Bimal Das

Bimal Das Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bimal Das, Shopping & retail, Vill/Tarachand Bardh, p. o/Nandigram , Dist./East Midnapur, WB-721631, Nandigram.

09/08/2026
09/08/2026
07/08/2026
07/08/2026

পাশের বাড়ী থেকে শাড়ি ব্লাউজ ধার করে প্রথম দিন বাসে চেপে শুটিং করতে গিয়েছিলেন... একপেট খিদে আর ছেঁড়া কেডস জুতোর সঙ্গে বেড়ে ওঠা মেয়েবেলা... প্রথম ছবি "পাশের বাড়ী" পরিচালক সুধীর মুখোপাধ্যায়.. পাশের বাড়ির শাড়ি পরেই পাশের বাড়ি ছবির প্রথম শট... প্রথম ছবি থেকেই সাফল্য আসতে শুরু করে.... এর আগে অবশ্য এক্সট্রার কাজ করেছেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে... রোজ পঁচিশ টাকা.. তার মধ্যে দালালের ভাগ দশ টাকা.. পনেরো টাকা জুটত কোনরকমে..
বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়... যার সঙ্গে অভিনয় করতে ভয় পেয়েছেন মহানায়ক.. নিজের আত্মজীবনী তে লিখেও গেছেন সে কথা... আর মহানায়কের "সাবু"... ভালোবেসেছেন উত্তম কে.. ঘর বাঁধতে চেয়েছেন আর পাঁচটা মেয়ের মতোই.. ঘর, বর কোনটাই পাওয়া হয়নি...
এখনো শুট করেন.. ন্যুব্জ হাতে স্ক্রিপ্ট পড়েন.. ক্যামেরার সঙ্গে বন্ধুত্ব সেই কবে থেকে... যখন ঘরে চাল ছিল না সেদিন ঘর ছিল ভর্তি.. গমগম করত মানুষের কন্ঠস্বরে.. আজ সব আছে কিন্তু কথা বলার লোক নেই... একাকীত্ব আর টেলিভিশন নিয়েই "লাইট সাউন্ড ক্যামেরা" আর "প্যাক আপ" নিয়ে রোজ পথ হাঁটেন সত্যি সাবিত্রী...
লিখছেন গৌরব জনঅরণ্য অধিকারী
প্রকাশিত হয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়-এর আত্মজীবনী - "সত্যি সাবিত্রী"
সংগ্রহে রাখার মত এই বই | সিনেমার বহু অজানা ঘটনা পাবেন এই বইতে |
সাবিত্রী চট্টোপাধ্যায় শুধু সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন নন । তিনি এক লড়াইয়ের মুখ । যে মুখ নিঃশব্দে ঘটিয়েছে মহাবিপ্লব । তার জন্য তাকে কোনাে নারীবাদী তকমা পড়তে হয়নি । সমাজের যাবতীয় ছিছিক্কারকে উপেক্ষা করে সূর্যমুখীর মতাে মাথা উঁচু করে বেঁচেছেন তিনি । এক্সট্রা হিসেবে দিনে দশ-পনেরো টাকা রােজগারে অভিনয় - জীবন শুরু করে ধীরে ধীরে সাবিত্রী চট্টোপাধ্যায় হয়ে ওঠা যেন এক অলৌকিক উপকথা ।
আমাজন লিংক : https://amzn.to/44BOlgb

06/08/2026

নন্দীগ্রামবাসীর জন্য বড় সুখবর। খুব শীঘ্রই হলদি নদীতে শুরু হতে চলেছে অত্যাধুনিক পরিষেবা। ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই নন্দীগ্রাম হলদিয়া যাতায়াত আরও সহজ হচ্ছে। ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ। এবার হলদিয়া নন্দীগ্রামের মধ্যে শুরু হবে ওয়াটার মেট্রো। হলদিয়া এসে পৌঁছেছে যে একটি ওয়াটার মেট্রো। আর এই ওয়াটার মেট্রো চালু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই হলদিয়া জেটি ঘাটে এসে পৌঁছেছে বৈদ্যুতিক এই আধুনিক জলযান। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। প্রশাসন সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই ওয়াটার মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। উদ্বোধনের পরই শুরু হবে নিয়মিত যাত্রী পরিষেবা। এই পরিষেবা চালু হলে হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে নদীপথে যাতায়াত হবে আরও দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ওয়াটার মেট্রোতে রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং পরিবেশবান্ধব বৈদ্যুতিক প্রযুক্তি। ফলে যাত্রীরা পাবেন স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা। প্রস্তাবিত রুট অনুযায়ী, হলদিয়া জেটি ঘাট থেকে নন্দীগ্রাম ঘাট পর্যন্ত চলবে এই ওয়াটার মেট্রো। পরিষেবা চালু হলে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত আরও সহজ হবে। এ বিষয়ে হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী জানান, "হলদিয়ার জেটি ঘাটে একটি অত্যাধুনিক মানের ওয়াটার মেট্রো এসে পৌঁছেছে। এই ওয়াটার মেট্রো নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে যাতায়াত করবে। এর ফলে হলদিয়া ও নন্দীগ্রামের দুই প্রান্তের মানুষের প্রভূত উপকার হবে। ব্রিজ শুরুর আগেই এই পরিষেবা লাভ করবে সাধারণ মানুষ। উদ্বোধনের আগে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। পুরোদমে পরিষেবা চালুর আগে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার কাজ চলছে।"

06/08/2026

"আভা দিদির মাইলো , সবাই মিলি খাইলো ,উদরাময় হইল।"

এক চরম ধিক্কার ......মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে যে নারী সগর্বে ব্রিটিশ পুলিশের লাঠি সহ্য করেছিলেন, এবং যিনি সগৌরবে সবার সাথে লড়াই করেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে, স্বাধীনতার পর তাঁকেই কি না নিজের স্বাধীন দেশের বিধানসভায় দাঁড়িয়ে সতীর্থ পুরুষ বিধায়কদের চরম কদর্য মানসিকতার শিকার হতে হয়েছিল!

