19/09/2019
যদি সমান অপরাধ হয় তাহলে vc কেন চেয়ারে?
বুলেটিন ডেস্ক :
ঘুষ দেওয়া এবং নেওয়া দু’টোই অপরাধ। যে ঘুষ নেবে এবং যে ঘুষ দেবে দু’জনই সমান অপরাধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ কারণে যে ঘুষ নেবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবেই, যে ঘুষ দেবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। কার্যালয়ের সম্মেলনকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
ঘুষ গ্রহীতার পাশাপাশি ঘুষদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সে দোষী। তাহলে এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এটা নিয়ন্ত্রণ, করলে আমাদের অনেক কাজ আমরা দ্রুত করতে পারবো।’দুর্নীতি দমন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী সম্পদের প্রতি মানুষের লোভের সমালোচনা করে বলেন, ‘সম্পদের তো সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সাথে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে।’ ‘যা রেখে যাবে সেটা আর কোনোদিন কাজে লাগবে না। আর যদি বেশি রেখে যায় তবে ছেলে-মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। এখন যেটা যথেষ্ট দেখা যায়।’
তিনি বলেন, ‘এই অন্ধের মত ছুটে বেড়ানো। আর নিজের সবকিছু নষ্ট করার কী অর্থ থাকে? কার কত আয়, আয় বুঝে ব্যয়; জীবনটা সবার ভালোভাবে চলুক সেটা আমরা চাই।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলে copy