Nahid's American Shop

Nahid's American  Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nahid's American Shop, Shopping & retail, Frisco, TX.

08/29/2024

আমরা ২০০ বছর ব্রিটিশের গোলামী করে গোলামীতে শিখেছি- পাকিস্তানিদের কাছ থেকে বিভাজন শিখেছি, এরপর এতটা বছর একের পর এক স্বৈরাচারী শাসকদের শাসনে শোষণে আমরা এক মিশ্র বার্তা পেয়েছি- এই সব কিছু আমাদের আজকের এই বাঙালি জাতির চিন্তা,দর্শন এসবকে প্রভাবিত করেছে। রাজনীতি করা-রাজনীতিকে কেবিনেট পর্যন্ত নিয়ে যাওয়া, ক্যাবিনেট থেকে আইন প্রণয়ন করা , সেই আইন যেন মাজলুমকে সার্ভ করে - জুলুমবাজকে না-এই সব গুলো কে একসুতোয় আনতে পারলেই আপনি আমি নিরাপদ। এই দেশ যেমন সাধুর তেমনি পাপীর ও - কোন সাধক বুকে হাত দিতে বলতে পারে সে কোনোদিন পাপ করেনি ? একজন ও না। আমি বিএনপি চাইনা ,আওয়ামীলীগ চাইনা, জামাত চাইনা, ককম্যুনিজম চাইনা, ধর্ম ভিত্তিক রাজনীতি চাইনা - এগুলো আমাদের সমাধানের পথ না - সবাই রাজনীতি করুক- অনেক মতাদর্শ থাকুক, চিন্তার মুক্তি থাকুক- আপনার আদর্শের সাথে যার আদর্শ মিলবে তাকে আপনি মনোনীত করেন আপনার ম্যান্ডেট দিয়ে।একে নিষিদ্ধ তাকে নিষিদ্ধ করে কিছু লাভ হয়না- নিষিদ্ধ জিনিস মানুষকে আরো বেশি আকৃষ্ট করে। যেভাবে জামাতকে নিষিদ্ধ করে লাভ হয়নি -আওয়ামীলীগ কে নিষিদ্ধ করেও লাভ হবেনা। একটা ইনক্লুসিভ প্রসেস থাকতে হবে, ফিলোসোফিক্যাল টলারেন্স থাকতে হবে, বলার সাথে সাথে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে। আপনাদের কি মনে হয়?

07/17/2024

07/16/2024

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলে এক মুহূর্তে ২ টা শহরকে গলিয়ে ফেলেছিলো- অগাস্ট এর ৬ তারিখ- ১৯৪৫ সাল। ওই বছরের শেষ পর্যন্ত সেখানে ১ লক্ষ্ ৪০ হাজার মানুষ মারা গিয়েছিলো। যুদ্ধটা শেষ হয়েছিল- এর ভালো মন্দ নিয়ে অনেক বিতর্ক আছে- কিন্তু আমার যুদ্ধ জিনিসটাই খুব অপছন্দের। সেই জাপান গত বছর ও আমেরিকা থেকে ৭৬ বিলিয়ন ডলারের জিনিস আমদানি করেছে- জাপানি গাড়ি মার্কিন গাড়ি থেকে আমেরিকার রাস্তায় বেশি চলে- ইন ফ্যাক্ট আমার আমেরিকার ১৮ বছরের লাইফ এ ৩ তা গাড়ি চালিয়েছি- ২ টাই জাপানি। আর আমার মতো অনেক অনেক মানুষ খুব আস্থার সাথে এই দেশে জাপানি গাড়ি চালায়। জাপানিরা বলে নাই আমরা আমেরিকা কে বাদ দিয়ে চলবো- ওদের মনে হয়নাই যে আমেরিকার সাথে বিজনেস করলে তারা রাজাকার হয়ে যাবে- চীন র সাথে সারাদিন শত্রুতা করলেও চীন গতবছর রপ্তানি করেছে ১৬৫বিলিয়ন। আমরা বাঙালিরা সারাদিন রাজাকার মুক্তিযোদ্ধা এইসব হাবিজাবি নিয়া পরে থাকি-যেই দেশ ৫৩বছর আগেই স্বাধীন হইসে এখনো আমরা পাকিস্তানকে বড় শত্রু মনে করি- অথচ ইন্ডিয়া আমাদের শেষ করে দিচ্ছে- পৃথিবীর ইতিহাসে এমন বলদা আবেগ আপনি কোথাও পাবেননা- এখনকার বাচ্চারা স্মার্ট - এইসব গাজাখুড়ি বস্তাপচা রাজাকার - রাজাকারের ছেলে- তার নাতি - মুক্তিযোদ্ধা তার ছেলে- নাতিপুতি এইসব পেডিগ্রি নিয়ে কোনো বুদ্ধিমান মানুষ ডিল করতে চায়না -চাইবেনা। দেশটাতো রসাতলে গেছেই-যেই স্বাধীনতা নিয়ে এতো আবেগ সেটা ও মিথ্যা - ইয়ে আজাদী ঝুটা। সরকারের বিরুদ্ধে একটা টু শব্দ করলে মাফিয়া স্টাইল এ তার চোদ্দগুষ্ঠী নিয়ে টান পরে- আমরা নাকি স্বাধীন !

