Lazy Lanes

Lazy Lanes an online book shop

   #বাংলাদেশেরবই  #অনুবাদ #হররউত্তর ইরাকে, একটি প্রত্নতাত্ত্বিক খনন সাইটে ফাদার ল্যাঙ্কাসটার মেরিন খুঁজে পেলেন এক অদ্ভুত...
18/06/2022


#বাংলাদেশেরবই
#অনুবাদ
#হরর

উত্তর ইরাকে, একটি প্রত্নতাত্ত্বিক খনন সাইটে ফাদার ল্যাঙ্কাসটার মেরিন খুঁজে পেলেন এক অদ্ভুত পিশাচ মুর্তি, 'পাজুজু'র মূর্তি। আফ্রিকাতে এর সাথে লড়েছিলেন তিনি, চারপাশের লক্ষণ তাকে বলছিলো, সে লড়াই এখনও শেষ হয়নি, শীঘ্রই 'পাজুজু'র সাথে দেখা হবে তার।

জর্জটাউনে, বিখ্যাত অভিনেত্রী ক্রিস ম্যাকর্নেইলের মেয়ে রেগ্যান হঠাৎ অদ্ভুত আচরণ করা শুরু করলো। বেশ কিছু অদ্ভুত শারীরিক আর মানসিক পরিবর্তনের পর, মা ক্রিস ম্যাকনেইল নানান ধরণের চিকিৎসা করান ওকে। কিন্তু কিছুতেই কিছু হয় না, রেগ্যানের শরীর আর মনের দিন দিন অবনতি হতে থাকে। নিরুপায় ক্রিস শরণাপন্ন হন ফাদার কারাসের, যিনি কিনা একাধারে মনস্তত্ত্ববিদ এবং পাদ্রী। তিনি নিজেই তখন ভুগছিলেন নানান মানসিক টানাপোড়েনে। তবুও তিনি তদন্ত চালিয়ে নিশ্চিত হন, রেগ্যান ‘পজেসড'।

চার্চ থেকে 'এক্সরসিস্ট' হিসাবে নিয়োগ দেয়া হয় ফাদার মেরিনকে, সাথে থাকেন কারাস। কিন্তু পিশাচ 'পাজুজু’র ভয়ংকর আক্রমণের শিকার হন মেরিন, দৃশ্যপটে চলে আসেন মানসিকভাবে বিপর্যন্ত কারাস। উনি কি পারবেন এই গুরুদায়িত্ব সামলাতে, নিজের মনের অন্ধকারকে একপাশে সরিয়ে, বৃহত্তম অন্ধকারের হাত থেকে রেগ্যানের জীবন বাঁচাতে?

পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি, উইলিয়াম পিটার ব্লেটির ‘দ্য এক্সরসিস্ট' এর পূর্ণাঙ্গ অনুবাদে, এ পর্যন্ত লেখা সবচেয়ে ভয়ংকর উপন্যাসে। সকল মধ্যরাতের উপযোগী ভূতুড়ে এই কাহিনী আপনাকে ঘুরিয়ে আনবে ভয়াবহ এক পরাবাস্তব জগতে, যেটা সম্বন্ধে আমরা পড়তে চাই, কিন্তু সেখানে যেতে চাই না।

বই: দ্য এক্সরসিস্ট
লেখক: উইলিয়াম পিটার ব্লেটি
অনুবাদক: অরূপ ঘোষ
প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
প্রকাশক: ঈহা প্রকাশ
মুদ্রিত মূল্য: ৪৮০ টাকা

আকর্ষণীয় ছাড়ে হোম ডেলিভারি পেতে whatsapp করুন 7439581774 নম্বরে।

   #বইমেলারবই #হেমেন্দ্রকুমার_রায় #ভৌতিক_উপন্যাস_সমগ্রপ্রকাশিত হল হেমেন্দ্রকুমার রায়ের ভৌতিক উপন্যাস সমগ্র। এগারোটি ভয়াল...
27/02/2022


#বইমেলারবই
#হেমেন্দ্রকুমার_রায়
#ভৌতিক_উপন্যাস_সমগ্র

প্রকাশিত হল হেমেন্দ্রকুমার রায়ের ভৌতিক উপন্যাস সমগ্র। এগারোটি ভয়াল রচনার এক বৃহৎ সংকলন। রয়েছে তিনটি দুষ্প্রাপ্য রচনা - মানব দানব, অদৃশ্য মানুষ ও মহিষাসুরের খাঁড়ার রক্ত।

