Abhijan Book Cafe

Abhijan Book Cafe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abhijan Book Cafe, Book shop, Abhijan Book Cafe, 1/1A Bankim Chatterjee Street, KOLKATA.

Ideas meet readers
A space for books, coffee & conversations
College Square, Kolkata & Beguntari More, Jalpaiguri
Events • Author Meets • Book Talks

Abhijan Book Cafe
First thematic bookshop in West Bengal

অভিযান প্রকাশিত লেখক ফ্রানৎস কাফকার রচিত এবং পূষন গুপ্ত অনুদিত 'বিচার' উপন্যাস। বিশ্বের অন্যতম সেরা আধুনিক উপন্যাস ফ্রান...
18/08/2026

অভিযান প্রকাশিত লেখক ফ্রানৎস কাফকার রচিত এবং পূষন গুপ্ত অনুদিত 'বিচার' উপন্যাস।
বিশ্বের অন্যতম সেরা আধুনিক উপন্যাস ফ্রানৎস কাফকা'র 'ডের প্রজেজ' (দ্য ট্রায়াল) ষাটের দশক থেকে এ দেশে রসিকমহলে যথেষ্ট সাড়া ফেললেও, ভারতীয় তথা বাংলা ভাষায় কাফকা'র কোনও লেখাই অনুদিত হয়নি, এমনকী 'মেটামরফোসিস'-এর মতো অতি বিখ্যাত গল্পটিও 'পেঙ্গুইন' প্রকাশিত ইংরেজি অনুবাদেই পড়তে হয়েছে এদেশের পাঠককে। ১৯৭৭ সালে অধ্যাপক ও প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্ত'র উদ্যোগে ও নেতৃত্বে এক বিশিষ্ট সম্পাদকমণ্ডলী ২৫ ভলিউমে 'বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস ও ছোট গল্প' প্রকাশ শুরু করেন। বাংলা ভাষায় ওই ২৫ খণ্ডে বাস্তবিক অর্থেই বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস ও ছোট গল্পের একটি প্রায় সম্পূর্ণ সংকলন প্রকাশিত হয়, অন্তত শেষ খণ্ডটি প্রকাশিত হওয়ার সময় কাল পর্যন্ত।
ওই সিরিজের দ্বিতীয় খণ্ডে ছিল ফ্রানৎস কাফকা'র 'ডের প্রজেজ' (দ্য ট্রায়াল)'-এর বাংলা অনুবাদ, পূষণ গুপ্ত কৃত। ১৯৭৯ সালে। তখন শ্রী গুপ্ত প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত। ফ্রানৎস কাফকা'র এই অনুবাদ 'বিচার' (দ্য ট্রায়াল) ভারতীয় ভাষায় প্রথম অনুবাদ, বাংলা ভাষায় তো বটেই। এবার সেটাই অভিযানের হাত ধরে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚 বই - বিচার (উপন্যাস)
✍লেখক - ফ্রানৎস কাফকা
✍অনুবাদ - পূষন গুপ্ত
💰 মুদ্রিত মূল্য - ৪০০ টাকা
🖨 প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩।
আমাদের যোগাযোগের নম্বর +৯১ ৮০১৭০৯০৬৫৫, খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অভিযান প্রকাশিত লেখক ওয়াসি আহমেদের একটি থ্রিলার বই 'মাগুর মাছের ঝোল'।নতুন এক নিখুঁত পৃথিবী : অনুভূতি কিংবা কল্পনা যেখানে...
17/08/2026

