10/07/2021
#লাকি_বাম্বু_টিপস:
এই গাছ নিয়ে অনেকের ই একটা কমন সমস্যা হলো কিছুদিন পর থেকেই গোড়া হলুদ হয়ে পচতে শুরু করে...প্রথমেই বলি অনেক কয়টি ফ্যাক্টর এর ওপর দীর্ঘ দিন শুধু জলে সতেজ থাকা টা নির্ভর করে..
■ 1.. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সতর্ক হতে হবে কেনার সময় তেই...আমার ছবি টার মতো প্রচুর মূল (রুট) বের হওয়া স্টিক কিনতে পারলে তবেই টিকবে...নচেৎ নয়...গাছ কান্ড দিয়ে জল শোষণ করে না..জল গাছে পৌঁছবে রুট দিয়ে..তাই প্রচুর রুট থাকা টা মোস্ট ইম্পরট্যান্ট...দেখে কিনতে হবে...
(অনেক জায়গাতেই খুব মিনিমাম রুট বা প্রায় রুট বিহীন ব্যাম্বু বিক্রি হয়)
■ 2.. জল দিতে হবে এমন ভাবে যাতে শুধু রুট টাই জল কে টাচ করে..কান্ডের অর্ধেক পর্যন্ত অনেকে জল দিয়ে দেন, এক্ষেত্রে গোড়া পচবেই...আবার ও বলবো কান্ডের কিন্তু জলের প্রয়োজন নেই..মূল ই জল পাতা অবধি পৌঁছে দেবে...সেটাই গাছের বেসিক শারীরবৃত্তীয় সিস্টেম...
■ 3.. সপ্তাহে অন্তত একদিন কি দুদিন জলথেকে তুলে একটু আলো,রোদ,হাওয়া লাগিয়ে গোরা তা একটু শুকিয়ে জল পাল্টে আবার মূল ছোঁয়া জল দিয়ে রাখতে হবে... ভেতরে ডেকরেটিভ স্টোন থাকলে সেটা খুব ভালো করে অনেকবার ধুয়ে ,পট টা ধুয়ে তারপর পুনরায় দিতে হবে.(ওটাই কিন্তু শ্যাওলা জমার আরো একটা কারণ..)
■ 4..গ্রূপে অনেকেই আগেও বলেছেন যে কথা,মিনারেল ওয়াটার দিলে খুব ভালো...নাহলে নিদেন পক্ষে পিউরিফায়ার এর জল..কারণ ট্যাপের জল বা ট্যাঙ্কের জল ডাইরেক্ট ব্যবহার করলে ওটাই অনেক শ্যাওলা বা ফাংগাস এর উৎস হিসাবে কাজ করবে..এক চা চামচ দারচিনি গুঁড়ো দিলে গোড়া পচার টেন্ডেন্সি কমে...
■ 5.. সবশেষে বলি ইন্ডোর প্লান্ট বলে একেবারেই সারামাস বেডরুমে রেখে দিলে কিন্তু সমস্যা আসবেই..আমরা সবাই জানি,গাছের খাদ্য কিন্তু তৈরি হবে পাতায়.. রোদ, জল, এর সাহায্যে... তাই সপ্তাহে দুদিন ঘন্টা দুই তিন এর জন্য ইন্ডাইরেক্ট রোদ লাগান..(যেমন ব্যালকনি, বক্স জানালা ইত্যাদি তে রেখে রোদ স্নান করান)আর পাতায় একটু জল স্প্রে করে দিতে পারেন সপ্তাহে একদিন..সতেজ থাকবে সবুজ থাকবে....
এত কিছুর পরেও না টিকলে, গোটা চার পাঁচটা ভালো থাকতে থাকতে মাটিতে বসান...বেঁচে যাবে ঠিক...😊