Mandas- মান্দাস

Call Directions Website Contact the business

Mandas- মান্দাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mandas- মান্দাস, Book shop, 17/1D, Surya Sen Street (3rd Floor), KOLKATA.

📌 প্রকাশিত....এক জীবনের দীর্ঘ পথচলা।গান ও সুরের সঙ্গে জড়িয়ে থাকা অজস্র স্মৃতি।প্রিয় মানুষদের সান্নিধ্য।আর সময়ের পাতায় থে...
05/09/2026

📌 প্রকাশিত....

এক জীবনের দীর্ঘ পথচলা।
গান ও সুরের সঙ্গে জড়িয়ে থাকা অজস্র স্মৃতি।
প্রিয় মানুষদের সান্নিধ্য।
আর সময়ের পাতায় থেকে যাওয়া কিছু দুর্লভ মুহূর্ত।
এই সব নিয়েই হাজির ‘সাঁঝের তারকা আমি’।

📱অর্ডার করতে যোগাযোগ করুন 084798 73803 নম্বরে।

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

গোটা ভারত জুড়ে তিনটি প্রধান তান্ত্রিক সম্প্রদায় বর্তমান- গৌড়, কাশ্মীর ও কেরল- তাদের বিধি-আচার, খাওয়া-দাওয়া, রান্না আলাদা...
05/09/2026

গোটা ভারত জুড়ে তিনটি প্রধান তান্ত্রিক সম্প্রদায় বর্তমান- গৌড়, কাশ্মীর ও কেরল- তাদের বিধি-আচার, খাওয়া-দাওয়া, রান্না আলাদা রকমের। এই বইতে ধরা রইল দীর্ঘ কুড়ি বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন তান্ত্রিকদের ডেরায় বাস করে সাধক- সাধিকা, ভৈরব-ভৈরবীদের খাওয়া দাওয়া, আচারবিধি ও পঞ্চমকার সাধনপন্থার সরেজমিন অভিজ্ঞতার নিরিখে লিখে ওঠা অত্যাশ্চর্য আখ্যান, যার মধ্যে রয়েছে প্রাচীন ভারতবর্ষের খাদ্য সংস্কৃতি, কায়াসাধনা, ঔষধি ও নেশার অচেনা-অজানা হরেক গুপ্ত বৃত্তান্ত। সব মিলিয়ে বলা চলে বাংলায় লেখা তান্ত্রিকদের রান্না নিয়ে এটিই প্রথম বই।

| মুদ্রিত মূল্য : ৬৫০ টাকা

📱অর্ডার করতে যোগাযোগ করুন 084798 73803 নম্বরে।

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

‘দিয়েগো থেকে মারাদোনা’ এক সর্বহারা কিশোরের স্বপ্ন তাড়া করে নরকগমনের আখ্যান, যার দু’চোখে ভাতের থালা জ্বলেছে অহর্নিশ। এই উ...
04/09/2026

‘দিয়েগো থেকে মারাদোনা’ এক সর্বহারা কিশোরের স্বপ্ন তাড়া করে নরকগমনের আখ্যান, যার দু’চোখে ভাতের থালা জ্বলেছে অহর্নিশ। এই উপন্যাস দিয়েগোর যাত্রাপথের সমস্ত আলো-অন্ধকার শুষে নিতে চেয়েছে। শুধু দিয়েগো বা তার চারপাশের মানুষই নন, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শয়তান, যে ওকে সামনে রেখে লিখছে কালো বাইবেল, কোডেক্স অফ গিগাস।

🔖দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত...

ফরাসি কবি আর্তুর র‍্যাঁবো ব্যক্তিগত এক নরকের কথা লিখেছিলেন তাঁর ‘নরকে একটি ঋতু’ কাব্যে। তেমনই এক ব্যক্তিগত মড়কের বিপন্ন ...
04/09/2026

ফরাসি কবি আর্তুর র‍্যাঁবো ব্যক্তিগত এক নরকের কথা লিখেছিলেন তাঁর ‘নরকে একটি ঋতু’ কাব্যে। তেমনই এক ব্যক্তিগত মড়কের বিপন্ন ও বিস্মৃত বিবরণ ছড়ানো এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতার ছত্রে ছত্রে। আর সেই আত্মলীন মড়কের থেকে সমষ্টিগত যৌথতার নবান্নে ও উৎসবের চরিতার্থতায় কীভাবে পৌঁছলেন কবি? জানতে সংগ্রহ করুন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের 'মড়ক ও নবান্ন'।

