09/08/2026
#আজকেরদিনে 🗓️
📍নাগাসাকি দিবস
(নাগাসাকি দিবস ইতিহাসের অন্যতম ভয়াবহ ও মর্মান্তিক অধ্যায়ের কথা)
৯ আগস্ট সকালে মার্কিন বি-২৯ বোমারু বিমান ‘বক্সকার’ থেকে নাগাসাকি শহরের উপর ‘ফ্যাট ম্যান’ নামক প্লুটোনিয়াম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। পরিকল্পনা অনুযায়ী মূল লক্ষ্য ছিল ‘কোকুরা’ শহর। কিন্তু অতিরিক্ত মেঘ ও ধোঁয়াশার কারণে দৃষ্টিসীমা অস্পষ্ট থাকায় বিকল্প লক্ষ্যস্থল হিসেবে নাগাসাকিকে বেছে নেওয়া হয়। স্থানীয় সময় সকাল ১১টা ২ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১,৬৫০ ফুট উঁচুতে বিস্ফোরণটি ঘটে। মুহূর্তের মধ্যে শহরটির প্রধান অংশ ছাইয়ে পরিণত হয় এবং আনুমানিক ৪০,০০০ থেকে ৭৫,০০০ মানুষ প্রাণ হারায়। তেজস্ক্রিয়তার মারাত্মক প্রভাবে পরবর্তী বছরগুলোতে ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। সামগ্রিক প্রাণহানি ১,৪০,০০০ ছাড়িয়ে যায়।