অভিযান প্রকাশিত লেখক ওয়াসি আহমেদের একটি থ্রিলার বই 'মাগুর মাছের ঝোল'।
নতুন এক নিখুঁত পৃথিবী : অনুভূতি কিংবা কল্পনা যেখানে অপ্রয়োজনীয়, আকাশের রং, বাতাসের সুর, এমনকি স্মৃতির মাত্রাও যেখানে পূর্বনির্ধারিত। মানুষকে বলা হয়েছে তারা নিরাপদ, বলা হয়েছে এই পৃথিবীর বাইরে কিছুর অস্তিত্ব নেই। অবাধ স্বাধীনতায় ভুলে থাকাই একমাত্র নিয়ম। এখানে চাইলেই সব পাওয়া যায়, কাউকে কিছু খুঁজতে হয় না। শান্তিপূর্ণ জগতে তবু রউফ খুঁজে বেড়ায় প্রশ্নের উত্তর। এমন এক স্বাদের জন্য সে হন্যে হয়ে ওঠে, যা তার চেতনায় থাকার কথা নয়। মায়ের হাতে রান্না করা প্রাচীন পৃথিবীর মাগুর মাছের ঝোল।
সেই স্বাদ ফিরে পেতে চাইলে কি হারাতে হবে সব? নাকি কৌতূহল মেটাতে গিয়ে বদলে যাবে অস্তিত্বের সংজ্ঞা?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚বই - মাগুর মাছের ঝোল (থ্রিলার)
✍লেখক - ওয়াসি আহমেদ
💰মুদ্রিত মূল্য - ৩০০ টাকা
🖨 প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট, (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩।
আমাদের যোগাযোগের নম্বর- +৯১৮০১৭০৯০৬৫৫, খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

'তোমার হাত কাঁপছে কেন ঈশ্বর? মনের মধ্যে অস্থিরতা, বিপন্নতা, পরাজয়ের গ্লানি? বুকের ভেতরটাও থর থর করছে, মনে হচ্ছে সব কিছুই...
17/08/2026

'তোমার হাত কাঁপছে কেন ঈশ্বর? মনের মধ্যে অস্থিরতা, বিপন্নতা, পরাজয়ের গ্লানি? বুকের ভেতরটাও থর থর করছে, মনে হচ্ছে সব কিছুই মায়া, অবাস্তব, অর্থহীন। সারা জীবন এত লড়াই করলে কীসের জন্য? কাদের জন্য? অন্যদের কথা বাদ দাও, সব থেকে কাছের মানুষও যখন দূরের মানুষ হয়ে যায়, তখন কি মনে হয় না, বেঁচে থাকার কোনো অর্থ নেই? কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনেরও কি এই রকম মনে হয়েছিল? কে জানে। তাঁর তো একজন শ্রীকৃষ্ণ ছিলেন, তোমার তো কেউ নেই, কে তোমার পাশে দাঁড়াবে? পরামর্শ দেবে? কিন্তু সত্যিই কি তোমার পরামর্শ দরকার ঈশ্বর? তুমিই তো সকলের পরামর্শদাতা। সারা জীবন সকলের মনোবল জুগিয়ে এসেছ, তাহলে আজ কেন নিজেই নিজেকে পরামর্শ দিতে পারছ না? তোমার মতো দৃঢ়চেতা মানুষের কি এই দুর্বলতা শোভা পায়?'
ঘুম আসছে না বিদ্যাসাগরের, অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ঈশ্বর, কেন তুমি এইসব করে বেড়াও? ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে কী লাভ?
'কী লাভ আমি জানি না, শুধু একটা কথাই জানি, মানুষের দুঃখে আমার প্রাণ কাঁদে। ওদের কান্না আমার সত্তার মধ্যে ধ্বনিত হয়। চোখে জল চলে আসে, আমি উন্মাদ হয়ে যাই। পারি না নিজেকে স্থির রাখতে। অনেকেই হয়তো পারেন, কিন্তু আমি পারি না। কেন পারি না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। হয়তো এটা আমার জন্মার্জিত প্রবণতা। আমার নিয়ন্ত্রক। আমাকে সারাজীবনই বহন করতে হবে এই প্রবণতার অভিঘাত।'
একটা খবর পেয়ে অস্থির হয়ে পড়লেন বিদ্যাসাগর। তাঁর একমাত্র পুত্র নারায়ণচন্দ্র অন্যায় ভাবে বিন্ধ্যবাসিনী দেবী নামে এক বিধবার বাড়ি দখল করার চেষ্টা করছে। স্ত্রীর গায়ে হাত দেওয়ার জন্য নারায়ণের ওপর অসন্তুষ্ট ছিলেন বিদ্যাসাগর, এক্ষণে বিধবার জমি হাতিয়ে নেওয়ার চেষ্টার খবরে তাঁর ধৈর্যের বাঁধ ভাঙল। ভাবলেন, এই ছেলেকে আর আমার পুত্রের পরিচয় দেওয়া উচিত নয়। ও কুপুত্র শুধু নয়, কুলাঙ্গারও। ওকে ত্যাজ্যপুত্র করা ছাড়া নিজের মান-সম্মান রক্ষার আর কোনো উপায় নেই। স্ত্রী দীনময়ীকে বললেন, নারায়ণের মতো একটি দুর্বৃত্তকে আমি আর ছেলের পরিচয় দিতে পারব না। ওকে ত্যাজ্যপুত্র করলাম।
হ্যাঁ, এইরকমই ছিলেন বিদ্যাসাগর। তিনি যন্ত্রণায় অধীর হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে, বন্ধুরা দূরে সরে গেছেন, তবুও নিজের সিদ্ধান্তে অবিচলিত থেকেছেন।
সেই আপসহীন যন্ত্রণাদগ্ধ ঈশ্বরের নিঃসঙ্গতা ও অন্তরাত্মার কান্নার শব্দ এই উপন্যাস।
#নিঃসঙ্গ_ঈশ্বর
(ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনকেন্দ্রিক উপন্যাস)
✍লেখক - সমীরণ দাস
💰মুদ্রিত মূল্য ৪৪০ টাকা
প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস
অভিযান পাবলিশার্স
#অভিযানের_বই
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩। যোগাযোগের নম্বর +৯১ ৮০১৭০৯০৬৫৫, খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গঙ্গাহৃদি (প্রথম খণ্ড) : ইক্ষাকু বংশগৌরব রাজা সগরের ইচ্ছা হল অশ্বমেধ যজ্ঞ করেন। অতএব অশ্ব চলল দিকে-দিগন্তরে। অশ্বমেধ যজ্...
17/08/2026