মুদ্রিত মূল্য : ২০০ টাকা।

📱অর্ডার করতে যোগাযোগ করুন 084798 73803 নম্বরে।

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমস্ শুরু হয়েছিল শান্তির জন্য। যাতে যুযুধান দেশগুলোর সাধারণ মানুষ, খেলোয়াড়রা কিছু দিনের জন্য হল...
03/09/2026

প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমস্ শুরু হয়েছিল শান্তির জন্য। যাতে যুযুধান দেশগুলোর সাধারণ মানুষ, খেলোয়াড়রা কিছু দিনের জন্য হলেও বন্ধুত্বপূর্ণ পরিবেশে মিলেমিশে থাকতে পারেন। সে জন্য প্রাচীন অলিম্পিক্সকে বলা হয় পবিত্র গেম্স। সেই আদর্শকে সামনে রেখেই ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা। তবে অলিম্পিক্স শেষ পর্যন্ত পবিত্র থাকেনি। খেলোয়াড়দের মধ্যে মারামারি, সন্ত্রাসবাদী হামলা, বিভিন্ন দেশের বয়কটের রাজনীতি, ডোপিং অর্থাৎ তথাকথিত পারফরম্যান্স এনহ্যান্সিং ড্রাগের ব্যবহারের মতো ঘটনায় বার বার কলুষিত হয়েছে অলিম্পিক্স। তবে অলিম্পিক্সে কলঙ্কের ঐতিহ্য কেবল আধুনিক যুগের নয়। কলঙ্কের অলিম্পিক্সের শুরু সেই প্রাচীন গ্রিসেই।

📱অর্ডার করতে যোগাযোগ করুন 084798 73803 নম্বরে।

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

বাঙালি সেদিন বিশ্বজোড়া যৌথখামারের স্বপ্নে বিভোর। জরুরি অবস্থার বজ্র আঁটুনির প্রহর পেরিয়ে ত্রাতা হয়ে আসে বামপন্থী সরকার। ...
03/09/2026

বাঙালি সেদিন বিশ্বজোড়া যৌথখামারের স্বপ্নে বিভোর। জরুরি অবস্থার বজ্র আঁটুনির প্রহর পেরিয়ে ত্রাতা হয়ে আসে বামপন্থী সরকার। কপিলদেবের বিশ্বজয় আর মারাদোনার শিশুসুলভ উচ্ছ্বাসের পাশে পড়ে থাকে দুই প্রধানমন্ত্রীর নিথর শরীর। বাবরি আর বার্লিনে কোনও ফারাক ধরা যায় না আর। ঐতিহাসিক ভুলের পাশে সেঁধিয়ে গেল আরও কিছু ছুটকো গলদ। যৌথখামারের সেই জমিতেই গজিয়ে উঠল শপিংমল। আদর্শের বুলি- কপচানো মুখগুলো বসে থাকতে শুরু করল টেলিভিশনের টক্-শো আলো করে। ঝান্ডা-ধরা কিছু হাত বদলে গেল মাল্টিন্যাশনাল কোম্পানির কম্পিউটারের কি-বোর্ডের উপর ব্যস্ত হাতে, কিছু-বা হয়ে গেল ডান্ডা-ধরা। বস্তি হারিয়ে যেতে শুরু করল বহুতলের বহুমাত্রিক ছলনায়। হলুদ চটি বই হারিয়ে গেল কেবল টিভিতে মধ্যরাতের নির্ঘুম প্রদর্শনীর ভিড়ে। মানুষের সুখী গৃহকোণ কিংবা একান্ত মনের কুলুঙ্গির ফাঁক গলে যে-টুকরো আকাশটা দেখা যেত, যে-আকাশ ঢেকে লাল পতাকা ওড়ার কথা ছিল, সেই লাল রং আরও গাঢ় হয়ে দেখা দিল— সে লাল কিসান্‌ কেচআপ, এভাররেডি আর কোকা কোলার।

অনির্বাণ বসুর উপন্যাস 'ছায়াছবির শেষাংশ সংবাদের পর' অর্ডার করতে যোগাযোগ করুন 084798 73803 নম্বরে।

| মুদ্রিত মূল্য : ৪০০ টাকা

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

কাঁধ বদল করোএবারস্তূপাকার কাঠ আমাকে নিক।আগুনের একটি রমণীয় ফুলকিআমাকে ফুলের সমস্ত ব্যথাভুলিয়ে দিক ।মানিক বন্দ্যোপাধ্যায়...
02/09/2026

কাঁধ বদল করো
এবার
স্তূপাকার কাঠ আমাকে নিক।
আগুনের একটি রমণীয় ফুলকি
আমাকে ফুলের সমস্ত ব্যথা
ভুলিয়ে দিক ।

মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ দিনগুলি ঘিরে রয়েছে বহু প্রশ্ন, স্মৃতি ও অজানা তথ্য।

