DEY BOOK STORE

DEY BOOK STORE All Bengali Books at never before prices.

ব্যাকওয়াটার, পাহাড়, সমুদ্র সৈকত পেরিয়ে God's own country কেরালার আরও একটু গভীরে গেলে দেখা মেলে এক অন্য কেরালার,  যেখা...
08/09/2026

ব্যাকওয়াটার, পাহাড়, সমুদ্র সৈকত পেরিয়ে God's own country কেরালার আরও একটু গভীরে গেলে দেখা মেলে এক অন্য কেরালার, যেখানে পুরাণ আর ইতিহাসের সীমানা ঝাপসা হয়ে মানুষের শরীরেই নেমে আসেন দেবতা।
পরশুরামের কুঠার থেকে জেগে ওঠা এই ভূখণ্ডে গ্রাম পাহারা দেন চামুণ্ডি, কুড়াত্তি, গুলিগার মতো লৌকিক দেবদেবী। মন্দিরের গর্ভগৃহে নয়, সাধারণত তাঁদের বাস কাভুর রহস্যময় অন্ধকারে, যেখানে কখনও কখনও পাতা ছেঁড়া তো দূর, মাটিতে পড়ে থাকা পাতা হাতে তুলে নেওয়াও নিষিদ্ধ। রাতের অন্ধকারে রঙিন সাজে, দাউদাউ আগুনের সামনে নেচে ওঠেন কোলাধারীর শরীরে ভর করা দেবতা। সেই মুহূর্তে তিনি আর মানুষ থাকেন না, হয়ে ওঠেন স্বয়ং দেবতা, যাঁর সামনে মাথা নোয়ান রাজা থেকে অন্ত্যজ প্রত্যেকে। আর তারই পাশাপাশি শ্বাস নেয় কন্নগির প্রতিবাদী কিংবদন্তি, যিনি মানবী থেকেই ভগবতীতে রূপান্তরিত হয়েছেন।
লোককথা, জাতি-বর্ণ-সম্প্রদায়ের জটিল সমীকরণ, ঐতিহাসিক নথি, লুপ্তপ্রায় প্রকৃতি-পূজার ঐতিহ্য ধরতে চাওয়া হয়েছে এই বইতে।
#ভারতের_রহস্যময়_লৌকিক_দেবদেবীর_সন্ধানে বইটি পাঠককে নিয়ে যাবে কেরালার সেই লৌকিক ভুবনে, যেখানে বিশ্বাস আজও দেবতার বেশে হেঁটে চলে মাটির উপর দিয়ে।

নমঃ শিবায় এবং কার্ষ্ণর পরে সুচেতনা সেনের কলমে আসছে নতুন নন-ফিকশন বই

#ভারতের_রহস্যময়_লৌকিক_দেবদেবীর _সন্ধানে
#কেরলকথা

এই প্রথম পর্যায়ে আলোচিত হবে কেরালার লৌকিক দেবদেবীদের কথা, দোসর থাকবে স্থানীয় আচার, বিশ্বাস এবং অনেক লোককথা।

এটি শুধুমাত্র প্রোমোশনাল পোস্টার, প্রচ্ছদ নয়।

Dey Book Store প্রকাশিত বইগুলির মধ্যে এ সপ্তাহের  #১০ টি বেস্ট সেলার বই।
05/09/2026

Dey Book Store প্রকাশিত বইগুলির মধ্যে এ সপ্তাহের #১০ টি বেস্ট সেলার বই।

Dey Book Store এর নিরিখে এ সপ্তাহের  #১০ টি বেস্ট সেলার বই।
05/09/2026

Dey Book Store এর নিরিখে এ সপ্তাহের #১০ টি বেস্ট সেলার বই।

03/09/2026

আজ ৩রা সেপ্টেম্বর, সর্বকালের অন্যতম সেরা বাঙালি অভিনেতা, ‘মহানায়ক’ উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী (জন্মশতবর্ষ)। ১৯২৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
তাঁর জন্মশতবর্ষে এই কালজয়ী শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

মহানায়ক উত্তম কুমার-এর উপর লেখা আমাদের প্রকাশনার কয়েকটি উল্লেখযোগ্য বই সম্পর্কে বিস্তারিত দেওয়া হল ।
📗উত্তম-সুচিত্রা : সৃষ্টি ও নির্মাণ📗

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার ও সুচিত্রা সেন-এই দুই নাম শুধু দুজন শিল্পীর পরিচয় নয়, বরং এক যৌথ সাংস্কৃতিক আবেগ, কীভাবে এই জুটি বাংলা সিনেমার তারকাতন্ত্রকে নতুন ভাষা দেয় এবং 'রোমান্টিক হিরো-হিরোইন'-এর সংজ্ঞাকে চিরতরে বদলে দেয়। এই বইতে তাই আলোচনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র গবেষক চণ্ডী মুখোপাধ্যায়।

Website link -
https://deybooks.com/products/uttam-suchitra-srishti-o-nirman?_pos=2&_psq=uttam&_psid=45eb8f96f&_ss=e

📗উত্তমচরিতকথা : নিজের লেখা, গুণীজনদের অতীতচারণ, বিশ্লেষণ ও গানসহ সম্পূর্ণ চলচ্চিত্রপঞ্জির সম্ভার📗

মহানায়ঙ্গী নিজের লেখা, বহু সংগীতশিল্পী, সহ অভিনেতা-অভিনেত্রীদের মহানায়ককে নিয়ে স্মৃতিচারণ এবং গানসহ মহানায়ক অভিনীত সম্পূর্ণ চলচ্চিত্রপঞ্জির অনবদ্য সম্ভার এই গ্রন্থটি।

Website link -
https://deybooks.com/products/uttamcharitkatha?_pos=3&_psq=uttam&_psid=45eb8f96f&_ss=e

