National Book Agency Pvt Ltd

National Book Agency Pvt Ltd ১৯৩৯ সাল থেকে যাত্রা শুরু করে প্রগতিশীল বই এর সম্ভার এর ঠিকানা ন্যাশনাল বুক এজেন্সি।

13/09/2026

নন্দন চত্বরের বইমেলায় ন্যাশনাল বুক এজেন্সির স্টল নম্বর ১২ বি। এই বইমেলা এগারো তারিখে শুরু হয়েছে আর কুড়ি তারিখ পর্যন্ত তা চলবে, প্রতিদিন দুপুর দু'টো থেকে রাত আটটা পর্যন্ত।

14/08/2026

ন্যাশনাল বুক এজেন্সির 'বইয়ের হাট'
আজ শেষ হচ্ছে।
এখনও যাঁরা আসতে পারেননি তাঁদের আজ সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসতে অনুরোধ করছি।

09/08/2026

ন্যাশনাল বুক এজেন্সির
'বইয়ের হাট'
আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

ন্যাশনাল বুক এজেন্সির 'বইয়ের হাট' শুরু হল। গতকাল ২ সূর্য সেন স্ট্রিটের কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার ম্...
06/08/2026

ন্যাশনাল বুক এজেন্সির 'বইয়ের হাট' শুরু হল। গতকাল ২ সূর্য সেন স্ট্রিটের কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রদ্ধেয় বিমান বসু। আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত কলকাতার সূর্য সেন স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, বিধাননগর এবং দুর্গাপুরে ন্যাশনাল বুক এজেন্সির নিজস্ব বিক্রয়কেন্দ্রে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত 'বইয়ের হাট' চালু থাকবে।

আজ ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ শ্রদ্ধেয় মুজফ্ফর আহমদের ১৩৮ তম জন্মদিবস। মুজফ্ফর আহমদ, রেবতী বর্মণ প্রমুখ চ...
05/08/2026

আজ ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ শ্রদ্ধেয় মুজফ্ফর আহমদের ১৩৮ তম জন্মদিবস। মুজফ্ফর আহমদ, রেবতী বর্মণ প্রমুখ চিরস্মরণীয় বিপ্লবীর উদ্যোগে ১৯৩৯ সালে ন্যাশনাল বুক এজেন্সির যাত্রা শুরু হয়। প্রতি বছরের মতো এবারেও ন্যাশনাল বুক এজেন্সি আজ এই দিনটিকে উদযাপন করেছে। সংস্থার ২ সূর্য সেন স্ট্রিটের কার্যালয়ে এই উপলক্ষে মুজফ্ফর আহমদের ছবিতে মাল্যদান করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিমান বসু, অন্যতম ডিরেক্টর সুজন চক্রবর্তী প্রমুখ। মুজফ্ফর আহমদের জীবনের আদর্শ এবং প্রকাশনা সংস্থা গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিমান বসু, সুজন চক্রবর্তী এবং সংস্থার অন্যতম ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তী। সভার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সারা ভারত মহিলা সমিতির বিধাননগর শাখার সদস্যবৃন্দ।

আলোচনাসভার শেষে বিমান বসু ন্যাশনাল বুক এজেন্সির 'বইয়ের হাট' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 'বইয়ের হাট' আগামী চোদ্দ অগাস্ট পর্যন্ত চলবে।

আগামী ৫-১৪ অগাস্ট ন্যাশনাল বুক এজেন্সির বিভিন্ন বিক্রয়কেন্দ্রে' বইয়ের হাট' বসবে। এই সময়ে বেশ কিছু বইয়ের মুদ্রিত মূল্...
02/08/2026

আগামী ৫-১৪ অগাস্ট ন্যাশনাল বুক এজেন্সির বিভিন্ন বিক্রয়কেন্দ্রে' বইয়ের হাট' বসবে। এই সময়ে বেশ কিছু বইয়ের মুদ্রিত মূল্যের ওপর ন্যূনতম তিরিশ শতাংশ এবং সর্বাধিক পঞ্চাশ শতাংশ ছাড় পাওয়া যাবে। যেসব বইয়ের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পাওয়া যাবে তার তালিকা প্রকাশ করা হল। এন বি এ থেকে প্রকাশিত সব বইয়ের ক্ষেত্রেই শতকরা তিরিশ শতাংশ হারে ছাড় পাওয়া যাবে।

01/08/2026
30/07/2026

আগামী ৬ - ১৪ অগাস্ট
ন্যাশনাল বুক এজেন্সির বিভিন্ন বিক্রয়কেন্দ্রে 'বইয়ের হাট' বসবে।
উদ্বোধন ৫ অগাস্ট,
২ সূর্য সেন স্ট্রিটের কার্যালয়ে।

মুজফ্ফর আহমদ, রেবতী বর্মণ প্রমুখ চিরস্মরণীয় সাম্যবাদী বিপ্লবীর উদ্যোগে সাতাশি বছর আগে আজকের দিনে ন্যাশনাল বুক এজেন্সির ...
26/06/2026

মুজফ্ফর আহমদ, রেবতী বর্মণ প্রমুখ চিরস্মরণীয় সাম্যবাদী বিপ্লবীর উদ্যোগে সাতাশি বছর আগে আজকের দিনে ন্যাশনাল বুক এজেন্সির যাত্রা শুরু হয়। ন্যাশনাল বুক এজেন্সি কেবলমাত্র একটা প্রকাশনা সংস্থা বা প্রগতিশীল বইয়ের ঠিকানা নয়, ক্রমশ তা এক সুস্থ, গণতান্ত্রিক এবং মননশীল বৌদ্ধিক চর্চার ক্ষেত্র প্রস্তুত করে চলেছে। প্রতিষ্ঠাদিবসে আজ ন্যাশনাল বুক এজেন্সির
২ সূর্য সেন স্ট্রিটের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। "বাংলা প্রকাশনা: যা দেখেছি, যা দেখছি" - এই বিষয়ে বিশদে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক এবং সাহিত্য অকাদেমির পূর্ব ভারতের প্রাক্তন ডিরেক্টর ডক্টর রামকুমার মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল বুক এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর শ্রদ্ধেয় বিমান বসু এবং পরিচালকমণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অন্যতম ডিরেক্টর ডক্টর সুজন চক্রবর্তী।

Address

Bankim Chatterjee Street
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when National Book Agency Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Book Agency Pvt Ltd:

Shortcuts

Share

Category