17/09/2026
📢📢 প্রিবুক 📢📢 প্রিবুক 📢📢 প্রিবুক 📢📢
🔥 ৪০% ছাড়ে প্রিবুক চলছে বইবাংলায়
🔥 সাথে আর্কষণীয় 'রবিনসন ক্রুসো ম্যাপ' ফ্রি! [ড্রাকুলা-র ম্যাপের মতো ইয়া বড় ম্যাপ]
👉🏻 প্রিবুক চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
➡️ প্রিবুক করতে হোয়াটসঅ্যাপ করুন 079080 71765 এই নম্বরে।
✅ বই প্রকাশ: সেপ্টেম্বরের শেষ সপ্তাহ
1️⃣ দ্য ক্যাসল অব অটরান্টো
[বিশ্বের প্রথম গথিক কাহিনি]
লেখক: হোরাস ওয়ালপুল
অনুবাদ: লুৎফুল কায়সার
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
🔴 প্রিবুক মূল্য: ১৮০/-
2️⃣ দ্য ভ্যাম্পায়ার
[ইংরেজি সাহিত্যের প্রথম ভ্যাম্পায়ার কাহিনি]
লেখক: জন উইলিয়াম পলিডোরি
অনুবাদ: লুৎফুল কায়সার
মুদ্রিত মূল্য: ১৬০ টাকা
🔴 প্রিবুক মূল্য: ৯৬/-
3️⃣ দ্য মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার [Der Fremde]
[যে বই পড়ে ব্রাম স্টোকার 'ড্রাকুলা' লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন]
লেখক: কার্ল অ্যাডলফ ফন ভাখ্সমান
অনুবাদ: তৌফিক সরকার, নিঝুম
মুদ্রিত মূল্য: ১৮০ টাকা
🔴 প্রিবুক: ১০৮/-
4️⃣ আলেকজান্ডার সেলকার্ক [দুটো উপন্যাসিকা একত্রে]
[সত্যিকারের রবিনসন ক্রুসোর কাহিনি]
লেখক: অ্যামান্ডা মিচিসন, জন হাওয়েল
অনুবাদ: কুদরতে জাহান
মুদ্রিত মূল্য: ২৮০ টাকা
🔴 প্রিবুক: ১৬৮/-
😇 চারটি বই একত্রে প্রিবুক করলে সাথে পাবেন "রবিনসন ক্রুসো ম্যাপ" একদম ফ্রি! ফ্রি! ফ্রি!
____________________________________________
⭕ কাহিনি সংক্ষেপ:
✅ দ্য ক্যাসল অব অটরান্টো―
অটরান্টোর প্রবল প্রতাপশালী জমিরদার ম্যানফ্রেড। কন্যা মাতিলদা, ছেলে কনরাড আর স্ত্রী হিপোলিতাকে নিয়ে তাঁর সংসার। কিন্তু মনে মনে সুখী নন ম্যানফ্রেড।
এক প্রাচীন অভিশাপ তাড়া করছে তাঁকে। 'আলফান্সো দ্য গুড'-এর বংশধর দাবি করেন তিনি নিজেকে... কিন্তু আসলেই কি তাই?
ভিসেনজা'র মারকুইসের মেয়ে ইসাবেলার সাথে বিয়ে ঠিক হলো কনরাডের। আর বিয়ের সকালেই যেন আকাশ থেকে পড়ল এক অতিকায় হেলমেট... যাতে চাপা পড়ে প্রাণ চলে গেল কনরাডের!
এ কি কোনো অভিশাপ? নাকি কারো শয়তানি?
জানতে পড়ুন পৃথিবীর প্রথম গথিক কাহিনি 'দ্য ক্যাসল অব অটরান্টো'।
✅ দ্য ভ্যাম্পায়ার―
লন্ডনের অভিজাত সমাজে হুট করে আগমন ঘটল লর্ড রুথভেনের। লোকটার চালচলন বড্ড রহস্যময়! অদ্ভুত এক আকর্ষণ আছে লোকটার মাঝে।
সহজ-সরল যুবক অব্রে, বোনকে নিয়ে ছোট্ট সংসার তার। একদিন লর্ড রুথভেনের সাথে দেশভ্রমণে বেরিয়ে পড়ল সে। কিন্তু খুব শিগগিরই বুঝতে পারল, এই মানুষটির চারপাশে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর রহস্য, যা বিশ্বাস করা কঠিন।
এরপর গ্রিসে গিয়ে সহজ-সরল গ্রিক তরুণী আইয়ান্থির প্রেমে পড়ল অব্রে। কিন্তু আইয়ান্থি কেন ভ্যাম্পায়ারকে ভয় পায়? কেন গ্রিকরা রাতের বেলা এদের ভয়ে বনে পেরোতে চায় না?
