04/09/2026
السلام عليكم و رحمة الله و بركاته
আমাদের “No Reply Challenge Game” গতকাল রাতেই শেষ হয়েছে। আজ আমাদের উইনার ঘোষণা করার দিন।
তবে একটি বিষয় নিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছি। গতকাল রাত পর্যন্ত আমরা কিছু কমেন্টের রিপ্লাই দেখতে পেলেও, আজ সকাল থেকে সেগুলোর কিছু আর দেখতে পাচ্ছি না। কেন এমন হচ্ছে, তা আমরা নিশ্চিতভাবে জানি না।
যদি কেউ শুধুমাত্র উইনার হওয়ার জন্য কোনো অসৎ উপায় অবলম্বন করে থাকেন, তাহলে সেটি খুবই দুঃখজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, প্রকৃতপক্ষে যিনি হকদার তাকেই উইনার হিসেবে নির্বাচন করতে। আর কেউ অসৎ উপায় অবলম্বন করে উইনার হয়েও গেলে, বিষয়টি প্রমাণিত হলে তাকে আমাদের পরবর্তী কোনো কন্টেস্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
তাই যারা এই গেমে অংশগ্রহণ করেছেন, তারা দ্রুত নিজেদের সেই কমেন্টের স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন।
সব দিক বিবেচনা করেই উইনার ঘোষণা করা হবে। তাই আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আশা করি সবাই বিষয়টি বুঝবেন ও সহযোগিতা করবেন।
জাযাকুমুল্লাহু খাইরান। 🌷