20/01/2026
Hibiscus বাঙালির ঘরের ফুল। জবা।জবা কুসুম সঙ্কাশং" -এই শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত। জবার মতো লাল। এই লাল জবা যে চুলের জন্য এত উপকারী কে জানতো? অনেকেই জানতো। প্রাচীন কালের আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানতো, অতও প্রাচীন না হলেও আমাদের মা-ঠাকুমারা জানতো। 'কেমিক্যাল লোচা'- এর পাকেচক্রে আমরাই বরং ভুলে গছি। আর এই কেমিক্যাল আমাদের চুলকে ক্রমেই শুষ্ক, দুর্বল, নিস্তেজ উজ্জল্যহীন করে তুলছে। এখন উপায়? আঞ্জে না খোপায় জবা ফুল গুঁজে রাখলে কোনও কাজ হবে না! তবে জবা ফুলের হেয়ারপ্যাক মাথায় লাগালে উপকার পাওয়া যাবে সেটা নিশ্চিত। চুলের গোড়া শক্ত হবে, চুল পআ কম হবে, চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, চুলের আগা ফাটা বন্ধ হবে। আর বছরের পর বছর নানা রকমের কেমিক্যাল চুলের যে ক্ষতি করেছে সেটা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরেআসবে। না না একদিনে হবে না! এটা টু মিনিটস নুডলস নয়, সম্পুর্ন হারবাল প্রোডাক্ট। বাইরে থেকে একবিন্দু কেমিক্যাল মেশানো হয়নি। দরকার হলে DM করুন, সরাসরি হাতে পৌঁছে যাবে। ভালো থাকবেন,সুন্দর থাকবেন।🌺🌺🌺