19/05/2026
কার্তিকেয়
কার্তিকেয় (স্কন্দ বা মুরুগান নামেও পরিচিত। কার্তিকেয় হিন্দুদের যুদ্ধ, বিজয় এবং জ্ঞানের দেবতা। শিব ও পার্বতীর পুত্র এবং গণেশের ভাই হিসেবে তিনি স্বর্গীয় সেনাবাহিনীর সেনাপতি। সমগ্র দক্ষিণ এশিয়ায় তিনি গভীরভাবে পূজিত হন।দক্ষিণ ভারত ও তামিল ঐতিহ্যে তিনি মুরুগাননামে ব্যাপকভাবে পূজিত হন। তিনি পারবাণী নামের একটি ময়ূরের উপর আরোহণ করেন, যা অহংকার ও ক্ষতিকর অভ্যাসের বিনাশের প্রতীক। :তিনি ভেল নামক ঐশ্বরিক বর্শা ধারণ করেন , যা সর্বোচ্চ শক্তি এবং বাধাবিপত্তির উপর বিজয়ের প্রতীক। কার্তিক প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ দেবতা, উত্তর ভারতে মহাসেন এবং কুমার হিসাবে উপাসনা করা হয় এবং প্রধানত তামিলনাড়ু রাজ্য এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মরিশাসে মুরুগন্ হিসাবে পূজা করা হয়। একটি ময়ূর বাহনে আসীন অথবা তার পাশে দেখা যায়, হাতে একটি শক্তিশূল (যা তার মা পার্বতী তাকে দিয়েছিল) কখনো মস্তক বা ব্যানারের উপর একটি মোরগের চিহ্নযুক্ত থাকে। বেশিরভাগ মূর্তী বা চিত্রে থাকে এক মাথার দেখা গেলেও কিছু ক্ষেত্রে তাকে ৬টি মাথার দেখানো হয়, যা তার জন্মকে ঘিরে কিংবদন্তীরই প্রতিফলন।[ ছয় মাথার কার্তিক বা মুরুগান তার বাহন ময়ূরে আসীন, সঙ্গে তার স্ত্রী বল্লী এবং দেবসেনা, ময়ূরটি একটি সাপকে মাড়িয়ে যাচ্ছে।
ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি (বল্লী)।[৯] সুরাপদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন। পরে নম্বিরাজের কন্যা বালি-র সঙ্গে কার্তিকের বিবাহ হয়।বাংলায় কার্তিক সংক্রান্তির সাংবাৎসরিক কার্তিক পূজার আয়োজন করা হয়।পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া র কার্তিক পুজো সবচেয়ে বিখ্যাত এবং কাটোয়া অঞ্চলের কার্তিক লড়াই বিশেষ প্রসিদ্ধ।
কার্ত্তিক ধ্যান মন্ত্র
ওঁ কার্তিকেয়ং মহাভাগং ময়ূরোপরি সংস্থিতম্।
তপ্তকাঞ্চনবর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম্।।
দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতম্।
প্রণাম মন্ত্র
"ওঁ কার্ত্তিকের মহাভাগ দৈত্যদর্পনিসূদন।
প্রণতোহং মহাবাহো নমস্তে শিখিবাহন।।
রুদ্রপুত্র নমস্ত্তভ্যং শক্তিহস্ত বরপ্রদ।
ষান্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো।।"