Ekush Shatak

Ekush Shatak Ekush Shatak is a very reputed House of Publication for Books. It is a unique Publication House for Google Store : https://g.page/EkushShatak

মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কার ২০২৬‘বাঙালি মুসলমান: সংস্কৃতির সংকট’লেখক - আইরিন শবনমপ্রকাশক - একুশ শতকআমরা গর্বিত।ওয়েবস...
05/08/2026

মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কার ২০২৬

‘বাঙালি মুসলমান: সংস্কৃতির সংকট’
লেখক - আইরিন শবনম
প্রকাশক - একুশ শতক

আমরা গর্বিত।

ওয়েবসাইটে অর্ডার করুন - https://ekushshatak.com/.../bangali-musolman-sonskritir.../
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - 8336029909

#মুজফ্‌ফর_আহ্‌মদ_স্মৃতি_পুরস্কার #বাংলাবই #একুশ_শতক

আমার অকমিউনিস্ট জীবনলেখক  - অনিশ্চয় চক্রবর্তীমূল্য -৫০০                          প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার ...
23/04/2026

আমার অকমিউনিস্ট জীবন
লেখক - অনিশ্চয় চক্রবর্তী
মূল্য -৫০০
প্রকাশক - Ekush Shatak
ওয়েবসাইটে অর্ডার করুন -https://ekushshatak.com/product/amar-acommunist-jiban/
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
ঘরের দেওয়ালে বাবার আঁকা লেনিনের ছবি আর বাড়ির পাশের পোলো গ্রাউন্ডে লাল পতাকার সুবিপুল সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এক কিশোরকে অনুপ্রাণিত করেছিল। কমিউনিস্ট তাকে হতেই হবে। না হলে এত মানুষের সঙ্গে জীবন বিনিময়ের সুযোগ পৃথিবীর আর কোনো সংগঠন তাকে দিতে পারবে না। সেই অভীষ্ট পূরণ করতে সে কী না করেছে। কিন্তু এদেশের কমিউনিস্ট পার্টিগুলি এত ব্যক্তিস্বার্থ আর সাংগঠনিক জটিলতায় ভরা যে, সে কখনোই পার্টির সদস্য হতে পারলো না। একের পর এক পারিবারিক ও ব্যক্তিগত বিপর্যয়ের পর বাবার মৃত্যু। এক অপরিণত বয়সে। দাহক্ষেত্রে বাবার প্রাণহীন শরীরে সে যখন একটা লাল পতাকা জামার মধ্যে রেখে দিয়েও দিতে পারলো না, তখন থেকেই সে নিজেকে অকমিউনিস্ট ঘোষণা করলো। পরিণত বয়সের আগেই লেখা এই রুদ্ধশ্বাস আত্মজীবনী সেই কাহিনী পাঠকের কাছে তুলে ধরবে। আশ্চর্য এই যে, সেদিনের সেই কিশোর আজও ব্রিগেডে লাল পতাকার সমাবেশে যায়। কৈশোরের স্মৃতি আর মানুষের সঙ্গ পেতে।
#বাংলাবই #একুশ_শতক

জ্যোতি বসু কেন জ্যোতি বসুলেখক – প্রদোষকুমার বাগচীমূল্য - ৬০০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://ekushs...
24/11/2024

জ্যোতি বসু কেন জ্যোতি বসু
লেখক – প্রদোষকুমার বাগচী
মূল্য - ৬০০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://ekushshatak.com/product/jyotibasu-keno-jyotibasu/
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

'জ্যোতি বসু কেন জ্যোতি বসু' নামাঙ্কিত গ্রন্থে কমরেড জ্যোতি বসু সম্পর্কে তথ্য সংবলিত যে সব কথা উল্লেখ করেছেন তা সত্যিকারের একটি রাজনৈতিক জীবন আলেখ্য। ছয়টি খণ্ডে প্রকাশিত হতে চলেছে বইটি। এই খণ্ডে জ্যোতি বসুর জন্ম থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কর্মকাণ্ডের আলোচনা রয়েছে। একজন সাধারণ ছাত্র জ্যোতি বসুর ক্রমান্বয়ে মার্কসবাদী হয়ে ওঠার এবং গণসংগঠনের মধ্যে কাজ করতে করতে পার্টিসদস্য থেকে পার্টিনেতা ও দক্ষ সংগঠক হয়ে ওঠার আনুপূর্বিক বর্ণনা এই গ্রন্থের একটি বিশিষ্ট দিক।

পশ্চিমবঙ্গ তথা ভারতে জ্যোতি বসুর প্রায় সাত দশকের রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে পাঠকের পরিচয় ঘটিয়ে দেবে এই বই। জ্যোতি বসুর জন্মের ১১১ তম বর্ষে তাঁর সম্পর্কে লেখা এই বইটির এই খণ্ডটি পাঠক সাধারণের কাছে একটি আকর গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে।

বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদেরও বিগত প্রায় সাত দশকের বাংলার বামপন্থী আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানতে ও বুঝতে অবশ্যই সাহায্য করবে বইটি।