গঙ্গাহৃদি (প্রথম খণ্ড) : ইক্ষাকু বংশগৌরব রাজা সগরের ইচ্ছা হল অশ্বমেধ যজ্ঞ করেন। অতএব অশ্ব চলল দিকে-দিগন্তরে। অশ্বমেধ যজ্ঞ কি সফল হবে? প্রতিষ্ঠিত হবে অযোধ্যার কর্তৃত্ব সমগ্র ভূমণ্ডলে? পূর্বের দেশে যে সে অশ্বের অপেক্ষা করছেন এক অশ্রুতপূর্ব মানুষ, বুনো পণ্ডিত, মহর্ষি কপিলকে যিনি আশ্রয় দেবার মূল হোতা!
গঙ্গাহৃদি (দ্বিতীয় খণ্ড) : অশ্বমেধের ঘোড়া এবং অসমঞ্জসের বাহিনী বন্দি কপিল মুনির আশ্রমে। নেপথ্যে সেই বুনো পণ্ডিত। নেপথ্যে এক বিষম দাবি, গঙ্গাকে বইয়ে দিতে হবে পূর্বদেশে। সৃষ্টি করতে হবে সম্পূর্ণ নতুন ধারা। সগর বিগত। তাঁর সন্তানেরাও। রাজত্ব করছেন ভগীরথ। তিনি কি পারবেন গঙ্গা আনতে? মহর্ষি কপিল এবং বুনো পণ্ডিতের নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে এক নতুন পূর্বদেশ, নবীন রাজনৈতিক শক্তি। তিনি কি তাকে ধ্বংস করবেন? নাকি তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে পূর্বতন সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিকারের পথ খুঁজবেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚 বই - গঙ্গাহৃদি (প্রথম ও দ্বিতীয় খণ্ড) (উপন্যাস)
✍ লেখক - শুদ্ধসত্ত্ব ঘোষ
💰 মুদ্রিত মূল্য - প্রথম খণ্ড ৩৬০ টাকা, দ্বিতীয় খণ্ড ৪০০ টাকা
🖨 প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩।
খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমাদের যোগাযোগ নম্বর - +৯১৮০১৭০৯০৬৫৫।

