25/02/2026
।। পাত্রী চাই ।।
রোজি লাভবার্ড, বয়স দুই বছর। রূপে-গুণে অনন্য এক সুদর্শন যুবক! সবুজ গায়ে লাল টুকটুকে মুখ, চোখে মায়া আর স্বভাবে ভদ্র-শান্ত। খাঁচায় থাকলেও মনটা কিন্তু একেবারে মুক্ত আকাশের মতো উদার। শিক্ষিত, ভদ্র, নিয়মিত দানা-জল গ্রহণকারী, গান গাইতে ও সঙ্গিনীকে আদর করতে বিশেষ পারদর্শী।
সুন্দরী, স্নিগ্ধ স্বভাবের, সুস্বাস্থ্যের অধিকারিণী লাভবার্ড পাত্রী চাই। কিচির মিচিরে সংসার গড়ার প্রবল ইচ্ছা থাকা আবশ্যক। উপযুক্ত কন্যাপণ (অতিরিক্ত দানা ও খেলনা) দেওয়া হবে।
যোগাযোগ করুন, পাত্রপক্ষ অধীর আগ্রহে অপেক্ষমাণ!