মুদ্রিত মূল্য: ৫৯৯ টাকা
ছাড়কৃত মূল্য: ৪৮০ টাকা

হোম ডেলিভারি পেতে whatsapp করুন 7439581774 নম্বরে।

   #ডার্ক_ফ্যান্টাসি #নতুনবই #আকর্ষণীয়_ছাড়"ডার্ক ফ্যান্টাসি। বর্তমানে বাংলা সাহিত্যে বহুল প্রচলিত ও জনপ্রিয় এই শব্দের স...
02/02/2022


#ডার্ক_ফ্যান্টাসি
#নতুনবই
#আকর্ষণীয়_ছাড়

"ডার্ক ফ্যান্টাসি। বর্তমানে বাংলা সাহিত্যে বহুল প্রচলিত ও জনপ্রিয় এই শব্দের সঠিক বাংলা প্রতিশব্দ আমার জানা নেই। তবে আমার ভাবনায় আমি নাম দিয়েছি—অন্ধকারের গল্পগাথা।... মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা হিংসা, দ্বেষ, অমার্জিত যৌন আকাঙ্ক্ষা, প্রতিশোধস্পৃহা, অপরাধ-প্রবণতা ইত্যাদি পঙ্কিল বিষয়কে কেন্দ্র করে এইসব গল্প।"

বই: সাদা বেড়াল
লেখক: হিমাদ্রকিশোর দাশগুপ্ত
মুদ্রিত মূল্য: ২৯৯ টাকা
ছাড়কৃত মূল্য: ২৩৯ টাকা

মোট আঠারোটি গল্প নিয়ে ‘ডাক এলে যেতেই হয়।' প্রাপ্তবয়স্ক, প্রাপ্তমনস্ক পাঠকের জন্য। কোনোটা বেশ বড়, কোনোটা আবার খুব ছোট। রহস্য, ভয়ংকর, অলৌকিক আবার প্রেম, মজাও রয়েছে। এসেছে করোনা নামক ভাইরাসও। প্রতি মুহূর্তে টানটান শিহরন, রোমাঞ্চ এবং প্রেমের মাধুর্য।

বই: ডাক এলে যেতেই হয়
লেখক: ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
মুদ্রিত মূল্য: ২২৫ টাকা
ছাড়কৃত মূল্য: ১৮০ টাকা

হোম ডেলিভারি পেতে whatsapp করুন 7439581774 নম্বরে।
বা ক্লিক করুন নীচের লিঙ্কে -
Message Lazy Lanes on WhatsApp. https://wa.me/message/ZTJARNN36QSCN1

   #মজার_কমিকস #ছাড়_25_শতাংশসুযোগ বন্দ্যোপাধ্যায়ের আঁকা তিনটি কমিকস।১. সুকুমার রায়ের চারটি গল্প (পাজি পিটার, বুদ্ধিমানের...
22/01/2022


#মজার_কমিকস
#ছাড়_25_শতাংশ

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের আঁকা তিনটি কমিকস।

১. সুকুমার রায়ের চারটি গল্প (পাজি পিটার, বুদ্ধিমানের সাজা, বাবুর ছবি, বুঝবার ভুল)

২. রাজশেখর বসুর ভূশন্ডির মাঠে

৩. মজায় ঠাসা গল্প খাসা (কাহিনী ও ছবি - সুযোগ বন্দ্যোপাধ্যায়)

মুদ্রিত মূল্য ২৫০ টাকা প্রতিটি। একত্রে তিনটিতে ২৫% ছাড়।

অর্ডার করতে whatsapp করুন 7439581774 নম্বরে।

   #সেকালের_দস্যু_কাহিনী“সেকালের রহস্য রোমাঞ্চ গোয়েন্দা” সিরিজের দ্বিতীয় বই “সেকালের দস্যু কাহিনি" প্রকাশিত হল। রায় ব...
19/01/2022


#সেকালের_দস্যু_কাহিনী

“সেকালের রহস্য রোমাঞ্চ গোয়েন্দা” সিরিজের দ্বিতীয় বই “সেকালের দস্যু কাহিনি" প্রকাশিত হল। রায় বাহাদুর শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায় মহাশয় প্রণীত সেকালের দুর্লভ দুটি বিখ্যাত দস্যু কাহিনি যথাক্রমে ‘ঠগী কাহিনি' এবং 'তান্তিয়া ভীল', এই বইতে সংকলিত হল। দীর্ঘ প্রায় শতাধিক বছর পরে পুনরায় কাহিনি দুটি এল দুই মলাটে।

বই: সেকালের দস্যু কাহিনী
লেখক: রায়বাহাদুর শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা
ছাড়কৃত মূল্য: ৩২০ টাকা

20% ছাড়ে হোম ডেলিভারি পেতে whatsapp করুন 7439581774 নম্বরে।

*এই সিরিজের দুটি বই একত্রে নিলে পাবেন 25% ছাড়।

   #রহস্য_উপন্যাস #হেমিস_গুম্ফার_পুঁথিবহুকাল আগে এক রাশিয়ান সাংবাদিক বন্ধুর লাদাখ ভ্রমণে গিয়ে পৌঁছন হেমিস গুম্ফায়। লামাদ...
14/01/2022