বাংলার দয়ারসাগর বিদ্যাসাগরের বাংলা সাহিত্য, শিক্ষা, নারী, সমাজ এর উপর যা অবদান রয়েছে তা আমাদের সকলের জানা। সেই যুগের বাং...
17/08/2026

বাংলার দয়ারসাগর বিদ্যাসাগরের বাংলা সাহিত্য, শিক্ষা, নারী, সমাজ এর উপর যা অবদান রয়েছে তা আমাদের সকলের জানা। সেই যুগের বাংলা-সাহিত্য ও শিক্ষাজগতের অনেক অজানা কাহিনিও আছে যা আমাদের অজানা, সেই অজানা অনেক কাহিনি রয়েছে "বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার" এই প্রবন্ধে।
বিদ্যাসাগর এবং মদনমোহন, দুই দিকপাল পণ্ডিত একদা ছিলেন অভিন্নহৃদয় বন্ধু। একসঙ্গে সংস্কৃত কলেজে পড়াশোনা, একসঙ্গেই ওই কলেজের অধ্যাপনা ও প্রশাসনের দায়িত্ব নেওয়া। নারীশিক্ষা এবং বিধবা-বিবাহে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা। দুজনে একসঙ্গে ছাপাখানাও স্থাপন করেন এবং 'শিশুশিক্ষা'-র চারটি খণ্ড লিখে ফেলেন দু'টি দু'টি করে। শিশুশিক্ষার কতটা প্রভাব ছিল বর্ণপরিচয় লেখায়? সত্যিই কি সে-বই লেখার আবশ্যকতা ছিল? যখন শিশুশিক্ষার স্বত্ত ছিল স্বয়ং বিদ্যাসাগরের হাতেই। সেই যুগের বাংলা-সাহিত্য ও শিক্ষাজগতের এক অজানা কাহিনি রয়েছে "বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার"।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚 বই -বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার : শিশুশিক্ষা, বর্ণপরিচয় ও সেদিনের বঙ্গসমাজ (প্রবন্ধ)
✍ লেখক - রজত পাল
💰 মুদ্রিত মূল্য - ৩২০ টাকা
🖨 প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩।
খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমাদের যোগাযোগ নম্বর - +৯১৮০১৭০৯০৬৫৫।

অভিযান প্রকাশিত তপোধীর ভট্টাচার্যের লেখা একটি প্রবন্ধ।উপন্যাস কার? যিনি লেখেন শুধু কি তাঁর? নাকি পড়ুয়ার যার চাহিদা পর্ব...
17/08/2026

অভিযান প্রকাশিত তপোধীর ভট্টাচার্যের লেখা একটি প্রবন্ধ।
উপন্যাস কার? যিনি লেখেন শুধু কি তাঁর? নাকি পড়ুয়ার যার চাহিদা পর্বে-পর্বান্তরে পালটে যায়! অর্থ তো অনড় অচল নয়, বরং গ্রহীতা তাঁর রুচি ও অবস্থান অনুযায়ী নানাভাবে উপন্যাস থেকে অর্থ নিঙড়ে নেন। তাই উপন্যাসের প্রতিবেদন অচলায়তন নয়। নতুন নতুন খাতে বয়ে যায় তাৎপর্য। যে-লেখা উত্তরকালে পুনরাবিষ্কৃত হয়, লেখকের প্রাথমিক অভিপ্রায়ের সঙ্গে তা নিঃসম্পর্কিতও হতে পারে।
সার্থক পাঠক এইজন্যে অভিযাত্রী। সাম্প্রতিক উপন্যাস-পাঠে বড়ো হয়ে ওঠে স্বর ও নিঃস্বরের প্রকট ও প্রচ্ছন্ন আততি। এই আততিতে অহরহ রূপান্তরিত হয়ে চলেছে কাহিনির আদল ও অন্বিষ্ট। পাঠক খোঁজেন এই রূপান্তরের কারণ ও পরিমাপ করেন অভিঘাত। বাংলা ভাষায় রচিত ধ্রুপদী আখ্যানসহ সাম্প্রতিক সময়দীর্ণ উপন্যাসের দিকে নতুন চোখে তাকিয়েছেন প্রথিতযশা সাহিত্য-তাত্ত্বিক ও সমালোচক। এই বয়ানগুলিতে বিধৃত পাঠ থেকে পাঠান্তরে গিয়ে বুঝি, ক্রমিক বিবর্তনের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনি ও কুশীলবেরা পুরোনো আধার বিদীর্ণ করে নতুন তাৎপর্যে উদ্‌ভাসিত হচ্ছে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚 বই - পড়ুয়ার উপন্যাস (প্রবন্ধ)
✍ লেখক - তপোধীর ভট্টাচার্য
💰 মুদ্রিত মূল্য - ৬০০ টাকা
🖨 প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩।
খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমাদের যোগাযোগ নম্বর - +৯১৮০১৭০৯০৬৫৫

