JBD

JBD যোগাযোগ করুন যে কোনও বইয়ের জন্য। আমরা

কাকোলুকীয় ১খাবার দাবার নিয়ে কথা বলার কারণ, এখন এই ফান এন্ড এনজয় গেস্ট হাউসে খাবারের বিরাট আসর বসানো হয়েছে। কলকাতার সবচেয়...
01/11/2023

কাকোলুকীয় ১

খাবার দাবার নিয়ে কথা বলার কারণ, এখন এই ফান এন্ড এনজয় গেস্ট হাউসে খাবারের বিরাট আসর বসানো হয়েছে। কলকাতার সবচেয়ে বিখ্যাত মাংসের দোকানগুলো থেকে মাংস এসেছে। গরুর মাংস, ভেড়ার মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, টার্কির মাংস, খরগোশের মাংস। শুয়োরের মাংস আসেনি। আসেনি তার কারণ, মীর মুরশেদ হোসেন শুয়োর খান না।

সেইসব মাংসের আবার বিভিন্ন কাট আছে। যেমন, গরুর মাংসের কাট - গরুর ঠিক ঘাড়ের পিছনের অংশের নাম চাংক। সেই চাংক আনা হয়েছে। শিরদাঁড়ার নিচের অংশের নাম প্লেট। সেই প্লেট কাটের মাংসও আনা হয়েছে। কিছু ঠান্ডা কাটের মাংসও আনা হয়েছে। ঠান্ডা বা কোল্ড-কাটগুলোর নাম সালামি, লোফ-

এতরকম মাংস আসার কারণ, মুরশেদ হোসেন মাংস ভালবাসেন। খুব ভালবাসেন।


প্রপঞ্চতন্ত্র— একটি প্রাপ্তবয়স্ক থ্রিলার। নীলাঞ্জন মুখার্জ্জী রচিত থ্রিলারটি নবরূপে, নবসাজে এবারত সংস্করণ হিসেবে আসছে খুব শীঘ্রই।

বই: প্রপঞ্চতন্ত্র
লেখক: নীলাঞ্জন মুখার্জ্জী
প্রকাশক: এবারত প্রকাশনী
ফরম্যাট: হার্ডবাউন্ড
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
প্রচ্ছদ: কুশল ভট্টাচার্য
অলংকরণ: মিশন মণ্ডল
মুদ্রিত মূল্য: ₹225

খুব শীঘ্রই প্রিবুক লিঙ্ক নিয়ে আসছি।

এ পৃথিবীর সবচেয়ে জটিল, সবচেয়ে অগম্য, সবচেয়ে দুর্বোধ্য হল মানবমনের আলো আঁধারিতে ঢাকা কুয়াশা মাখা অলিগলি। তবে সে যার য...
07/07/2023

এ পৃথিবীর সবচেয়ে জটিল, সবচেয়ে অগম্য, সবচেয়ে দুর্বোধ্য হল মানবমনের আলো আঁধারিতে ঢাকা কুয়াশা মাখা অলিগলি। তবে সে যার যার একান্ত আপন যাপন। মনের দুয়ারে কুলুপ এঁটে রাখলে চট করে কেউ বুঝতে পারে না। কিন্তু যদি বিরল অতিলৌকিক মানসিক ক্ষমতার জোরে কারো একান্ত নিজস্ব উপত্যকার কৌমার্যে আছড়ে পড়ে অন্য কারো ভয়ানক থাবা? যদি অনিচ্ছাতে বেআব্রু হয়ে যায় চিন্তা ভাবনা আবেগ প্রেম দুঃখ রাগ আর তীব্র একমুখী ভালোবাসার সব অনুভূতি অন্য কারো কাছে?

যদি সে হয় ভয়ঙ্কর শক্তিশালী? ভয়ানক হিংস্র? নিয়তির মত নির্দয়? যদি সে তার লকলকে বিকৃত ঈর্ষা আর গরগরে জান্তব জিগীষা নিয়ে বিধ্বংসী ঝড়ের মত উদ্দাম উল্লাসে ধেয়ে আসে কালান্তক মৃত্যুদূতের মত? যদি তার হাত থেকে চুঁইয়ে পড়ে বন্ধু আর প্রিয়ার রক্ত?