📗 আমার জীবন আমার উত্তম📗
বাংলা চলচ্চিত্র জগতে উত্তম-সুপ্রিয়া একদিকে যেমন অত্যন্ত জনপ্রিয় তেমনই সবচেয়ে বিতর্কিত জুটি। সুপ্রিয়া-উত্তম কি লিভ-ইন করতেন, না কী তারা বিবাহিত ছিলেন? বাঙালীর নানা কৌতূহল এখনও এই যুগলকে নিয়ে। উত্তমের সঙ্গে কেমন ছিল তাঁর সম্পর্ক এই নিয়ে অকপটে কথা বলেছেন নায়িকা, তাই- গ্রন্থরূপে এসেছে 'আমার জীবন আমার উত্তম'। মহানায়কের তাঁর বেণুকে লেখা অনেকগুলো ব্যক্তিগত চিঠিও লিপিবদ্ধ হয়েছে।

Website Link-
https://deybooks.com/products/amar-jiban-amar-uttam?_pos=1&_sid=9de5dd3c3&_ss=r

Amazon link - https://www.amazon.in/dp/B0HC6XKHDN

02/09/2026
সূর্য সেন বা সূর্য কুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত, তার ডাকনাম ছিল কালু। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা ...
01/09/2026

সূর্য সেন বা সূর্য কুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত, তার ডাকনাম ছিল কালু। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। স্বামী বিবেকানন্দের বিদগ্ধ মন্ত্রে উদ্দীপ্ত সূর্য সেনের নেতৃত্বাধীন বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ দমনের জন্য বর্বর অমানুষিক অত্যাচারের প্রতিশোধ, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীর মনে প্রতিশোধের আগুন জ্বেলেছিলেন শীর্ণ বাহু ও ততোধিক শীর্ণ পদযুগলের অধিকারী চট্টগ্রামের মাস্টারদা।

দে বুক স্টোর থেকে প্রকাশিত হল "বিপ্লব দীর্ঘজীবি হোক"

সম্পাদনা - সৈকত নিয়োগী, সৌম্যব্রত দাশগুপ্ত
মূল্য - ২৫০/-
ISBN - 978-81-687518-9-7

ঘরে বসে সংগ্রহ করতে 070031 34449 -এ Whats App করুন অথবা নীচে দেওয়া লিংক -এ ক্লিক করুন👇👇

Website link -
https://deybooks.com/products/biplob-dirghojibi-hok

কালখণ্ড ১৮৩৫ থেকে ১৮৬৭। স্থান বঙ্গভূমি- দেশ। ১৮৩৫ সালে হুগলি জেলার ফুলুই গ্রাম থেকে শিবচরণ নদীপথে কাশী যাত্রা করলেন- সেখ...
28/08/2026

কালখণ্ড ১৮৩৫ থেকে ১৮৬৭। স্থান বঙ্গভূমি- দেশ। ১৮৩৫ সালে হুগলি জেলার ফুলুই গ্রাম থেকে শিবচরণ নদীপথে কাশী যাত্রা করলেন- সেখানে তাঁর একমাত্র পুত্র বিমলাচরণ আয়ুর্বেদ শিক্ষারত। কামারপুকুরের কিশোর গদাধর কালো মেঘের বুকে উড়ন্ত বলাকা দেখে অসীমের ভাবে অচৈতন্য।
ভিষক বিমলা জমিদার নৃসিংহ নারায়ণের পুত্রকে কঠিন অবস্থা থেকে বাঁচিয়ে তোলেন। ফুলুই গ্রামের দুষ্ট জমিদার বিমলার অনুপস্থিতিতে তার স্ত্রীকে ধরে আনবার জন্য তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। স্ত্রী ও নাজাকৎ মারা যায়, কিন্তু ছয় বছরের ছেলে পুরুষোত্তম কি হারিয়ে গেল?
গদাধর এল কলকাতায়। পুরুকেও দেখা গেল এক নিঃসন্তান দম্পতির গৃহে পালিত হয়ে হিন্দু কলেজে পড়তে। মেডিক্যাল কলেজে হাসপাতালও হয়েছে।
অ্যালোপ্যাথি চিকিৎসার প্রসার ও হোমিয়োপ্যাথি চিকিৎসার শুরু। বিধবাবিবাহ, সিপাহি বিদ্রোহ ও নীল বিদ্রোহে জনজীবন বিপর্যস্ত।
কালের এই প্রবাহে বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, দীনবন্ধু মিত্র, জেমস লং, কালীপ্রসন্ন, হরিশ মুখার্জি, মধুসূদন, বঙ্কিমচন্দ্র প্রমুখ কাহিনীর মাঝে এসেছেন। প্রকৃতপক্ষে এই উপন্যাস মধ্য উনবিংশ শতকের দেশ ও সমাজের এক চলমান কথাচিত্র।

দে বুক স্টোর থেকে লেখক অশোক চৌধুরী -এর লেখা 'দেশ কাল' প্রথম খণ্ড বইটি পুনঃপ্রকাশিত হল।

দেশ কাল প্রথম খণ্ড
অশোক চৌধুরী
মূল্য - ৯০০/-
ISBN - 978-81-687518-7-3

ঘরে বসে সংগ্রহ করতে 070031 34449 -এ Whats App করুন অথবা নীচে দেওয়া লিংক -এ ক্লিক করুন👇👇

Website link -
https://deybooks.com/products/desh-kaal-vol-1

Amazon link -
https://www.amazon.in/dp/8168751876

Address

13, Bankim Chatterjee St, Near Indian Coffee House, College Street
Kolkata
700073

Alerts

Be the first to know and let us send you an email when DEY BOOK STORE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DEY BOOK STORE:

Shortcuts

Share

Category