Robir Prem

Robir Prem This is a bengali movie based on Rabindranath Thakur

06/02/2024

Fb থেকে বিদায় 9th February
সবাই ভালো ও সুস্থ থেকো

31/01/2024

আছি আজাচরে,
হয়তো ভাবো ঘুরে,
তবু আছি শৈত্য প্রবাহে,
আছি চৈত্রের দাবদাহে।
জানি যে আমার,
বৃথা নাহি আর,
সে বাঁচিলে আমার,
নতুবা সাক্ষাৎ শবদাহে।।
- পার্থ ডি মিত্র

23/01/2024

কেউ নেই, কোথাও নেই,
তবু হাতড়িয়ে মরি.. মরি..
যাকে ভাবি এ আমার,
সে আসলে ধাপ্পা..
তাই আহা মরি.. মরি..

09/12/2023

মাটির কোল খাঁটি,
জানি,নেই জমজমাটি,
ঘুমিয়ে থাকি শিশুর মতো,
বস্ত্র ছাড়া,ঘর ছাড়া,
রূপকথার রান্না বাটি।

কে যে বাপ আর কে আমার মা,
সুধায় সরকার, সুধায় বিন্তির মামিমা।
ভালোবাসলে হতাশ হবি,
পালিয়ে গিয়ে কার সঙ্গ দিবি,
একটাই চাহিদা,
তোরা ওকে মুড়িয়ে খাবি,
রেজার রাসূল, কেউ বা পাবি,
দয়া করে তৈরি করিস,
এ বাপ ঠাকুরের ভিতে মাটি,
আগে নিজের সাজ,

08/12/2023

একসাথে তোর সাথে,বাঁধতে চাইলাম ঘর,
বুঝিনি, তুই বহমান, তুই পলান্তক,
হয়তো জেনেছে ঈশ্বর।

আজ বাস্তব দিনে, ভাবি আনমনে,
সবটাই কি তাহলে কারচুপি!
ও ভাবলো টুপি পারালাম,
পরিত্রাণ হলো,
এবার আসল ছবি।

নেই দেশ জনে, কারো আলাপনে,
একাই আছি বেশ।
লাঞ্ছনা আর সহিতে না পারি,
আছি একা, নির্নিমেষ।

04/12/2023

ওরা বলছে বদলে দিয়েছি খবর,
বাকিরা বলছে,আমরা খবরের শিরোনামে,
আসলে আমরা খুঁজছি ভারত,
পাহাড়,নদী, মরুতলে।
ওদের দেখানো পথে শুধু রাজনীতি আছে মোরা,
আমরা চাইছি এমন রাস্তা,
যেখানে শুধু আমরাই ছন্নছাড়া।
ওরা প্রাইম টাইম করে,
কেউ ঘণ্টায়, কেউ ঘণ্টা দুয়েক ধরে,
আমরা খুঁজি জোনাকি,
একটু আলো, একটু পরিত্রাণ ভব ঘুরে।
পচা এমল এ হাসপাতালে গেলে,
চর্চায় তোরা সব,
প্রতি 28 মিনিটে যখন ধর্ষিতা মেয়ে,
নেই কোনো কলরব।
কার সাথে কে গাইছে গান,
নেতার বড়ো নাম,
আমার মেয়েটা ধুঁকছে জানেন,
নেই ডানে আমি,নেই বামেতে,
মনেনেতেও নেই রাম।
আমরা জনতা,সাধারন কারা,
দিন অনি দিন খাই,
বুকে পা তোলে, ক্যামেরাটা তুলে,
বলে, আমরা নতুন দিনের গল্প শোনাই।

04/12/2023

কেমন আছেন, খেলেন কিনা,এসব কিছু না,
আসলে যেটা জানতে চাই,
আপনি সুস্থ আছেন কিনা..
বন্ধু হলে আসল কথা,থাকবো এবার পাশে,
পাড়াপড়শি যাই বলুক, তাতে কিই বা যায় আসে।
f- এর লেখার মধ্যে আছি,
একি গ্যারাকল,
এবার পর্দা থেকে আসবে ছুটে,
চাইবি যেমন,অবিকল...

14/11/2023
অতীতের স্মৃতি থেকে
09/11/2023

অতীতের স্মৃতি থেকে

23/10/2023

কেউ করছে মূর্তি পুজো,
কেউ করছে বলি দান,
মা বলছেন, পান্তা হলেই,
শিবের কাছে আমার মান।

পুজো মানে কি বুঝিস তুই?
ফুচকা, চাউ আর চিকেন রোল?
নাকি অনলাইনের জামাকাপড়, ফিটিং নিয়ে গণ্ডগোল।

বিদেশ থেকে বন্ধু এলো,
কতো শত কথা হলো,
বললো, ভিড়ে স্পিকটি নট,
আলো রোশনাই সবার মাঝে,
সবার মুখে বিউটি স্পট।

সবাই খুশি,সবার মানত,
পালন যে হয় অক্ষরে,
শুধু অবলারাই হারিকাঠে,
কালো হওয়ার সাক্ষরে।

হুলু ধ্বনি,শঙ্খ নাদে,লুকায় বিশ্ব,নিজের ভুল,
নিজের অসুর বলির বদল,
পারলে করিস,চক্ষু শুল।

মায়ের পরন দেখ একবার,
তাতে শুধুই অসুর নাশ,
বলির আগে মশলা তৈরি,
জেনে রাখ এ সর্বনাশ।

(পার্থ ডি মিত্র)

20/10/2023

এই আছি,এই নেই..
রাজার ভান্ডারেও নেই..
ও বিধি করলি কি?
রাজা চাইলে দেবো কি?

কথাটা বলে একটু দম নিলো গোপাল।
ওর কাজ ধাঁধা বলে টাকা রোজগার করা।
চিৎকার করে বলছে গোপাল,
কি? কেউ পারবে এর মানে বলতে?

গোপাল জানে,কেউ না বলতে পারলে,
তবেই তার রোজগার।
চিৎকার করে আবারও জানতে চাইলো,
জানো কি এর মানে?

After female now male..Proof your talent and get the opportunity...
02/08/2022

After female now male..
Proof your talent and get the opportunity...

Address

Kolkata

Telephone

+9674516908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robir Prem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robir Prem:

Share