময়ে আমরা সকলেই ব্যস্ত ঘরদোর পরিষ্কার করতে। আলমারি গোছাতে গিয়ে নিশ্চয়ই এমন অনেক দামি জামাকাপড় বেরোচ্ছে, যা হয়তো আপনি মাত্র একদিন পরেছেন, কিন্তু এখন আর পরা হয় না? ফেলতে মায়া লাগছে, আবার কাকে দেবেন সেটাও বুঝতে পারছেন না?আপনার ফেলে রাখা সেই প্রিয় পোশাকটিই কিন্তু হতে পারে অন্য কারোর সেরা উপহার!
❤️আপনাদের ভালোবাসায় আমাদের 'পুরনো বস্ত্র সংগ্রহের #বিনা_পয়সার_বাজার_কর্মসূচি' আজ এক বিশাল রূপ নিয়েছে। সারা পশ্চিমবঙ্গ থেকে যেভাবে আপনারা সাড়া দিচ্ছেন, ফোন করছেন—তা সত্যিই কল্পনাতীত! আপনাদের এই ভালোবাসার ডাকে সাড়া দিতে আমি আমার দু-চাকার স্কুটি নিয়েই পৌঁছে যাচ্ছি আপনাদের বাড়ি বাড়ি। লক্ষ্য একটাই—আপনার দেওয়া পোশাকটি যেন সঠিক মানুষের মুখে হাসি ফোটায়।
😊🛵আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ:আপনার দেওয়া জামাকাপড়গুলো দয়া করে একটু ধুয়ে, পরিষ্কার করে এবং গুছিয়ে আমাদের হাতে তুলে দেবেন।আপনার একটু সহানুভূতি এবং সামান্য সচেতনতা চা বাগানের মানুষের কোনো এক মলিন মুখে ফোটাতে পারে অনাবিল হাসি। আসুন, আনন্দের আলো ছড়িয়ে দিই সবার মাঝে।📥 আপনার বাড়ির পুরনো কিন্তু ভালো পোশাকগুলি দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
#মানুষের_সাথে_মানুষের_পাশে
#ইউনিক_ফাউন্ডেশন_টিমের প্রয়াস
যোগাযোগ 090641 11943
#বস্ত্রদান #পূজোরআনন্দ #মানবতা #পুরনোবস্ত্রসংগ্রহ #সবাইমিলেপূজো #পাশেদাঁড়ান