Ong Bong Chong By The Canvas

Ong Bong Chong By The Canvas A brand, a business, a people –– all geared to giving you a megaphone to reach the right audience. Bu

ক্যালেন্ডার ২০২৬ ‘সম্পর্ক’ — এই বছরের জন্য শেষ স্টক। এই ‘সম্পর্ক’-এ আপনাদের পাশে পাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি...
18/12/2025

ক্যালেন্ডার ২০২৬ ‘সম্পর্ক’ — এই বছরের জন্য শেষ স্টক। এই ‘সম্পর্ক’-এ আপনাদের পাশে পাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি, তাই শেষবার কিছু ছবি শেয়ার করলাম। এই ‘সম্পর্ক’-এর ছবিগুলি এবছরের মতো শেষ। নতুন বছরের অনেকে শুভেচ্ছা আপনাদের সবাইকে।

শেষবার বুকিং করতে চাইলে, এটাই শেষ সুযোগ।

আবার পরের বছর, নতুন সময়ে, নতুন অনুভূতি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।

ক্যালেন্ডার ২০২৬স   ম্প   র্ক
12/12/2025

ক্যালেন্ডার
২০২৬

স ম্প র্ক

জীবনের প্রতিটি সম্পর্কই একেকটা মূল্যবান অধ্যায়।ক্যালেন্ডার শুধু সেই অধ্যায়গুলোর তারিখ বদলে দেয়কিন্তু যে স্মৃতিগুলো আম...
09/12/2025

জীবনের প্রতিটি সম্পর্কই একেকটা মূল্যবান অধ্যায়।
ক্যালেন্ডার শুধু সেই অধ্যায়গুলোর তারিখ বদলে দেয়
কিন্তু যে স্মৃতিগুলো আমাদের ভিতরটা গড়ে তোলে,
সেগুলো সময়ের কোন পাতাই মুছতে পারে না।

ক্যালেন্ডার ২০২৬ আসছে

খুবই  তাড়াতাড়ি আসছে  !!
01/12/2025

খুবই তাড়াতাড়ি আসছে !!

10/09/2025

Google Gemini-তে দেখলাম সবাই অ্যাকশন ফিগার বানাচ্ছে। তাই ভাবলাম আমি-ই বা থেমে থাকি কেন! তাই একেবারে এ.আই দিয়ে নয়—হাতে কাঠ কেটে বানিয়ে ফেললাম ছোট্ট একটা ফেলুদার অ্যাকশন ফিগার। পুরোটাই নিজের হাতে গড়া—শুধু ভালোবাসা আর কল্পনায় ভর করে।

হাফ কার্টিজ পেপারের উপর পথের পাঁচালী এবং পটচিত্রর দুটোকে এক করে দেখলাম কেমন লাগে।        #সত্যজিৎ    #পথেরপাঁচালী
30/08/2025

হাফ কার্টিজ পেপারের উপর পথের পাঁচালী এবং পটচিত্রর দুটোকে এক করে দেখলাম কেমন লাগে।

#সত্যজিৎ #পথেরপাঁচালী

বারান্দার দেওয়ালে ওয়ারলি আর্টের একটু কাজ করেছিলাম, সাথে আরও পাঁচটা ছোট A5 সাইজের ছবি ও করেছি। ওয়ারলি আর্ট মহারাষ্ট্রে...
29/08/2025

বারান্দার দেওয়ালে ওয়ারলি আর্টের একটু কাজ করেছিলাম, সাথে আরও পাঁচটা ছোট A5 সাইজের ছবি ও করেছি। ওয়ারলি আর্ট মহারাষ্ট্রের এক আদিবাসী শিল্পধারা, যেখানে সাদা রঙে জ্যামিতিক আকার আর রেখার মাধ্যমে প্রকৃতি, মানুষ আর গ্রামের জীবনকে ফুটিয়ে তোলা হয়। গাছ, পশুপাখি, নাচ আর উৎসব—সবই থাকে এই ছবির গল্পে।

পুরো দরজার ওপর গুপী গাইন ও বাঘা বাইন আঁকার কিছু মুহূর্ত শেয়ার করলাম। পুরো কাজটাই হাতে করা, কিছু রাত জেগে শেষ করলাম । আঁক...
24/08/2025