দীর্ঘদিন ধরে সংগ্রহ করা সাক্ষ্য, নথি ও ব্যক্তিগত স্মৃতির সূত্র ধরে এই বই ফিরে দেখে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দিনটিকে—নতুন এক অনুসন্ধানের আলোয়। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের স্মৃতি থেকে শুরু করে বহু বছরের সংগ্রহ করা তথ্যসূত্র—সব মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর, তথ্যনির্ভর আখ্যান।

মুদ্রিত মূল্য : ১৫০ টাকা।

📱অর্ডার করতে যোগাযোগ করুন 084798 73803 নম্বরে।

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

‘দিয়েগো থেকে মারাদোনা’ এক সর্বহারা কিশোরের স্বপ্ন তাড়া করে নরকগমনের আখ্যান, যার দু’চোখে ভাতের থালা জ্বলেছে অহর্নিশ। এই উ...
02/09/2026

‘দিয়েগো থেকে মারাদোনা’ এক সর্বহারা কিশোরের স্বপ্ন তাড়া করে নরকগমনের আখ্যান, যার দু’চোখে ভাতের থালা জ্বলেছে অহর্নিশ। এই উপন্যাস দিয়েগোর যাত্রাপথের সমস্ত আলো-অন্ধকার শুষে নিতে চেয়েছে। শুধু দিয়েগো বা তার চারপাশের মানুষই নন, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শয়তান, যে ওকে সামনে রেখে লিখছে কালো বাইবেল, কোডেক্স অফ গিগাস।

📌 দ্বিতীয় মুদ্রণ আসছে....

এই বইয়ের কবিতাগুলি লেখা হচ্ছিল মূলত গত শতকের সত্তর আশির দশক জুড়ে। সময়টি নানা ঘাত-প্রতিঘাতে ভরা। কম্যুনিস্ট বিপ্লবীদের উপ...
01/09/2026

এই বইয়ের কবিতাগুলি লেখা হচ্ছিল মূলত গত শতকের সত্তর আশির দশক জুড়ে। সময়টি নানা ঘাত-প্রতিঘাতে ভরা। কম্যুনিস্ট বিপ্লবীদের উপর নামিয়ে-আনা রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে সংসদীয় রাজনীতির পালাবদল-অনেক কিছুই ঘটে গেল এই সময় জুড়ে। বাইরের পৃথিবী থেকে মুখ ফিরিয়ে রাখার কথা কখনো ভাবেননি এই কবি, সেই পৃথিবী কীভাবে মনে ছায়া ফেলে, কীভাবে প্রকাশ্য উচ্চারণের ভিতরে ভিতরে ঘটিয়ে যায় রক্তক্ষরণ, তা কি পাঠক জানতে পারেন? অথচ তাও তো কবিতার জন্ম দেয়, কেননা কবিতা লেখা ছাড়া আর কী বা করতে পারেন কবি! এই বইয়ে ছড়িয়ে আছে সেইসব অন্তর্লীন রক্তক্ষরণের কথা।

📱অর্ডার করতে যোগাযোগ করুন 084798 73803 নম্বরে।

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

31/08/2026

তিনি ইচ্ছে করলে একঝাঁঁক মৌমাছি গায়ে নিয়ে সারা গ্রাম ঘুুরতে পারেন...
রহস্য, বিশ্বাস আর অবিশ্বাসের সীমানায় দাঁড়িয়ে এসে গেছে সাদিক হোসেনের বহুল আলোচিত গল্প সংকলন ‘সম্মোহন’।

| মুদ্রিত মুল্য : ২০০ টাকা

📱অর্ডার করতে যোগাযোগ করুন 08479873803 নম্বরে।

🔖 অনলাইন বইয়ের ক্ষেত্রে ডাকমাশুল স্বতন্ত্র।

🟢 প্রাপ্তিস্থান (অফলাইন)

•কলেজস্ট্রিটে মান্দাসের সকল বই পাবেন দে'জ পাবলিশিং, দে বুক স্টোর, ধ্যানবিন্দুর বিপণিতে।

•দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস্টোর, হারিত স্টোরি-তে।

•বাংলাদেশে ‘বাতিঘর’ এবং ঢাকার ‘কলকাতা বুকস্’ বিপণিতে।

•(অনলাইন) প্রতিক্ষণ, boighar.in, porboi.in এবং thinkerslane.com, প্রিয় গ্রন্থদীপ এবং বইয়ের হাটে।

Address

17/1D, Surya Sen Street (3rd Floor)
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when Mandas- মান্দাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mandas- মান্দাস:

Shortcuts

Share

Category