06/20/2024
06/05/2024

আমরা যারা এশিয়ান সাবকন্টিনেন্ট এ বড় হয়েছি- অ্যাডাল্ট লাইফ এ নর্থ আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়াতে এসেছি- হয়তো তারা রিলেট করতে পারবে- আমার নিজের বাচ্চাদেরকে মাঝে মধ্যে এলিয়েন মনে হয়। এদের সাথে আমাদের কোনো মিল নাই....

05/31/2024

ফেসবুকের পৃথিবীটা বড় অদ্ভূত - একদিকে গাজ্জা ইয়েমেন সিরিয়ার সারি সারি শিশুদের মৃতদেহ- মৃত্যু- ক্ষুধা- বিষাদ - কান্না। আবার অনেক মানুষ হাসি আনন্দ আর উপভোগে ব্যাস্ত- যেন অন্যের কষ্ট তাদের একটুও নাড়া দেয়না। প্রতিদিন এ যেন জীবনের উৎসব- চা দিবস- কফি দিবস- জন্মদিন- ডোনাট দিবস- ভোগের জীবন। ফেসবুকের রিলিস এ যেমন সবরকমের জিনিস আসতে থাকে- এমন মিশ্র আমাদের অনুভূতি গুলো- একটা থেকে অন্যটার ট্রানসিট নিচ্ছি ১০-১৫ সেকেণ্ডে - এই একটা হাদিস শুনলাম- ২ সেকেন্ড পর দেখি কোনো নায়িকা অর্ধ নগ্ন হয়ে অশ্লীল অঙ্গ ভঙ্গী করতেসে- ২ সেকেন্ড পর গাজ্জায় শহীদ শিশুর দেহ , এরপর অন্য কিসু- আমরা শুধু নেক্সট কি সেটার জন্য অপেক্ষা করতেসি- আমাদের মন অবস - আমরা আর ভাবিনা। চল্লিশোর্দ্ধ মহিলারা ১৮-২০ বছরের মেয়েদের সাথে পাল্লা দেবার এক অসম প্রতিযোগিতায় লিপ্ত- বয়েসের যে একটা সন্মান আছে আমরা সেটাও ভুলে গেছি। আমার বড় আব্বা চিঠি লিখতেন- হাতের লেখা খুব সুন্দর- কোনো কারণে আমার মন খারাপ হয়েছিল- তিনি বলেছিলেন অন্যের কষ্টের কথা ভাবলে নিজের কষ্ট তুচ্ছ মনে হবে। উনি বড় মানুষ ছিলেন- ছোট চিন্তা করতে জানতেননা - একটা গান লিখে পাঠিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের-
"নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ
তুমি দেখেছো কি।
তুমি রাতের সে নীরবতা দেখেছো কি
শুনেছ কি রাত্রির কান্না
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছ কি
এই বেদনার ইতিহাস শুনেছ কি
দেখেছো কি মানুষের অশ্রু
শিশিরে শিশিরে ঝরে
তুমি দেখেছো কি
অসীম আকাশ তারই নিচে চেয়ে দেখো
ঘুমায় মানুষ জাগে শুধু কত ব্যাথা হাহাকার
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে রাখে খবর তার। ''
আমরা একটা অনুভূতিহীন এক রাক্ষসে পরিণত হয়েছি- সামনে যেতে হবে- সে পিছনে পড়লো- কে পায়ের নিচে চাপা পড়লো- কে বাঁচলো -কে মোড়ল আমাদের দেখার সময় নাই- এক উৎসব থেকে আরেক উৎসবের পরিকল্পনায় আমাদের দিন কাটে।