পালাবার পথ নেই কোথাও! কিছুই লুকানো যায়না তার কাছ থেকে। অন্ধকারে শ্বাপদের মত জ্বলে তার চোখ। শানিত ইস্পাতের ফলার মত কঠিন আর হিমশীতল তার স্নায়ু। কালবৈশাখীর অমোঘ গতি তার বাহন। তার নিঃশ্বাসের তাপ নিয়ে আসে মৃত্যুর গন্ধ।

কী হয় তারপর? রক্তমুখী নীলার অভিশপ্ত অহেতুক প্রেম নিশির মত টেনে নেয় অতল জলের নিকষ কালো গভীরে? নাকি মনবিজ্ঞানের আরেক অত্যাশ্চর্য রহস্যের ছটায় ঝলসে ওঠে চন্দনের শীতল প্রলেপ?

পুজো সংখ্যা নভোরজ পত্রিকায় থাকছে Bappaditya Das-এর লেখা এক সাইকোলজিক্যাল থ্রিলার।

অলংকরণ - Chinmoy Mukhopadhyay

লেখক Rajat Subhra Karmakar জানালেন পাঠ প্রতিক্রিয়া। লেখকের টাইম লাইন থেকে কপি পেস্ট।বললে অনেক কথা বলা যায় কিন্তু বেশি ব...
15/06/2023

লেখক Rajat Subhra Karmakar জানালেন পাঠ প্রতিক্রিয়া। লেখকের টাইম লাইন থেকে কপি পেস্ট।

বললে অনেক কথা বলা যায় কিন্তু বেশি বলে এই বইটির মুগ্ধতার রেশ আমি কাটাতে চাইছিনা। তাই সহজভাবে কয়েকটি জিনিস নিয়ে বলা যাক। বইটিতে দুটো উপন্যাস/উপন্যাসিকা রয়েছে। সুজাতার কিচেন এবং শূন্যসুত্ত। আর Nilanjan Mukherjee দার লেখার সঙ্গে আগে পরিচিত থাকার সুবাদে বলতে পারি তার সিগনেচার স্টাইল এই দুটো উপন্যাসেই পাওয়া যাবে। তবে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষনীয় লাগল দুটো উপন্যাসেই প্যারালাল ন্যারেটিভ বজায় রেখে একাধিক উপাখ্যানের অবতারণা করা হয়েছে এবং শেষদিকে সেগুলো একটা অদৃশ্য সুতো দিয়ে জুড়েও গেছে।
সুজাতার কিচেনের মধ্যে যেখানে ক্যানিবলিজম , সিরিয়াল কিলিং এবং মানসিক দ্বন্দ্বের কথা উঠে এসেছে, ওদিকে শূন্যসুত্ততে উঠে এসেছে দুটো প্যারালাল ন্যারেটিভ যেখানে একটা শহরকে ধ্বংস করার চেষ্টা করা হয় তার ভেতরের অন্ধকারকে কাজে লাগিয়ে।
তবুও অভিযোগ কি নেই? আছে কিছু। মুদ্রণ প্রমাদ রয়েছে কিছু কিছু জায়গায় (সামান্যই যদিও) আর প্রচ্ছদ আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। এছাড়া আর কিছু বলার নেই।
It is a good one, but not for all, ওই gore violence সবার সইবেনা। যদি অন্য ধরনের non linear লেখা পড়ে হজম করতে চান, go for it, you won't regret.
Cheers.

কলেজ স্ট্রিটে প্রাপ্তিস্থান ▶

জানকী বুক ডিপো, শ্যামাচরণ দে স্ট্রিট
দে বুক স্টোর, শ্যামাচরণ দে স্ট্রিট
বর্ণ বইমহল, শ্যামাচরণ দে স্ট্রিট
দাস বুক স্টল, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট
রায় বুক স্টল, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট
দে'জ পাবলিশিং হাউজ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট
প্ল্যাটফর্ম, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট
বইচই, সূর্য সেন স্ট্রিট
মাথামোটার দপ্তর, সূর্য সেন স্ট্রিট
অরণ্যমন, সূর্য সেন স্ট্রিট
ইবুকলিস্ট, সূর্য সেন স্ট্রিট
শব্দ প্রকাশন, সূর্য সেন স্ট্রিট
বইবন্ধু, সূর্য সেন স্ট্রিট
রিডবেঙ্গলিবুকস, সর্দার শঙ্কর রোড (লেক মল-এর পাশে)
Monmohinibook Stall, রানাঘাট

অনলাইনে :
Boibishwa In +917980483011
Boideshik - বইদেশিক +918583865987
দূরের বই +918697352444
বুকলুক +918240308693
বইভূত +916291190071
ওপারের বই +917001539273
কলেজস্ট্রিট.নেট +919635807228
বুক মার্ক +919330915587

https://www.flipkart.com/shunyasutta/p/itmc966d6d7fe825?pid=RBKG2EVNYAZRRAV5

https://www.amazon.in/dp/B091L65W5Q?ref=myi_title_dp

https://meesho.com/SHIRES?_ms=1

আজ থেকে শুরু হয়ে গেল শারদীয় নভোরজ পত্রিকা ১৪২৯-এর প্রিবুকিং। থাকছে আকর্ষণীয় ২২% ছাড়। প্রথম ৫০ জন প্রিবুকার পেয়ে যাব...
24/08/2022