অভিযান প্রকাশিত লেখক প্রতিবিম্ব রায়ের দুটি থ্রিলার।📚 বই - মালঙ রহস্য 💰 মুদ্রিত মূল্য - ৩০০ টাকাস্বাতী তারা, চন্দ্র পদ, ব...
16/08/2026

অভিযান প্রকাশিত লেখক প্রতিবিম্ব রায়ের দুটি থ্রিলার।
📚 বই - মালঙ রহস্য 💰 মুদ্রিত মূল্য - ৩০০ টাকা
স্বাতী তারা, চন্দ্র পদ, বৃশ্চিক লগ্ন এই তিন বিশেষ ক্রান্তিকালে লেখকের নাকি জন্ম। তাই লেখককেও নাকি ভবিষ্যতে গৌরদাদুর মতো গুনিন হতেই হবে। কিন্তু ওসব মন্ত্র-তন্ত্র, ভূত-প্রেত, তান্ত্রিক, কাপালিক... কোনোটাতেই তাঁর একেবারেই বিশ্বাস নেই। তিনি যে বড়ো হয়ে ডাক্তার বা বিজ্ঞানী হতে চাই। কিন্তু না চাইলেও, ঘটতে থাকা লেখকদের মালঙবেড়ি গ্রামের নানা অলৌকিক ও ভৌতিক ঘটনা প্রবাহের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছেন কেন লেখক? একদিকে যুক্তিবাদী ভাবনা, আর অন্য দিকে লৌকিক-অলৌকিকতার মাঝে অবাস্তব অন্য এক জগতের নেপথ্য-ঠিকানার হদিস খোঁজার চেষ্টা থেকেই মালঙ রহস্যের সৃষ্টি।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚 বই - আলো-ছায়া 💰 মুদ্রিত মূল্য - ২৭৫ টাকা
ভুল বলছি না, আলোর অস্তিত্ব যেখানে নেই সেখানে ছায়ারও কোনো পরিসর নেই। একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকলেও কী অদ্ভুত বৈপরীত্য তাদের মধ্যে। যে আলো সব সময়ের জন্য উজ্জ্বলতায় দীপ্তিমান সেখানে ছায়ার দোসর সবসময়েরই জন্যই কালো। আর সেই কালো যদি তার করাল অভিব্যক্তি নিয়ে হাজির হয় তার ভয়ংকর বিস্তৃতি কত দূর পর্যন্ত ব্যাপ্ত হতে পারে তা খোঁজার সাধ্যমত চেষ্টা করেছি আমার এই 'আলো-ছায়া' সহ আরও পাঁচটি থ্রিলার গল্পে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
✍ লেখক - প্রতিবিম্ব রায়
🖨 প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩।
আমাদের যোগাযোগের নম্বর - +৯১৮০১৭০৯০৬৫৫, খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অভিযান প্রকাশিত লেখক ইমতিয়াজ সজীবের একটি থ্রিলার বই অন্তঃশীল।রেল কর্মকর্তা সাহেদ রহমানের ছিমছাম সংসার। এক রাতে রহস্যময় এ...
16/08/2026

