24/06/2026
আপনারা জানেন যে দোসর ভারতীয় আঞ্চলিক শিল্পের বিশেষ অনুরাগী। আজ নিয়ে এলাম ওড়িশার পটচিত্র।
ওড়িশার পটচিত্র শুধু একটি শিল্প নয়, এটি একটি গল্প। শত শত বছর ধরে এই শিল্পধারা তার সূক্ষ্ম রেখা, সুন্দর রঙের ব্যবহার এবং পৌরাণিক কাহিনি, প্রকৃতি ও সংস্কৃতির অসাধারণ উপস্থাপনার মাধ্যমে মানুষের মন ছুঁয়ে এসেছে।
পটচিত্রের প্রতিটি আঁচড়ের মধ্যে থাকে শিল্পীর ধৈর্য, ভালোবাসা আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক সুন্দর প্রচেষ্টা। সেই প্রাচীন শিল্পের সৌন্দর্যকেই একটু তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
একটি সাধারণ অ্যালুমিনিয়াম কেটলিকে রূপ দেওয়া হয়েছে একটি হ্যান্ডপেইন্টেড হোম ডেকর আর্ট পিস হিসেবে। ওড়িশা পটচিত্রের অনুপ্রেরণায় আঁকা নকশা, আর পাট এর দড়ি দিয়ে তৈরি হ্যান্ডেল — এই কেটলি টিকে ঘর সাজানোর জন্য এক অনন্য রূপ দিয়েছে।
এটি শুধু একটি সাজানোর জিনিস নয়… এটি এমন একটি শিল্পকর্ম, যা আপনার ঘরের এক কোণে থেকেও একটি গল্প বলবে।
যারা নিজের ঘরকে শুধু সুন্দর নয়, বরং অর্থপূর্ণ ও শিল্পের ছোঁয়ায় সাজাতে ভালোবাসেন — তাদের জন্য দোসর নিয়ে আসে এরকম সুন্দর সুন্দর ভারতীয় আঞ্চলিক শিল্প এর টুকরো।
Dosar
By Pramita