15/03/2025
কখনও কখনও পড়াশোনার তাগিদে আমাদের এমন কিছু বইয়ের প্রয়োজন হয়, কিংবা কিছু বই হঠাৎ আমাদের মনে এমন ভাবে দোলা দেয় যেগুলো ওই মুহূর্তে হাতে না পেলে হৃদয় পাড়ায় তোলপাড় ওঠে। কিন্তু আমাদের অনেকেরই নিজের শহরের বইয়ের দোকানগুলোতে সেই বই পাওয়া যায় না। আমরা অপেক্ষা করে থাকি কোনো বন্ধু বা প্রিয়জন যদি কলকাতা যায় তবে কলেজ স্ট্রিট থেকে তাকে বলে বইটা আনিয়ে নেওয়ার।
আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটাতে, আপনাদের বই পাঠানো বন্ধু রূপে আমরা হাজির। আর নয় বই না থাকার আক্ষেপ, এবার থেকে পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় থাকলেও আমাদের সকলের প্রিয় বইপাড়া ( কলেজ স্ট্রিট) থাকছে আপনার হাতের মুঠোয়❤️