পশ্চিমবঙ্গের অবিসংবাদিত স্বাধীনতা সংগ্রামী এবং তৎকালীন কংগ্রেস নেত্রী আভা মাইতির ওপর ষাট ও সত্তরের দশকে বামপন্থী শিবিরের চালানো সেই নোংরা রাজনৈতিক এবং ব্যক্তিগত আক্রমণ আজ আমাদের তথাকথিত 'প্রগতিশীল' ও 'সুশীল' সমাজের গালে এক জোরালো থাপ্পড়।রাজনীতিতে মতাদর্শের লড়াই থাকবে, এটাই স্বাভাবিক।
কিন্তু মতাদর্শের দেউলিয়াত্ব যখন একজন নারীর বসার আসনে আলতা লেপে দিয়ে কুরুচিকর ইঙ্গিত করতে শেখায়, কিংবা খরা-পীড়িত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মানবিক চেষ্টাকে নিয়ে দেওয়ালে দেওয়ালে অত্যন্ত কদর্য ভাষার ছড়া কাটতে প্ররোচিত করে, তখন বুঝতে হবে সেই রাজনীতির ভিত কতটা পচা।লজ্জার সেই দুই অধ্যায়.....

বিধানসভার পবিত্র কক্ষে একজন নারী বিধায়কের বসার চেয়ারে আলতা মাখিয়ে দেওয়া কোনো রাজনৈতিক প্রতিবাদ ছিল না। এটি ছিল একজন নারীর শালীনতা ও আত্মসম্মানকে জনসমক্ষে চূর্ণ করার এক আদিম, পুরুষতান্ত্রিক ও বিকৃত উল্লাস।'

মেদিনীপুরের খরা ও খাদ্যসংকটের সময় মার্কিন ত্রাণ থেকে পাওয়া দানাশস্য 'মাইলো' বিতরণ করে মানুষের প্রাণ বাঁচাতে চেয়েছিলেন আভা মাইতি। অথচ, সেই মানবিক কাজকে রাজনৈতিক স্বার্থে কালিমালিপ্ত করতে বামপন্থীরা দেওয়ালে দেওয়ালে যে নোংরা ছড়া আর প্যারডি লিখেছিল, তা শুধু আভা মাইতির অপমান ছিল না, তা ছিল সেই বুভুক্ষু মেদিনীপুরবাসীর প্রতিও চরম উপহাস।সমাজের গালে থাপ্পড় কেন?আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা নারী স্বাধীনতা, প্রগতিশীলতা আর লিঙ্গসাম্যের বুলি আওড়াই, তখন আভা মাইতির সাথে ঘটা এই ঘটনাগুলো আমাদের দ্বিচারিতাকে নগ্ন করে দেয়।

আভা মাইতি দমে যাননি; তিনি তাঁর সততা, কাজ এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এই সমস্ত নোংরামির যোগ্য জবাব দিয়েছিলেন। কিন্তু সমাজ হিসেবে আমরা সেদিনও ব্যর্থ হয়েছিলাম এই বিকৃতির তীব্র প্রতিরোধ করতে, আর আজও হয়তো পুরোপুরি ব্যর্থতা কাটিয়ে উঠতে পারিনি।এই প্রতিবেদনটি আসলে কোনো দলবিশেষের দিকে আঙুল তোলা নয়, বরং রাজনীতি ও সমাজ জীবনের সেই মানসিকতাকে ধিক্কার জানানো যা প্রতিপক্ষকে হারাতে না পেরে একজন নারীর চরিত্র হননে নেমে পড়ে। আভা মাইতির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়—যারা রাজনৈতিক ফায়দা তুলতে নারীর অসম্মানকে অস্ত্র করে, ইতিহাস কোনোদিন তাদের ক্ষমা করে না।

ধিক্কার তাঁদের, আজকের প্রজন্মকে জানতে হবে এই বামফ্রন্ট সরকার কতটা নোংরা। যতই প্রগতিশীল ব্যাপারে বুলি আওড়াক, আসলে এদের মানসিকতার নিম্নমানের।

Bengal Owl

NB: আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়গুলো তুলে ধরি, সম্ভব হলে এই লেখাগুলো নিজেরা কপি পেস্ট করে নিজেদের পরিচিতদেরকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত আলাপচারিতার সময় তুলে ধরুন;

আমরা এক একজন যেন অন্ততপক্ষে আমাদের পরিচিতদের মাঝে এই সংবাদগুলো পৌঁছাতে পারি এবং সচেতন করতে পারি... মনে রাখবেন এটা আমার আপনার ভবিষ্যতের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন. ধন্যবাদ 🙏

Address

Vill/Tarachand Bardh, P. O/Nandigram , Dist./East Midnapur, WB-721631
Nandigram
721631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bimal Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share