#রহস্য_উপন্যাস
#হেমিস_গুম্ফার_পুঁথি

বহুকাল আগে এক রাশিয়ান সাংবাদিক বন্ধুর লাদাখ ভ্রমণে গিয়ে পৌঁছন হেমিস গুম্ফায়। লামাদের সেবায় সুস্থ
হয়ে ওঠেন সেবার।
এর মধ্যে পাওয়া যায় এক রহস্যময় পুঁথি। যাতে পাওয়া যায় যীশুখ্রীষ্টের হারিয়ে যাওয়া জীবনের ছায়া।
সত্যিই কি সেই পুঁথির অস্তিত্ব ছিল? পুঁথিতে বর্ণিত সাধু ঈশা কি আসলে প্রভু যীশুখ্রীষ্ট? তাঁর হারিয়ে যাওয়া জীবনের খোঁজ কি ছিল সেই পুঁথিতে?
হেমিস গুম্ফার প্রধান লামাই বা নিখোঁজ কেন?
জানতে গেলে পড়তে হবে এক রোমহর্ষক সত্যি ঘটনার উপর ভিত্তি করে রচিত এই কিশোর রহস্য উপন্যাস।

বই: হেমিস গুম্ফার পুঁথি
লেখক: দিব্যেন্দু দাস
মুদ্রিত মূল্য: ২০০ টাকা
ছাড়কৃত মূল্য: ১৬০ টাকা

20% ছাড়ে হোম ডেলিভারি পেতে whatsapp করুন 7439581774 নম্বরে।

   #নতুনবই #সিমিকা_পাবলিশার্স #বিষয়_সিনেমাসিনেমায় কতটা প্রভাব ফেলেছে সমকালীন কাব্য বা চিত্রকলা অথবা দাঙ্গা - দেশভাগ বা ন...
30/12/2021


#নতুনবই
#সিমিকা_পাবলিশার্স
#বিষয়_সিনেমা

সিনেমায় কতটা প্রভাব ফেলেছে সমকালীন কাব্য বা চিত্রকলা অথবা দাঙ্গা - দেশভাগ বা নকশাল আন্দোলন? জানতে চান? এই সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আর তার সাথে অনেক কিছু নিয়ে আসছে 'সিনেমা নিয়ে নানারকম' প্রখ্যাত লেখক ও সাংবাদিক কমলেন্দু সরকার এর নতুন বই।

বই: সিনেমা নিয়ে নানারকম
লেখক: কমলেন্দু সরকার
মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
ছাড়কৃত মূল্য: ২৮০ টাকা

সারা ভারতে হোম ডেলিভারি পেতে whatsapp করুন 7439581774 নম্বরে।

   #ছাড়_20_শতাংশ  #উত্তরে_আছে_মৌন #তিব্বতকাহিনীনীরব এক বরফ-মোড়া দেশের নাম তিব্বত। ভারতবর্ষের চূড়ায় এই ভূখণ্ডের ইতিহাস...
30/12/2021


#ছাড়_20_শতাংশ
#উত্তরে_আছে_মৌন
#তিব্বতকাহিনী

নীরব এক বরফ-মোড়া দেশের নাম তিব্বত। ভারতবর্ষের চূড়ায় এই ভূখণ্ডের ইতিহাস বন্ধুর ও রহস্যময়; এখানে রাজশাসন ও ধর্ম বারবার দাঁড়িয়েছে মুখোমুখি, কখনও ধর্ম জিতেছে, কখনও বা রাজা। আর এই টানাপোড়েনের প্রেক্ষাপটে বারংবার উজ্জ্বল হয়ে উঠেছেন একেক সাধক-পণ্ডিত। বহু রণ, বহু কৌশল ও বলিদানের পর রক্তস্নাত শয্যাপরে ধ্যানাসনে প্রতিষ্ঠিত হয়েছেন তথাগত বুদ্ধ। ইতিহাসের গূঢ় জটিলতা সরিয়ে তিব্বতের কাহিনিকে গল্পচ্ছলে লিখলেন সৈকত ভট্টাচার্য। এ-লেখা এক ভ্রামণিক কথকের সারল্যে ছুঁতে চেয়েছে তুষারাবৃত দেশটির প্রাণস্পন্দন, তার সুদীর্ঘকালের মৌন অভিমান।

বই: উত্তরে আছে মৌন
লেখক: সৈকত ভট্টাচার্য
মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
ছাড়কৃত মূল্য: ২৮০ টাকা