পুরো দরজার ওপর গুপী গাইন ও বাঘা বাইন আঁকার কিছু মুহূর্ত শেয়ার করলাম। পুরো কাজটাই হাতে করা, কিছু রাত জেগে শেষ করলাম । আঁকতে আঁকতেই মনে হচ্ছিল ছোটবেলার প্রিয় সিনেমাটা আবার ফিরে দেখছি।

*নাম আর বাকি তথ্য দিইনি, ডেমো হিসেবে ‘name’ বসিয়েছি।

#গুপীগাইনবাঘাবাইন #সত্যজিতরায়

আজ স্বাধীনতার দিন।কিন্তু যাদের কণ্ঠ নেই,তাদের জন্য কবে আসবে সেই দিন?দিল্লি কাঁদছে… রাস্তাঘাটে হারিয়ে যাবে হাজার প্রাণ।  ...
14/08/2025

আজ স্বাধীনতার দিন।
কিন্তু যাদের কণ্ঠ নেই,
তাদের জন্য কবে আসবে সেই দিন?
দিল্লি কাঁদছে… রাস্তাঘাটে হারিয়ে যাবে হাজার প্রাণ।

সত্যজিৎ রায়ের “মহাপুরুষ”-এর সেই কিংবদন্তি বিরিঞ্চি বাবা—যিনি “ধুঁজ্জুটি ধুঁজ্জুটি” বলে সবাইকে মন্ত্রমুগ্ধ করতেন,আবার কখ...
12/08/2025

সত্যজিৎ রায়ের “মহাপুরুষ”-এর সেই কিংবদন্তি বিরিঞ্চি বাবা—
যিনি “ধুঁজ্জুটি ধুঁজ্জুটি” বলে সবাইকে মন্ত্রমুগ্ধ করতেন,
আবার কখনো ভূত-ভবিষ্যতে ঘুরে গল্প শোনাতেন অম্লান মুখে।

সেই চরিত্রকেই মনে রেখে নিজের হাতে বানালাম কাঠের বিরিঞ্চি বাবা পুতুল।
তাকালেই মনে হয়—"সময়কে আমি থামিয়ে দিতে পারি!"

তোমাদের প্রিয় বিরিঞ্চি বাবার কোন ডায়লগটা মনে আছে? কমেন্টে লিখে জানাও!

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি “দেবী”—এক অদ্ভুত বিশ্বাস, অলৌকিকতার মোহ আর মানুষের মনের ভয়-আশঙ্কার গল্প।শর্মিলা ঠাকুরের দয়া,...
10/08/2025

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি “দেবী”—
এক অদ্ভুত বিশ্বাস, অলৌকিকতার মোহ আর মানুষের মনের ভয়-আশঙ্কার গল্প।
শর্মিলা ঠাকুরের দয়া, যাকে তার শ্বশুর দেবীর অবতার মনে করেন,
আর সেই বিশ্বাসে গোটা গ্রাম ডুবে যায় ভক্তি আর ভয়ে।

এই সিনেমার সেই অনন্য চরিত্র ও আবহ মনে রেখে
হাতে বানিয়ে ফেললাম কাঠের দেবী পুতুল।
তাকালেই মনে হয়—
দূরে বাঁশির সুর ভেসে আসছে, আর আকাশে জমছে এক অদৃশ্য অন্ধকার।

Address

Uttarpara
712233

Telephone

+918981299127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ong Bong Chong By The Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ong Bong Chong By The Canvas:

Shortcuts

Share

Category

The Canvas

I am Saikat Sarkar from Uttarpara, India. This is my official page in Facebook. I have specialized in illustration, Book cover Design, Logo, Drawing, Print Ads, Social media post,Commercial, Brochure, Catalogue, Flyer, Magazine Design and Layout, Press preparation, etc. It is important to me to provide exceptional graphic design service by giving personal attention to my clients, listening closely to their requirements, responding in a timely fashion to their inquiries, and by designing with the final media in mind at all times. https://www.facebook.com/Thecanvas8981299127/