আজ থেকে শুরু হয়ে গেল শারদীয় নভোরজ পত্রিকা ১৪২৯-এর প্রিবুকিং। থাকছে আকর্ষণীয় ২২% ছাড়। প্রথম ৫০ জন প্রিবুকার পেয়ে যাবেন শিল্পী প্রবীর ব্যানার্জীর হাতে আঁকা বুকমার্ক; প্রতিটি আলাদা আলাদা ছবি। ₹270 মুদ্রিত মূল্যের পত্রিকাটি পেয়ে যাচ্ছেন মাত্র ₹211 দিয়ে। পৃষ্ঠা সংখ্যা ৩৫০। সঙ্গে এক্সক্লুসিভ বুকমার্ক। আজই আপনার কপিটি সংগ্রহ করুন।

শহরের বাইরে একটি নতুন আবাসন, পরকিয়া, এক প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ও নৃশংস মেয়ের গল্প ‘ফ্ল্যাট নাম্বার ২০৩’ লিখলেন ঋতুপর্ণা...
08/08/2022

শহরের বাইরে একটি নতুন আবাসন, পরকিয়া, এক প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ও নৃশংস মেয়ের গল্প ‘ফ্ল্যাট নাম্বার ২০৩’ লিখলেন ঋতুপর্ণা চক্রবর্তী। পড়ুন শারদীয় নভোরজ পত্রিকা ১৪২৯-এর পাতায়।

অলংকরণ: দিলীপ দাস।

সিদ্ধার্থ পালের কাহিনি ‘জায়গীর’-এর চিত্ররূপ দিলেন স্বনামধন্য শিল্পী উজ্জ্বল ধর। আসছে হরর গ্রাফিক স্টোরি, কেবলমাত্র শারদ...
07/08/2022

সিদ্ধার্থ পালের কাহিনি ‘জায়গীর’-এর চিত্ররূপ দিলেন স্বনামধন্য শিল্পী উজ্জ্বল ধর। আসছে হরর গ্রাফিক স্টোরি, কেবলমাত্র শারদীয় নভোরজ পত্রিকা ১৪২৯-এর পাতায়।

19/05/2022
 #আসছে_তিতির_সেনসাইকেলে উঠতে যেতেই বাইকের জোর আওয়াজ পেল। তিনটে বাইকে পাঁচজন ছেলে, তিতির কিছু বলার আগেই একজন নেমে এসে ঠাস...
16/01/2022

#আসছে_তিতির_সেন

সাইকেলে উঠতে যেতেই বাইকের জোর আওয়াজ পেল। তিনটে বাইকে পাঁচজন ছেলে, তিতির কিছু বলার আগেই একজন নেমে এসে ঠাস করে জোর চড় মারল তাকে। মাথা ঘুরে মাটিতে পড়ে গেল তিতির, চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করাল ছেলেটা। একটা ধারালো চাকু গলায় ধরে বলল—“চেঁচালে গলা চিরে দেবো মামণি। আর কথা না শুনলে তোমার এমন হাল করে ছাড়ব, পরের জন্মে মেয়ে হয়ে জন্মাতেই ভয় হবে।”
তিতির সত্যিই ভয় পেয়ে গেল এবার। এরা হঠাৎ এভাবে এখানে ঘিরে ধরবে, ভাবতে পারেনি। এই ছেলেটার হাত থেকে ছাড়া পেলেও বাকি ছেলেরা ধরবে। তিতিরকে কোনও ভাবে সাইকেল চালিয়ে বেরতে হবে। ছেলেটা দেখল, মেয়েটার মুখ ভয়ে শুকিয়ে গেছে, তির তির করে কাঁপছে। একটা ধাক্কা দিতেই অন্যদের বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল তিতির। ছেলেগুলো সব ঘিরে দাঁড়িয়ে, যে যার ইচ্ছে মতো ধক্কা মারছে তাকে। বিড়াল যেমন শিকার করা ইঁদুর নিয়ে খেলে। কী করবে মাথায় আসছে না। আজ কত কিছু ভেবে এসছিল, কিন্তু ভয়ে মাথাটা কাজ করছে না। এদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বড় রাস্তাটা অন্যদিকে, চেঁচিয়ে লাভ নেই। আর থানাও এদের সাপোর্টে। আকাশটা মেঘলাই ছিল দুপুর থেকে এখন হঠাৎ করেই ঝিরঝির বৃষ্টি শুরু হল। ভেজা তিতিরকে দেখে ওরা আরও উগ্র হয়ে উঠল। বাইকের ডিকি থেকে বিয়ারের বোতল বার করল, তিতিরের দিকে তাকিয়ে দাঁত দিয়ে ক্যাপ খুলল আর...

