18/09/2026
আমাদের পথ, আমাদের সহচরী ❤️
সহচরী আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা নিজেদের চেষ্টা, পরিশ্রম এবং ধীরে ধীরে তৈরি করা টিমের হাত ধরেই। ভবিষ্যতে আরও মেলার আয়োজন করলেও আমরা নিজেদের টিম তৈরি করে, নিজেদের পরিকল্পনায় কাজ করার চেষ্টা করব।
আমাদের কাছে সহচরী শুধু একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয়, একটি সুন্দর সম্পর্কের জায়গাও। প্রত্যেক সেলারকে আমরা ভগবানের আশীর্বাদ হিসেবেই দেখি। একই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলেও সেলারদের মধ্যে একে অপরের প্রতি যে সম্মান, ভালোবাসা এবং সহযোগিতা, তা সত্যিই খুব সুন্দর। তাঁরা একে অপরকে মেনশন করেন, একে অপরের কাজের প্রশংসা করেন, একে অপরের পাশে থাকেন। একই প্রোডাক্ট থাকলেও সম্পর্কের জায়গায় কোনো সংকীর্ণতা নেই—এটাই সহচরীর অন্যতম বড় পাওয়া।
অনেক সেলার অংশ নিতে না পারলেও ভালোবাসা নিয়ে এক্সিবিশন ভিজিট করেন, খোঁজ নেন, সম্পর্কটা একইভাবে বজায় রাখেন। এই আন্তরিকতাই আমাদের কাছে অনেক বড় পাওয়া।
সহচরী অনেকটা পারিবারিক বন্ধনের মতো করে তৈরি হয়েছে। আমাদের টিম খুব ছোট, এবং আমাদের কাজের বেশিরভাগটাই নিজেদের পরিবারের মধ্যেই আবদ্ধ। তাই প্রতিটি ইভেন্টে এত কাজের চাপ থাকে যে, আলাদা করে ভিড়ের ছবি তোলার সময়ও অনেক সময় পাওয়া যায় না। আমাদের এক্সিবিশনে যাঁরা আসেন, তাঁরাই নিজেদের মতো করে ছবি তুলে রাখেন, আর তাঁদের কাছ থেকেই মাঝে মাঝে সেই সুন্দর মুহূর্তগুলোর ছবি আমাদের কাছে আসে। আজ তেমনই একটি ছবি শেয়ার করলাম।
আর এবারের সহচরী মহাপূজা এক্সিবিশন আমাদের জন্য বিশেষভাবে আনন্দের। এখনও পর্যন্ত আমাদের এক্সিবিশনগুলোর মধ্যে এবারই সর্বোচ্চ সেল অ্যামাউন্ট হয়েছে, এবং সেলারদের কাছ থেকেও অত্যন্ত ভালো প্রতিক্রিয়া পেয়েছি। তাঁদের সাফল্য ও সন্তুষ্টিই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না, কারও অনুসরণও নয়। মিথ্যা প্রতিশ্রুতি বা অসততার সঙ্গে আপস না করে, নিজেদের মতো করে ভালো, স্বচ্ছ এবং মানসম্পন্ন কাজ করতে চাই।
সহচরীর সঙ্গে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য এবং প্রতিটি কাজে ভালোবাসা ও সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর সবকিছুর জন্য সবচেয়ে বড় কৃতজ্ঞতা ঈশ্বরের কাছে। তাঁর আশীর্বাদ না থাকলে, এই টিমটাকে নিয়ে এতটা পথ আসা এবং এত সুন্দরভাবে কাজ করে যাওয়া সম্ভব হতো না।
আগামী দিনেও এই বিশ্বাস, আন্তরিকতা এবং পজিটিভ ভাইবস নিয়েই আরও ভালো কাজ করার চেষ্টা থাকবে।
সবাই ভালো থাকবেন।
সহচরীর পাশে থাকবেন। ❤️