17/04/2026
যেমন ছিলেন তিনি বইয়ের সংক্ষিপ্ত কথা: প্রাঞ্জল ঝরঝরে সুখপাঠ্য গদ্য আমাকে যেন সম্মোহিতের মতোই নিয়ে গেল বইটির সর্বশেষ পৃষ্ঠায়। ছোটগল্পের মতোই মনে হলো, শেষ হইয়াও যেন হইল না শেষ। অথচ ইতিমধ্যেই আমি পাড়ি দিয়েছি ১১৫২ পৃষ্ঠা। অবশ্যই আমি মূল আরবিতেও বইটি মুতালাআ করেছি। রসুলুল্লাহ ﷺ এর জীবনকে ধরাপৃষ্ঠের বিশুদ্ধতম উৎস হাদিসভাণ্ডার থেকে এত বিন্যস্ত, বস্তুনিষ্ঠ, সহজবোধ্য ও জীবনঘনিষ্ঠ করে তুলে ধরার এই প্রয়াস সত্যিই বিস্ময়কর। মনে পড়ে প্রিয় আম্মাজান সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কথা: (كان خلقه القرآن) `কুরআন যদি কোনো মানুষ হতো, তবে তিনি রসুলুল্লাহﷺ। আরও মনে পড়ে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনুল মুবারক রহ. এর সেই কালজয়ী মন্তব্য: (في صحيح الحديث غنية عما سقيمه) আল্লাহ তাআলা প্রিয় শাইখ সালিহ আল মুনাজ্জিদকে রহম করুন। তাগুতের জিন্দানখানা থেকে দ্রুত মুক্তি দিন। মুহতারাম সম্পাদক হাফি.ও সত্যিই বলেছেন—এটি একটি বিশুদ্ধ ও প্রায়োগিক সুন্নাহ সংকলন। মৌলিক ও অনূদিত মিলিয়ে এ পর্যন্ত বাংলাভাষায় যত সিরাতগ্রন্থ প্রকাশিত হয়েছে ‘যেমন ছিলেন তিনি’ সবগুলোর মাঝে তার আপন গুণ, বিন্যাস, বৈশিষ্ট্য, প্রায়োগিকতা ও বিশুদ্ধতায় অদ্বিতীয়।