তারপর...

 #প্রিবুকিং চলছে  #বইভূত-এর মাধ্যমে #উত্তরণ #সন্মিতা_দেবনাথ #এবারত_প্রকাশনী #মূল্যঃ  াকাধনী পরিবারের একমাত্র ছেলে নীল। স...
06/01/2022

#প্রিবুকিং চলছে #বইভূত-এর মাধ্যমে
#উত্তরণ
#সন্মিতা_দেবনাথ
#এবারত_প্রকাশনী
#মূল্যঃ াকা
ধনী পরিবারের একমাত্র ছেলে নীল। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো নীলের জীবনে কোনো অভাব রাখেনি তার মা ও বাবা। পৃথিবীর সবকিছুই তার কাছে সহজলভ্য। বন্ধু-বান্ধবী, বিলাসিতা, বৈভব, ব্যভিচার, নেশা সবকিছুই তার পদানত। তবুও দিনের শেষে তাকে একাকিত্ব কুড়ে কুড়ে খায়। নিজেকে খুঁজে বেড়াতে থাকে মায়ের স্নেহভরা আঁচলের তলায় অথবা বাবার দৃঢ়হাতে আগলে বাঁচার বাসনায়। পায়না সে... খুঁজে পায় না বেঁচে থাকার অর্থ। জীবনের অর্থ খুঁজতে গিয়ে সে ক্রমাগত নিজেকে নেশা ও উৎশৃঙ্খলতার ঘেরাটোপে বন্দী করে ফেলে। জাগতিক সুখ, ঐশ্বর্যে ভরা জীবনে ভালোবাসা, স্নেহশূন্য হয়ে বাঁচতে বাধ্য হয় সে। যখন মা বাবার পারস্পরিক সম্পর্কের তিক্ততা তাকে ড্রাগের দিকে টেনে নিয়ে চলে, কি হয় তখন তার পরিণতি? সে কি কোনওদিন বুঝতে পারবে জীবনের প্রকৃত অর্থ? প্রেম-স্নেহের ছত্রছায়ায় কি তার জীবনের প্রখর রোদ হার মানবে? জানতে হলে পড়তে হবে "উত্তরণ"।
পারিবারিক সম্পর্কগুলোর টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধস্পৃহা, বিবেক দংশন, সর্বোপরি প্রেম- একে একে উঠে আসবে উপন্যাসের ছত্রে ছত্রে।

20% ছাড়ে প্রিবুকিং করতে whatsapp করুন 6291190071 নম্বরে

নমস্কার, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন সবাই। আজকের এই বিশেষ দিনটিতে নিয়ে এলাম শারদীয় নভোরজ ১৪২৮-এর প্রচ্ছদটি। দাম এ...
15/08/2021

নমস্কার, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন সবাই। আজকের এই বিশেষ দিনটিতে নিয়ে এলাম শারদীয় নভোরজ ১৪২৮-এর প্রচ্ছদটি। দাম এবং প্রিবুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হবে আগষ্টের মধ্যেই। পত্রিকা প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ।

প্রচ্ছদ শিল্পী: শ্রী সুমিত রায়

আসছে...কেবলমাত্র শারদীয় নভোরজর পাতায় থাকবে সম্পূর্ণ রঙিন কমান্ড্যার কণাদ কমিকস। শ্রী উজ্জ্বল ধরের এক অবিস্মরণীয় সৃষ্ট...
11/08/2021

আসছে...
কেবলমাত্র শারদীয় নভোরজর পাতায় থাকবে সম্পূর্ণ রঙিন কমান্ড্যার কণাদ কমিকস। শ্রী উজ্জ্বল ধরের এক অবিস্মরণীয় সৃষ্টি। পত্রিকা আসবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।

Address

Shyamacharan Dey Street
Kolkata
700073

Opening Hours

Monday 10:30am - 7:30pm
Tuesday 10:30am - 7:30pm
Wednesday 10:30am - 7:30pm
Thursday 10:30am - 7:30pm
Friday 10:30am - 7:30pm
Saturday 10:30am - 7pm

Telephone

+919933308367

Website

Alerts

Be the first to know and let us send you an email when JBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JBD:

Share