08/09/2026
যে যেমন, সে দুনিয়াটাকেও ঠিক তেমন করেই দেখে। আপনি তাকে যতই আদর, ভালোবাসা দেন না কেন, সে তার নিজের মতো করেই আপনাকে সাজিয়ে নেবে। তার হৃদয়ে negativity থাকলে সেটা আপনি কোনো পরশ পাথর দিয়েও দূর করতে পারবেন না। আপনি যদি তার কাছে ভালোবেসে একটা ফুল চান, সে ভাববে ফুলের কাঁটা দিয়ে আপনি তাকে আঘাত করবেন কিনা। এক মুঠো চুড়ি চাইলে ভাববে, ভাঙা কাচ দিয়ে তাকে ব্যথা দেবেন কিনা। মাথার একটা clip চাইলে ভাববে, সেটার চোক্ষা অংশ দিয়ে খোঁচা দেবেন কিনা। এই ভয়েই হয়তো পুরো জীবন পার করে দেবে। অথচ আপনার কত মায়া, কত ভালোবাসা সে এভাবে ignore করে যাবে…সেটা হয়তো কোনোদিন বুঝতেও পারবে না।
জীবনে তাই expectations খুব বেশি রাখতে নেই। আপনি কারও জন্য ভালো চাইছেন বলেই যে সেও আপনাকে নিয়ে ঠিক তেমনই ভাববে, এমন আশা বেঁধে ফেলতে নেই। নাহলে শেষে শুধু হতাশ হতে হয়। কারও অন্তরে যদি মায়া না থাকে, হাজার বছর একসাথে থেকেও সেখানে মায়া তৈরি হয় না, ভালোবাসা জন্মায় না।
যাই হোক..পৃথিবীটা যেমনই কঠিন হোক না, তাই বলে আমাদেরও পৃথিবীর মতো কঠিন হয়ে যাওয়া যাবে না। কেউ ভালো করুক, কেউ ভালোবাসুক বা না বাসুক.. নিজেকে ভালোবাসতে হবে, অন্যদেরও ভালোবাসতে হবে। কারণ মানুষের ব্যবহার আর তার চিন্তা-ভাবনা আসলে তার নিজের অন্তরের mirror। তাই কোনো পরিস্থিতিতেই নিজের মনটাকে কঠিন করে ফেলা যাবে না। আমরা ভালো কাজ করব শুধু Allahর জন্য। 🩷