অভিযান প্রকাশিত লেখক ইমতিয়াজ সজীবের একটি থ্রিলার বই অন্তঃশীল।
রেল কর্মকর্তা সাহেদ রহমানের ছিমছাম সংসার। এক রাতে রহস্যময় এক আততায়ীর আঘাতে লন্ডভন্ড হয়ে গেল পরিবারটি, খুন হল সাহেদ রহমান, গুরুতর আহত অবস্থায় রুমানা এবং শেফাকে ভরতি করা হল হাসপাতালে। গোয়েন্দা কর্মকর্তা বাশার সিদ্দিককে ভাবায় হাসপাতালের রিপোর্ট। শেফার দেহে অন্য কিছুর নমুনা পাওয়া গেছে। তবে কি আততায়ী খুনের আগে নির্মম অত্যাচার করতে চেয়েছিল? কীসের এই আক্রোশ? তদন্ত জোরদার হয়, জেরা করা হয় কয়েকজনকে। সন্দেহের তালিকায় অনেকেই কিন্তু কিছু একটা মিলছে না। বাশার সিদ্দিক হিমশিম খাচ্ছে। খালি চোখে যা দেখা যায় তা মিথ্যেও হতে পারে? তদন্ত করতে এসে বাশার সিদ্দিকের সামনে উন্মোচিত হতে থাকে অপ্রত্যাশিত, অপ্রকাশিত সব সত্যি। ইমতিয়াজ সজীবের উপন্যাস অন্তঃশীল, সমাজের কিছু অন্তর্নিহিত সত্য পাঠকদের সামনে তুলে ধরবে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚 বই - অন্তঃশীল (থ্রিলার)
✍🏽 লেখক - ইমতিয়াজ সজীব
💰 মুদ্রিত মূল্য - ৩০০ টাকা
🖨 প্রকাশনা - অভিযান পাবলিশার্স
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩। আমাদের যোগাযোগের নম্বর +৯১ ৮০১৭০৯০৬৫৫, খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বই- বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা (পশ্চিমবঙ্গ পর্ব) প্রথম খণ্ড  (প্রবন্ধ) 💰লেখক- আব্দুর রহিম গাজী ✍মুদ্রিত মূল্য - ৭২০ ...
15/08/2026