#বামপন্থী #বাংলাবই #একুশ_শতক

পঁচিশটি গল্পলেখক – অনিল ঘোষমূল্য - ৫০০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/product/...
06/08/2023

পঁচিশটি গল্প
লেখক – অনিল ঘোষ
মূল্য - ৫০০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/product/panchisti-golpa-anilg/
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

জীবন যেন নিরন্তর যাত্রাপথ। আমরা চলি অজস্র মুখের মিছিলের মধ্যে, তাঁদের অসহায়তা বিপন্নতা নিয়ে, হাসি-কান্না-সুখ-দুঃখ নিয়ে। গ্রাম থেকে শহর কোথাও এর ব্যত্যয় নেই। কখনও নীরব অথচ বাঙময় রণক্ষেত্রে দাঁতে-নখে লড়াই, কখনও সুন্দরবনের ওঝা গুনিনের মোহের অন্ধকার ছিঁড়েখুড়ে আলোর যাত্রায়, কখনও পানীয় জল নিয়ে লুটপাটের তামাসিকতায়, গণধর্ষণের পরিমণ্ডল পেরিয়ে জীবনের উদ্দেশ্যে জলযাত্রায়, প্রতিবাদ-প্রতিরোধের পরিচিত পথে, ইতিহাসের না-জানা অধ্যায়ে নিরন্তর চলাই যেন সত্য। সেইসব চলার পথের সামান্য দু একটা কণা নিয়ে এই সংকলন। পঁচিশটি গল্প লেখকের তিরিশ বছরের সাধনার ফসল।

#বাংলাবই #গল্প #একুশ_শতক

পঁচিশটি গল্পলেখক – অনিরুদ্ধ রাহামূল্য - ৩৫০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/......
06/08/2023

পঁচিশটি গল্প
লেখক – অনিরুদ্ধ রাহা
মূল্য - ৩৫০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/.../panchishti-galpa.../
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

গল্পগুলি তেমন একটি সময়ের কথা বলে, যখন শহর জীবনে সিনেমা-সঙ্গীত-সাহিত্য-আড্ডা সবই শপিং মল-এ সহজলভ্য। আবার সেই সময়েই, অগণিত জীবন অপেক্ষায় থাকে ক্ষুধার দুমুঠো অন্ন সংগ্রহে। কিন্তু প্রাচুর্য আর অভাব, এই দুই-এর পরেও থাকে আরেকটু মানবিক পরিসর। যেখানে নিজের অস্তিত্বর অর্থ খুঁজে বেড়ায় মানুষ। সেখানে কি ছিটে বেড়ার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় বা নিয়ন শোভিত মলের আলোয় দেখা হয় নিজেরই বিপন্ন সত্তার সঙ্গে? তখনই কি “গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল”, “সব পাখি ঘরে আসে”? এই নিদারুণ সময়ে, ঘর কি খুঁজে পায় সব পাখি? সেই খোঁজই নেওয়ার প্রয়াসে, “পঁচিশটি গল্প”।

#বাংলাবই #গল্প #একুশ_শতক

প্রবন্ধ সংগ্রহলেখক – অনিতা অগ্নিহোত্রীমূল্য - ৩০০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.c...
01/08/2023

প্রবন্ধ সংগ্রহ
লেখক – অনিতা অগ্নিহোত্রী
মূল্য - ৩০০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/.../prabandha-sangraha-anita.../
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

দেশ সময় সমাজ রাজনীতি নিয়ে সদ্য লেখা প্রবন্ধ গুলিতে আছে যুক্তিপূর্ণ বিশ্লেষণ, তীব্র সংবেদন ও মানবিক আবেগ। শ্বাসরুদ্ধকর অতিমারী কাল, অর্থনৈতিক সংকট, সাধারণ শ্রমজীবী মানুষের প্রতি রাষ্ট্রের নিস্পৃহ দায়িত্বহীনতা জনিত নানা ভাবনার অভিঘাতে লেখক নিজের মত লিপিবদ্ধ করেছেন স্বাধীন দেশের নাগরিক হিসেবে।

#বাংলাবই #একুশ_শতক

গদ্য সংগ্রহ ১লেখক – অমর মিত্রমূল্য - ৫০০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/produc...
01/08/2023

গদ্য সংগ্রহ ১
লেখক – অমর মিত্র
মূল্য - ৫০০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/product/godyo-sangraha/
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

লেখক স্বয়ম্ভূ নন। তিনি গড়ে ওঠেন অবিরাম পঠন-পাঠনের ভিতর দিয়ে। ব্যক্তিগত জীবন যাপনের অভিজ্ঞতা তাঁকে লিখিয়ে নেয় গল্প, উপন্যাস। কিন্তু তিনি তাঁর অগ্রজ ও অনুজ ও সমসাময়িকদের দেখেন কীভাবে? তিনি কেমন ভাবে পড়েন অগ্রজ লেখকদের, পিতৃপুরুষসম লেখকদের ? গদ্য সংগ্রহ-১ সেই সব লেখা নিয়ে নির্মাণ করা হয়েছে। শরৎচন্দ্র থেকে যা আরম্ভ, তারাশঙ্কর, বিভূতি হয়ে তার বিস্তার। সব মিলিয়ে গল্প-উপন্যাসের বাইরে লেখকের আর এক পরিচয় এই গদ্য সংগ্রহের প্রথম খণ্ড। তিনি তাঁর অনুপম গদ্যে সাহিত্য-সংস্কৃতির চেনা-অচেনা জায়গায় পরিভ্রমণ করেছেন।