04/04/2024

If you want to teach one thing to your kids- teach kindness-rest will follow.

03/22/2024

সূরা আল ইমরান :
"মুত্তাকীদের জন্য আছে ক্ষমা আর জান্নাত।
করা মুত্তাকী?
১. যারা সর্ব্যবস্থায় দেন করে।
২. যারা রাগকে সংবরণ করে।
৩. মানুষকে ক্ষমা করে।
৪. তারা অশ্লীল কাজ করে ফেললে ক্ষমা চায় "

03/15/2024

আমি একটা আপুকে চিনি যে টরন্টোতে থাকে- সিভিল ইঞ্জিনিয়ার- একটা পারফেক্ট লাইফ ছিল তার।লভিং হাসব্যান্ড, একটা ছেলে , ভালো জব সব ছিল। তারপর হটাৎ একদিন ব্রেন এনিউরিসম বার্স্ট করে-একে একে ৭ তা ব্রেন সার্জারি হয় - অনেক নার্ভ কাটা পরে মাসের পর মাস হসপিটাল -রিহ্যাব - এরপর চোখে প্রচন্ড ব্যাথা- আই সার্জারি - এখন ব্রেন এ অনেক সিস্ট ধরা পড়েছে- মাথা প্রচন্ড ব্যাথা- কান বন্ধ সিস্টের কারণে। আল্লাহ যেই নিয়ামত গুলোকে আমরা পাত্তাই দেইনা তার একটা কেড়ে নিলেই আমরা বুঝি আমরা কত অসহায় - আমাদের শরীরটা আমাদের না- আল্লাহর দেয়া আমানত। ওর জন্য আমার খুব কষ্ট হয়- কিন্তু ওর কথায় আমি অনেক শক্তিও পাই- ও বলে ও বাঁচতে চায় - জীবন তার কাছে শুধুই ব্যাথা আর যন্ত্রনা- তবুও বাঁচতে চায় - আবার কেও নিজেকে শেষ করে দেয় নিজের ইচ্ছায়। জীবনে কিছু জিনিস থাকতে হয়-সেগুলো ছাড়া জীবন বড় অর্থহীন - তার মধ্যে প্রথম হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্ক- দ্বিতীয় হচ্ছে পরিবার- একটা সময় বন্ধু বান্ধব প্রিয়জনদের অনেক কোলাহল থাকে- কিন্তু যখন সেই কোলাহল থেমে যায় তখন নিঃশব্দে কান পেতে দেখবেন পরিবার আপনাকে ছাড়েনি - আল্লাহ আপনাকে ছেড়ে যাননি - আপনি কখনো একা নন - জীবনকে বুঝে জীবন যাপন করতে হয়- না বুঝলে তার ষোলো নাই মিছে !

03/12/2024
03/08/2024

Our prophet(peace be upon him) used to make this dua after every phayer:

''Oh Allah I seek refuse in you from anxiety and grief
From lack of strength and laziness
From Cowardies
And from stringiness
And from being overpowered by debt
and the opression on man.
Oh Allah suffise me from what is lawful
to keep me away from what is unlawful.
And with your grace and your magnitude
make me free and indepedent from everyone and everything other than you!''

Dry flower arrangement done from scratch!
03/08/2024

Dry flower arrangement done from scratch!

Address

Frisco, TX
TX-75035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid's American Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share