সারা ভারতে হোম ডেলিভারির জন্য whatsapp করুন 7439581774 নম্বরে।

   #পড়শি #শাহ_আবদুল_করিম #ছাড়_20_শতাংশএই পৃথিবী একদিন বাউলের দেশ হবে — এমনই এক স্বপ্নের কথা বলেছিলেন তিনি। তাঁর রচিত বহু...
20/12/2021


#পড়শি
#শাহ_আবদুল_করিম
#ছাড়_20_শতাংশ

এই পৃথিবী একদিন বাউলের দেশ হবে — এমনই এক স্বপ্নের কথা বলেছিলেন তিনি। তাঁর রচিত বহু গান দেশ-বিদেশের শিল্পীরা গেয়ে থাকেন। তাঁর দর্শনকে জীবনের সঠিক পথ বলে মনে করেন বহু শিষ্য। সেই পথেই চলেছেন তাঁরা। ধর্ম বলতে মানুষকেই বুঝেছেন। লোকসংগীতের নতুন আঙ্গিক পাওয়া যায় তাঁর গানে। পড়শি পত্রিকার প্রথম সংখ্যা শাহ আবদুল করিমকে নিয়ে।

পত্রিকা: পড়শি শাহ আবদুল করিম সংখ্যা
মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা

20% ছাড়ে হোম ডেলিভারি পেতে whatsapp করুন 7439581774 নম্বরে।

   #দুষ্প্রাপ্য_থ্রিলার_অমনিবাসদুষ্প্রাপ্য থ্রিলার অমনিবাস ১ এবং ২ পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ৫৪৯ টাকা ও ৫৯৯ টাকা যথাক্...
19/12/2021


#দুষ্প্রাপ্য_থ্রিলার_অমনিবাস

দুষ্প্রাপ্য থ্রিলার অমনিবাস ১ এবং ২ পাওয়া যাচ্ছে।

মুদ্রিত মূল্য ৫৪৯ টাকা ও ৫৯৯ টাকা যথাক্রমে। আমাদের কাছে পাবেন ২০% ছাড়।

অর্ডার দিতে whatsapp করুন 7439581774 নম্বরে।

  #সত্যজিৎ_রায়সত্যজিৎ রায়ের লেখা একঝাঁক বই। ফেলুদার অভিযান - ১৩০ টাকাফেলুদার অভিযান ২ - ১৩০ টাকাতারিণীখুড়োর অভিযান - ১০০...
12/12/2021


#সত্যজিৎ_রায়

সত্যজিৎ রায়ের লেখা একঝাঁক বই।

ফেলুদার অভিযান - ১৩০ টাকা
ফেলুদার অভিযান ২ - ১৩০ টাকা
তারিণীখুড়োর অভিযান - ১০০ টাকা
সত্যজিতের প্রিয় গল্প - ১৩০ টাকা
প্রফেসর শঙ্কুর অভিযান - ১৩০ টাকা
বারো ভূতের গপ্পো - ১৩০ টাকা

একত্রে পুরো সেটটি নিলে পাবেন 20% ডিসকাউন্ট। অর্ডার করতে বা সূচীপত্রের জন্য whatsapp করুন 7439581774 নম্বরে।

    #মায়াভুবন #অলৌকিকপ্রতিদিনের চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যার বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না।সাধারন ভাবে অনায়াসেই সেইসব ঘটনা...
08/12/2021



#মায়াভুবন
#অলৌকিক

প্রতিদিনের চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যার বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না।সাধারন ভাবে অনায়াসেই সেইসব ঘটনাগুলিকে অলৌকিক বলে দাগিয়ে দেওয়া যায় কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ঘটনাগুলোর সঙ্গে কোথাও অতীন্দ্রিয় জগতের এক সূক্ষ্ম যোগাযোগ আছে। মায়াভুবন সেরকমই দশটি গল্পের সংকলন যা আদৌ কল্পনা নয় বরং লেখকের জীবনে ঘটে যাওয়া নানান অদ্ভুত ঘটনার গল্পরূপ।লেখার প্রয়োজনে স্থান কাল চরিত্রের নাম পরিবর্তন হয়েছে কিন্তু ঘটনার মূল কাঠামো অক্ষুন্ন আছে।মায়াভুবন তেমনই এক গল্পসংকলন যাতে আছে বাস্তব জীবনের পরাবাস্তব অনুভব। তাই এ সংকলন গল্প হলেও সত্যি।

বই: মায়াভুবন
লেখক: কুশল ভট্টাচার্য
মুদ্রিত মূল্য: ২২৫ টাকা
ছাড়কৃত মূল্য: ২০০ টাকা

হোম ডেলিভারি পেতে whasapp করুন 7439581774 নম্বরে।

Address

Howrah
711409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazy Lanes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category