#বাংলাবই #একুশ_শতক

ভ্রমণের গল্পলেখক – ঝুমা বন্দ্যোপাধ্যায়মূল্য - ৩৫০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.c...
29/07/2023

ভ্রমণের গল্প
লেখক – ঝুমা বন্দ্যোপাধ্যায়
মূল্য - ৩৫০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/product/bhramaner-galpa/
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

বিভিন্নসময়ে লেখা চারটি ভ্রমন কাহিনীর সঙ্কলন এই বইটি। মধ্য এশিয়ার উজবেকিস্তানের দুটি শহর তাশখন্দ ও সমরকন্দ, গল্পচ্ছলে তার বর্ণনা। এরপরেই আছে আফ্রিকার জঙ্গলের রহস্য, আফ্রিকা মহাদেশের দুটি দেশ কেনিয়া ও তাঞ্জানিয়া বেড়ানোর গল্প। সাম্প্রতিক কালের লাদাখ ও আশির দশকের লাদাখ, দিল্লী ও আগ্রার বর্ণনা।

#ভ্রমণ #বাংলাবই #একুশ_শতক

গাড়োয়ালের গহীন পথেলেখক – সঞ্জীব দাসমূল্য - ৩৫০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/...
29/07/2023

গাড়োয়ালের গহীন পথে
লেখক – সঞ্জীব দাস
মূল্য - ৩৫০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/product/garoaler-gahin-pothe/
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

গাড়োয়াল হিমালয়ের এক ভিন্ন রূপ তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। দেওরিয়া তাল, চন্দ্রশিলা, তুঙ্গনাথকে সাথী রেখে হাঁটার পথে উঠে আসে এক অচিন হিমালয়ের আফসানা; পাহাড়ের আশ্চর্য জগৎ, রণ পা ধারী পাইনের বনে লুকিয়ে থাকা গল্পরা, বুগিয়ালে অস্ত্রনমিত সূর্য; হাঁটার সঙ্গীরা, তাদের মজা, আনন্দ, দুঃখ; পোর্টার, গাইড ও চলার পথে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকা গাড়োয়ালি মানুষ, তাদের সহজ সরল চলন আর সিকি জীবনের টুকরো কথা – এসবই ছড়িয়ে আছে বই জুড়ে।

#গাড়োয়াল #ভ্রমণ #বাংলাবই #একুশ_শতক

বিপন্ন কেদার   লেখক – বনভূষণ নায়কমূল্য - ২০০প্রকাশক - Ekush Shatakওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/pr...
29/07/2023

বিপন্ন কেদার
লেখক – বনভূষণ নায়ক
মূল্য - ২০০
প্রকাশক - Ekush Shatak

ওয়েবসাইটে অর্ডার করুন - https://www.ekushshatak.com/product/bipanna-kedar/
হোয়াটস্যাপ এ অর্ডার এর জন্য - +918336029909
বইপাড়ায় - বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট, কলকাতা-৭৩

২০১৩-র বিপর্যয়ের প্রায় তিন দশক আগে থেকেই কিছুটা নৈরাজ্য দেখা দিলেও কেদারভূমি সাধারণ মানুষের কাছে সর্বদাই ছিল এক অনন্ত ধাম। হিমালয়ের অন্তঃপুরে সর্বজনপ্রিয় এক পবিত্রপুরী। সেই পূণ্যক্ষেত্র দশ বছর পূর্বে (মন্দিরগৃহটি ছাড়া) ধূলিস্যাৎ হয়ে যায়। ‘বিপন্ন কেদার’ গ্রন্থে কেদারনাথের কাহিনি ও মহাপ্রলয়ের পরের ঘটনা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। অধিকন্তু, মাত্র দু কিলোমিটার বাই পৌনে এক কিলোমিটার আয়তনের ছোট্ট ভূখণ্ডের বিপুল নির্মাণকর্মের কথাও সামনে আনা হয়েছে। তদুপরি, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় আগ্রাসী উন্নয়নের ফলে পরিস্থিতি কী দাঁড়িয়েছে সে কথাও বিবৃত হয়েছে।

#কেদারনাথ #বাংলাবই #একুশ_শতক

Address

15, Shyama Charan Dey St, College Street
Kolkata
700073

Opening Hours

Monday 11am - 8pm
Tuesday 11am - 8pm
Wednesday 11am - 8pm
Thursday 11am - 8pm
Friday 11am - 8pm
Saturday 11am - 8pm

Telephone

+918336029909

Alerts

Be the first to know and let us send you an email when Ekush Shatak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekush Shatak:

Shortcuts

Share

Category