Bangalibabu

Bangalibabu Bangla and Bangali are not just words, they are actually the pride and love of an entire community .

নকশি কাঁথা:~নকশি কাঁথা অবিভক্ত বাংলা লোকশিল্পের একটা অংশ। সাধারণত পুরাতন কাপড়ের পাড় থেকে সুতা তুলে অথবা তাঁতীদের থেকে ...
26/09/2021

নকশি কাঁথা:~
নকশি কাঁথা অবিভক্ত বাংলা লোকশিল্পের একটা অংশ। সাধারণত পুরাতন কাপড়ের পাড় থেকে সুতা তুলে অথবা তাঁতীদের থেকে নীল, লাল, হলুদ প্রভৃতি সুতা কিনে এনে কাপড় সেলাই করা হয়। ঘরের মেঝেতে পা ফেলে পায়ের আঙ্গুলের সঙ্গে কাপড়ের পাড় আটকিয়ে সূতা খোলা হয়। এই সূতা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেয়া হয়। সাধারণ কাঁথা সেলাইয়ের পর এর উপর মনের মাধুরী মিশিয়ে ফুঁটিয়ে তোলা হয় বিভিন্ন নঁকশা যার মধ্যে থাকে ফুল, লতা, পাতা ইত্যাদি। পুরো বাংলাতেই এই শিল্প ছড়িয়ে। ২০০৮ সালে পশ্চিমবঙ্গ রাজ্য নকশি কাঁথার ভৌগোলিক স্বীকৃতি পায়।
অন্যান্য লোকশিল্পের মতো কাঁথার উপর দৈনন্দিন ব্যবহার্য জিনিস, আবহাওয়া, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব আছে।সম্ভবত প্রথমদিকে কাঁথা ছিল জোড়া তালি দেওয়া কাপড়। পরবর্তীতে এটি থেকেই নকশি কাঁথার আবির্ভাব। বাড়ির মা কাকিমা ঠাকুমা এদের পুরনো কাপড় দিয়ে কাঁথা তৈরি করা হতো, কাথার উপর লতাপাতা ফুল পাখি বিভিন্ন অবয়ব সুন্দর করে ফুটিয়ে তোলা হতো, এটি বাংলার অসাধারন একটি গ্রামীণ শিল্প ও ঐতিহ্য... (বাঙালিবাবু)

বাংলার সংস্কৃতির ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো, বাংলার সংস্কৃতিই আমাদেরকে পরিচয় করিয়ে দেয় আমরা বাঙালি। বাঙালি সংস্কৃতি...
25/09/2021

বাংলার সংস্কৃতির ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো, বাংলার সংস্কৃতিই আমাদেরকে পরিচয় করিয়ে দেয় আমরা বাঙালি। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের মূল পটভূমি গ্রাম। গ্রামীণ জীবনপ্রণালী, শস্য উৎপাদন, যানবাহন, যন্ত্রপাতি, পোশাক-পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, ধর্মীয় বিশ্বাস, চিত্তবিনোদন ইত্যাদির প্রাণবন্ত ও প্রকৃতিক রূপ আমাদের লোকজ ঐতিহ্যের মৌলিক বৈশিষ্ট্য। এই সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলার বৈচিত্র্য ও সৃজশীলতা অতীত ও বর্তমান বিশ্বের কাছে সমাদৃত। সময়ের পরিক্রমায় অনেক গ্রহণ, বর্জন, পরিবর্তন, পরিমার্জনের মধ্যদিয়ে আমাদের সংস্কৃতিতে অনেক নতুন উপাদান যুক্ত হয়েছে, আবার হারিয়ে গেছে অনেক উপাদান।পৃথিবীর প্রতিটি জাতি তাদের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যায়। মূল উদ্দেশ্য থাকে প্রাচীন যুগের যেসব লোকসংস্কৃতি ছিল বা হারিয়ে গেছে সেটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। হাজার বছরের বাঙালি সংস্কৃতির যেসব উপকরণ আমাদের জীবনে একসময় অপরিহার্য ছিল আজ তার কিছুটা বিলুপ্ত হয়ে গেছে, কিছুটা বিলুপ্তির পথে। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টা বাঙালিবাবুর। 🙏

 # #    Kaka.. special chaaa
10/07/2019

# #
Kaka.. special chaaa

বাঙালি মানেই আমি আর তুমি আর বঙ্গ জন্মভূমিবাঙালি মানেই বাংলাভাষা বাংলার মাটি চুমি বাঙালি মানেই নারকোল তেল এ চপচপে ভেজা চু...
09/07/2019

বাঙালি মানেই আমি আর তুমি
আর বঙ্গ জন্মভূমি
বাঙালি মানেই বাংলাভাষা
বাংলার মাটি চুমি
বাঙালি মানেই নারকোল তেল এ
চপচপে ভেজা চুল
বাঙালি মানেই শাঁখা -পলা
আর মায়ের পায় জবা ফুল
বাঙালি মানেই বিরিয়ানির আলু
দুর্গাপুজোর ঢাক
বাঙালি মানেই খাই খাই
করি বেড়িয়ে পকেট ফাঁক
বাঙালি মানেই নানা রঙ্গেতে
মাতোয়ারা প্রাণ মন
বাঙালির গর্বে ভরে ওঠে বুক
সবুজ মনের কোণ ...
.in

স্তব্ধ যখন ভালোবাসা  কল্লোলিনীর মাঝে ।শান্ত নদী গল্প শোনায় খেয়া ঘাটের পারে। # #
07/07/2019

স্তব্ধ যখন ভালোবাসা
কল্লোলিনীর মাঝে ।
শান্ত নদী গল্প শোনায়
খেয়া ঘাটের পারে। # #

 #ওও রবি দা.. 5 টা স্পেশাল চা দেবে এলাচ দিয়ে☕☕আর 5 ta.....🚬🚬🚬🚬🚬😋
06/07/2019

#ওও রবি দা.. 5 টা স্পেশাল চা দেবে এলাচ দিয়ে☕☕
আর 5 ta.....🚬🚬🚬🚬🚬😋

Address

Chandokona Road
Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when Bangalibabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangalibabu:

Share