এরপর হুট করেই জীবনটা বদলে গেল অব্রের।সবকিছুর মূলে কে আছে? অব্রে কি সময় থাকতেই সত্যিটা জানতে পারবে? বাঁচতে পারবে অশুভ সত্তার হাত থেকে?
জানতে পড়ুন ইংরেজি সাহিত্যের প্রথম ভ্যাম্পায়ার কাহিনি 'দ্য ভ্যাম্পায়ার'।
✅ দ্য মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার―
তুষারস্নাত এক ভয়ঙ্কর ঝড়ের রাত। কার্পেথিয়ান পর্বতের তুষারাবৃত পথ দিয়ে এগিয়ে চলেছে ফাহনেনবার্গের নাইট এবং তার পরিবার। হঠাৎই একদল নল-নেকড়ের আক্রমণের শঙ্কায় পড়ে তারা। ঝড় ও নেকড়ের আক্রমণ থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় একটি পুরোনো দুর্গে। সেখানে তাদের সঙ্গে দেখা হয় এক রহস্যময় অচেনা ব্যক্তির। এরপর ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক ঘটনা। বিশেষ করে ফ্রানৎসিসকার অসুস্থতা সবাইকে উদ্বিগ্ন করে তুলে। তার অসুস্থতার কারণ যতই খোঁজা হয়, রহস্য ততই গভীর হতে শুরু করে।
ফ্রানৎসিসকার অসুস্থতার জন্য দায়ী কে? ভয়াবহ দুঃস্বপ্ন কেন হানা দিচ্ছে তার স্বপ্নে? রাত নামলেই কেন দুর্গে হাজির হয় ওই রহস্যময় আগন্তুক?
সব প্রশ্নের উত্তর মিলবে 'দ্য মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার' উপন্যাসিকায়; যেটি পড়ে ব্রাম স্টোকার তাঁর কালজয়ী গ্রন্থ 'ড্রাকুলা' লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন!
✅ আলেকজান্ডার সেলকার্ক:
একটি নির্জন দ্বীপ। চারদিকে শুধু সমুদ্র। নেই কোনো সঙ্গী, নেই সভ্যতার চিহ্ন; আছে কেবল বেঁচে থাকার এক দুর্দমনীয় লড়াই।
আলেকজান্ডার সেলকার্ক ছিলেন একজন স্কটিশ নাবিক।
১৭০৪ সালের একদিন, আলেকজান্ডার সেলকার্ককে নামিয়ে দেওয়া হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক অজানা দ্বীপে। দূরে মিলিয়ে গেল জাহাজ। তার সঙ্গে মিলিয়ে গেল পরিচিত পৃথিবীও। এরপর সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় সেই দ্বীপেই কেটে যায় প্রায় সাড়ে চার বছর।
কীভাবে তিনি একা বেঁচে ছিলেন? কী খেতেন? কীভাবে আশ্রয় বানিয়েছিলেন? নিঃসঙ্গতা, ভয় আর অনিশ্চয়তার সঙ্গে কীভাবে লড়েছিলেন তিনি? আর শেষ পর্যন্ত কীভাবে ফিরে এসেছিলেন মানুষের পৃথিবীতে?
সেলকার্কের এই অবিশ্বাস্য বাস্তব কাহিনি অবলম্বনেই পরবর্তীকালে ড্যানিয়েল ডিফো তাঁর বিখ্যাত উপন্যাস 'দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো' এবং 'ফারদার অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো' রচনা করেন।
কল্পনার রবিনসন ক্রুসোর গল্প তো জানলেন, সত্যিকারের রবিনসন ক্রুসো তথা আলেকজান্ডার সেলকার্কের গল্প জানবেন না?
এই বইয়ে দুটো উপন্যাসে উঠে এসেছে সেলকার্কের জীবনের অজানা সব কাহিনি। জানুন সেই বিস্মৃত নাবিকের কাহিনি, যার একাকিত্ব সাহিত্যের বিখ্যাত সব দ্বীপ-অভিযানের জন্ম দিয়েছে।
● আমাদের ঠিকানা- বইবাংলা
১৮ সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০১২
সময় : সোম -শনি, বেলা ১১:৩০ থেকে সন্ধে ৭:৩০ টা অব্দি,
যোগাযোগ : কলকাতা : +৯১ ৭৯০৮০৭১৭৬৫; ঢাকা : +৮৮০ ১৯২৪০০০৮৮৮
#বইবাংলা #বইয়েরছাড়
বেনজিন প্রকাশন
Hasbitul Hasan Nijhum