Gazi Enterprise

Gazi Enterprise যেকোনো ধরণের বই পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

একটা সময় ছিল, যখন আলাদা কোনো বই, প্রশিক্ষণ বা কোর্স ছাড়াই বাবা-মায়েরা সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারতেন।পরিবার, ধর্মীয়...
31/08/2025

একটা সময় ছিল, যখন আলাদা কোনো বই, প্রশিক্ষণ বা কোর্স ছাড়াই বাবা-মায়েরা সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারতেন।

পরিবার, ধর্মীয় অনুশাসন, সমাজের দৃঢ় বন্ধন ও অভ্যাসগত শৃঙ্খলাই হয়ে উঠত তাদের সবচেয়ে বড়ো শিক্ষাগুরু। কিন্তু সময় বদলেছে। আজকের সমাজে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে, প্রযুক্তির নেশা বাচ্চাদের গ্রাস করছে।

তাদের মানসিক গঠন হচ্ছে ভঙ্গুর বিপর্যস্ত। ও

আমরা এমনও দেখেছি-ঐশীর মতো সন্তান, যে নিজের বাবা-মাকে খুন করেছিল...। কিংবা শেষজীবনে বৃদ্ধাশ্রমে আশ্রয় পাওয়া সেসব বাবা-মা, যারা সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেও আদর্শ মানুষ বানাতে পারেননি।

আমরা সবাই চাই, আমাদের সন্তান যেন এসব উদাহরণের মতো না হয়। কিন্তু এর জন্য প্রয়োজন ইসলামী মূল্যবোধের আলোকে সচেতন ও দায়িত্বশীলভাবে সন্তান লালনপালন। পাশাপাশি বিজ্ঞানসম্মত ব্যাবহারিক দিকনির্দেশনা। এক কথায় প্যারেন্টিং শেখা ও চর্চা করা এখন সময়ের দাবি। আর এ দাবি পূরণেরই একটি ক্ষুদ্র প্রচেষ্টা- "স্মার্ট প্যারেন্টিং গাইডলাইন"।

13/08/2025

যারা কুরআন পড়ার সময় তাজভীদ ও মাদগুলো সঠিক ভাবে আদায় করতে পারেন না, তাদের জন‍্যই এই কুরআন।👉🏻👉🏻

👉🏻ক্বরীয়ানা তাজভীদ কোরআনে যেখানে ১ লেখা আছে সেখানে ১ আলিফ টানতে হবে,যেখানে ২ লেখা আছে সেখানে দুই আলিফ, যেখানে ৩ লেখা আছে সেখানে তিন আলিফ, যেখানে ৪ লেখা আছে সেখানে চার আলিফ মাদের টান দিতে হবে। ক্ব লেখা থাকলে কলকলা করতে হবে, গুন লেখা থাকলে গুন্নাহ করতে হবে, ং থাকলে ইখফা করতে হবে, ম লেখা থাকলে মোটা করে পড়তে হবে, শ লেখা থাকলে শিষ দিয়ে পড়তে হবে।

👉🏻আরেকটি দারুণ বৈশিষ্ট্য হলো—এই কুরআনে কালার কোডিং করে তাজভীদের ও মাদের নিয়মগুলো হাইলাইট করা হয়েছে। ফলে কোন শব্দে কীভাবে উচ্চারণ করতে হবে, কোথায় থামতে হবে আর কোথায় মিলিয়ে পড়তে হবে—সেসব নিয়ম নিজে নিজেই চোখে ধরা দেবে। শুদ্ধভাবে তিলাওয়াত শেখা হবে অনেক সহজ। যারা নিয়মিত কুরআন তিলাওয়াত করেন তাদের জন্য এটি হতে পারে এক অনন্য সহচর।

👉🏻এছাড়াও যারা তাজভীদ ও মাদ সম্পর্কে জানেন না তাদের জন‍্য রয়েছে রঙ্গিন তাজভীদের নিয়মাবলির লেকচার ভিডিও কিউ আর কোডের মাধ‍্যমে ।

👉🏻ক্বরীয়ানা তাজভীদ কোরআনে রয়েছে প্রতিটি আয়াতের নিচে বাংলা উচ্চারণ ও অনুবাদ । বাংলা উচ্চারণে ক্বরীয়ানা পদ্ধতি সংযোজন করা হয়েছে । এবং সর্বাধুনিক বাংলা উচ্চারণ পদ্ধতি সংযোজিত হয়েছে । ফলে সহজে দেখে দেখে শেখা এবং পড়া—দুটোই সম্ভব।

👉🏻এছাড়াও এই কুরআনে সংযুক্ত আছে শানে নুযুল ও সংক্ষিপ্ত টিকাসমূহ, যা কুরআনের পটভূমি ও মর্মবাণী বুঝতে দারুণভাবে সহায়তা করে। তাছাড়া অনুবাদগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন পড়ে পাঠকের মনে বসে যায়। অর্থ বুঝে পড়ার মধ্য দিয়ে আপনি পবিত্র কুরআনের বাণী অন্তরে গ্রহণ করতে পারবেন।

👉🏻৯ লাইনের এই কুরানটিতে রয়েছে বড় বড় স্পষ্ট আরবী হরফ ও ১১.৫ ইঞ্চি সাইজের হওয়ায় হরফগুলো খালি চোখে দেখতে সমস‍্যা হয়না। ফলে বৃদ্ধরাও এই কুরআনটি সহজে তিলাওয়াত করতে পারবে ।

👉🏻কুরআনটির বাঁধাই অত‍্যন্ত মজবুত হওয়ায় দীর্ঘদিন সংরক্ষণ করে পড়া যাবে। এছাড়াও রঙ্গিন গ্লসি প্রিমিয়াম পেপারে রেইনবো ছাপা হওয়ায় অত‍্যন্ত পরিস্কার ও ঝকঝকে।

👉🏻প্রতি তিন পারায় একটি করে, মোট ১০টি কালারের পৃষ্ঠা রয়েছে যা খুবই সুন্দর ।

👉🏻কুরআনটিতে চোখজুড়ানো মনোরম কাবা প্রিমিয়াম প্রচ্ছদ আনা হয়েছে, যা এক পবিত্র অনুভূতির সৃষ্টি করে ।

👍🏽কুরআনের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর করতে ও বুঝে বুঝে কুরআন তিলাওয়াত করতে, প্রতিদিনের কুরআন তিলাওয়াতে এই ক্বরীয়ানা তাজভীদ কুরআনটি আপনার সংগ্রহের জন‍্য অন‍্যতম একটি মুসাফ ।

অর্ডার করতে কল করুন অথবা হোয়াটস অ্যাপে যোগাযোগ করুন-
099333 21505

31/07/2025
25/07/2025

Address

Hakimpur Road
Swarupnagar
743286

Telephone

+919933321505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share