বই- বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা (পশ্চিমবঙ্গ পর্ব) প্রথম খণ্ড (প্রবন্ধ) 💰লেখক- আব্দুর রহিম গাজী ✍মুদ্রিত মূল্য - ৭২০ টাকা
সম্প্রীতির বন্ধনে আবদ্ধ মানুষের সমন্বয়ী চেতনার মধ্য দিয়েই পৃথিবীর যাবতীয় বিকার, বিচ্ছিন্নতা ও সংঘাত উজিয়ে আমরা এক প্রদীপ্ত ভবিষ্যের কাছাকাছি পৌঁছোতে পারি- বিভিন্ন মহামানব, শিল্পী ও সাহিত্যিকগণ যুগে যুগে নানা ভাব-ভাষায় এ কথাই বলে গেছেন। তাই ষড় রিপুর তাড়না, কুটিলতা ও স্বার্থপরতার অন্ধকূপ পেরিয়ে আলোকিত চেতনায় ভাম্বর সম্প্রীতিমার্গে উত্তরণের লক্ষ্যে মানুষের নিরন্তর খোঁজ আজও অব্যাহত। বাংলা কথাসাহিত্যও বিশ্বসাহিত্যের প্রায় সমস্ত প্রবণতাকে আত্মস্থ করে এই অনুসন্ধানের অংশীদার। 'বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা' শিরোনামাঙ্কিত এই গবেষণাগ্রন্থের পশ্চিমবঙ্গ পর্বকেন্দ্রিক প্রথম খণ্ডটিতে সম্প্রীতির তাত্ত্বিক ভিত্তি, বাংলা সাহিত্যের ধারায় সম্প্রীতি ভাবনার পাশে সম্প্রীতির ভিত্তিস্থাপন থেকে মানবিক-বাৎসল্য-ধর্মীয়-পারিবারিক ও সামাজিক সম্প্রীতির বহুস্তরীয় রেখাপথটি নিবিড়ভাবে বিশ্লেষিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির একমাত্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে বাংলা ছোটগল্পে প্রতিফলিত সম্প্রীতির বহুবর্ণময় ও বৈচিত্র্যপূর্ণ স্বরূপকে পূর্বাপর ও সমকালের প্রেক্ষিতে তুলনামূলকতার নিরিখে উপস্থাপনার মাধ্যমে আগামীর জন্য এক উজ্জ্বল সম্প্রীতিসৌধ নির্মিত হয়েছে।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📚বই - বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা (পশ্চিমবঙ্গ পর্ব) দ্বিতীয় খণ্ড (প্রবন্ধ) ✍লেখক - আব্দুর রহিম গাজী 💰মুদ্রিত মূল্য - ৭২০ টাকা
সম্প্রীতি একটি মানসজাত প্রক্রিয়া-যেখানে সংযম-সহিষ্ণুতা-গ্রহিষ্ণুতার মধ্য দিয়ে ব্যক্তি থেকে পরিবার হয়ে সমাজে একাত্মতা-আত্মীয়তা-সমন্বয়ের মাধ্যমে মহাসম্মিলন ঘটে। মনোবিকার ও বৈকল্যের মহৌষধ হিসাবে সম্প্রীতি মানবসভ্যতার অন্ধকার দূরকারী সঞ্জীবনী সুধা। তাই এর বহুমাত্রিক ও বহুকৌণিক রূপ-স্বরূপে শিল্প-সংস্কৃতির সোনার আঙিনা ভরে ওঠে। সেজন্য 'বাংলা ছোটগল্পে সম্প্রীতি সাধনা' শিরোনামাঙ্কিত গবেষণাগ্রন্থের পশ্চিমবঙ্গ পর্বকেন্দ্রিক দ্বিতীয় খণ্ডে ধর্মীয় সম্প্রীতির চেনা কাঠামোর বাইরে গিয়ে বহুগোত্রের ও বহুস্তরীয় সম্প্রীতি উঠে এসেছে। উনিশ-বিশ-একুশ শতকের শত শত বাংলা ছোটগল্পের ভিয়েনে তার উল্লম্ব, আনুভূমিক পাঠ-পর্যালোচনায় গবেষণার বিস্তৃতি ও গভীরতা ধরা পড়ে। বর্তমান খণ্ডে রাজনৈতিক, সাংস্কৃতিক, জাতীয়, আন্তর্জাতিক সম্প্রীতির পাশে শ্রেণিগত, স্বকীয়া-পরকীয়াগত, মানুষ ও মনুষ্যেতরগত সম্প্রীতিও উদ্ভাসিত হয়েছে। এছাড়া প্রকৃতিপ্রীতি, স্বদেশপ্রীতি ইত্যাদির পাশে শিথিল সম্প্রীতি তথা সম্প্রীতিহীনতারও সহাবস্থান ঘটেছে। ফলে সম্প্রীতির সর্বত্রসঞ্চারী প্রভাব যেন রামধনুর মতো বিচিত্র বর্ণবিকাশী হয়ে গবেষণাগ্রন্থটিকে ঋদ্ধ করেছে।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🖨 প্রকাশনা- অভিযান পাবলিশার্স
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রাপ্তিস্থান - অভিযান বুক ক্যাফে (পশ্চিমবঙ্গের প্রথম থিম্যাটিক বুক শপ)। ১/১এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজস্ট্রিট (মহাবোধি সোসাইটি ও প্যারামাউন্ট শরবতের দোকানের ঠিক মাঝখানে), কলকাতা – ৭০০০৭৩।
খোলা থাকে সোমবার থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমাদের যোগাযোগ নম্বর +৯১ ৮০১৭০৯০৬৫৫।

Address

Abhijan Book Cafe, 1/1A Bankim Chatterjee Street
Kolkata
700073

Opening Hours

Monday 10:30am - 8:30pm
Tuesday 10:30am - 8:30pm
Wednesday 10:30am - 8:30pm
Thursday 10:30am - 8:30pm
Friday 10:30am - 8:30pm
Saturday 10:30am - 8:30pm

Telephone

+918017090655

Alerts

Be the first to know and let us send you an email when Abhijan Book Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category