24বিডি

24বিডি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 24বিডি, Bangladesh � � �, Puran Bogra.

দৈনিক বাংলা প্রেস daynikbanglapress.com দেশ-বিদেশের জনপ্রিয়-বিশ্বস্ত অনলাইন নিউজ প্ল্যাটফর্ম।স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলা, বিনোদন, প্রযুক্তি, কৃষি, ইসলামিক ও উন্নয়ন বিষয়ক নির্ভুল, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পেতে সঙ্গে থাকুন।

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতাতথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ক...
11/09/2026

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এ প্রশিক্ষণে কোনো ফি লাগবে না। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবনারী এতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

প্রশিক্ষণে আইসিটির মৌলিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণটি ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টায় সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন ছয় ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে ফরমের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে।

চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিতদের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদও দেওয়া হবে।

প্রেমের টানে রংপুরে চীনা যুবকমোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, এরপর প্রায় এক বছর নিয়মিত যোগাযোগ। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের স...
11/09/2026

প্রেমের টানে রংপুরে চীনা যুবক

মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, এরপর প্রায় এক বছর নিয়মিত যোগাযোগ। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জের তরুণী আবিদা সুলতানাকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আয়ানের আগের নাম ঝাওহুইয়ান। তাঁর বাড়ি চীনের সিচুয়ান প্রদেশে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আবিদার সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ২৫ আগস্ট বাংলাদেশে এসে ঢাকার পর বাসে রংপুরে যান আয়ান। পরে পীরগঞ্জে আবিদার সঙ্গে দেখা করেন।

গত ৯ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম রাখা হয় আয়ান ইসলাম। পরদিন পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের খবর ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডি...
10/09/2026

বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য দুই ক্ষেত্রেই বাংলা কিউআরের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাইয়ের শুরুতে প্রতিদিন যেখানে গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, আগস্টের মাঝামাঝি সময়ে তা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়ায়। একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে।

চলতি বছরের ১ জুলাই দেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় সারাদেশে বাংলা কিউআরের কার্যক্রম শুরু হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পর বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআরের সঙ্গে যুক্ত হয়। ফলে শপিংমল থেকে শুরু করে ছোট দোকান ও ফুটপাতের ব্যবসায়ী পর্যন্ত একটি অভিন্ন কিউআর কোড ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

আগস্টের মাঝামাঝি সময়ে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়ায়। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে হয় প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও দ্রুত বেড়েছে। ২১ জুলাই পর্যন্ত এ ব্যবস্থা ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা চাই, লেনদেনের এই গতি অব্যাহত থাকুক।’



বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্বেগ দূর করার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আরিফ হোসেন খান বলেন, ব্যবসায়ীদের মধ্যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নিয়ে কিছুটা দ্বিধা ছিল।

তিনি বলেন, কোনো ক্ষুদ্র ব্যবসায়ী ১০০ টাকার পণ্য বিক্রি করে যদি ৯৯ টাকা পান, তাহলে স্বাভাবিকভাবেই তার মনে প্রশ্ন আসতে পারে- কেন তিনি এক টাকা কম নেবেন? তবে ডিজিটাল ও নগদবিহীন লেনদেন বাড়লে পণ্য বিক্রির পরিমাণও বাড়তে পারে।

তার মতে, নগদবিহীন লেনদেন সহজ হলে একজন ক্রেতা আরো বেশি কেনাকাটা করতে উৎসাহিত হতে পারেন। এছাড়া ব্যবসায়ীদের জন্য ভর্তুকি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ঘোষণার পর লেনদেনের গতি আরো বেড়েছে বলে জানান তিনি।

একটি কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাব থেকে অর্থ পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকদের ভোগান্তিও কমেছে।

রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা আজিমপুরের বাসিন্দা তুহিন ইসলাম বলেন, আগে নগদ, বিকাশ কিংবা রকেটের মাধ্যমে টাকা দিতে হলে দোকানে কোন সেবার কিউআর কোড আছে, সেটি দেখতে হতো।

তিনি বলেন, ‘আমি বিকাশ ব্যবহার করি না। ফলে, অনেক দোকানে গিয়ে টাকা দিতে সমস্যায় পড়েছি। কারণ, ওই দোকানগুলোতে বিকাশ ছাড়া অন্য কোনো কিউআর ছিল না।’

এখন একটি কিউআর কোড স্ক্যান করে নিজের যেকোনো হিসাব থেকে টাকা পরিশোধ করা যাচ্ছে বলে জানান তিনি।

‘ফলে বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি,’ বলেন তুহিন ইসলাম।

ঢাকায় পাইকারি কাপড় কিনতে আসা মাহিন হোসেন বলেন, গ্রাম থেকে রাজধানীতে পাইকারি পণ্য কিনতে এলে সঙ্গে অনেক নগদ টাকা বহন করতে হয়, যা ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ‘এখন একটি কিউআর কোড স্ক্যান করে সহজেই অনলাইনে টাকা দিতে পারছি। ফলে, সঙ্গে করে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে ঘুরতে হচ্ছে না।’

রাজধানীর মতিঝিলের ইলেকট্রনিক পণ্যের দোকানি রায়হানুল ইসলাম জানান, তার দোকানে অনেক দামি পণ্য বিক্রি হয়। এসব পণ্যের দাম নগদ হিসেবে নেওয়া অনেক সময় ঝামেলার।

তিনি বলেন, ‘এখন কোড স্ক্যান করে সহজেই টাকা নিতে পারি।’

আজিমপুরে ফলের জুস বিক্রি করেন আলতাফ হোসেন। তিনি বলেন, দোকানে সারাদিন মানুষের ভিড় থাকে। অনেক ক্রেতার কাছে খুচরা টাকা না থাকায় প্রায়ই সমস্যায় পড়তে হয়। এখন দোকানে বাংলা কিউআরে টাকা দেওয়ার সুযোগ থাকায় খুচরা টাকা নিয়ে আগের মতো ঝামেলা হয় না।

ডিজিটাল লেনদেন সহজ করার পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো এবং ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ করাই বাংলা কিউআর ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। সাম্প্রতিক লেনদেনের প্রবৃদ্ধি বলছে, অভিন্ন কিউআর ব্যবস্থাটি ধীরে ধীরে দেশের দৈনন্দিন কেনাবেচার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে।
সূত্র: যুগান্তর .কম

গাবতলীতে বসতবাড়ি দখলের ‎অভিযোগে সংবাদ সম্মেলনবগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলী পৌরসভার সোন্...
10/09/2026

গাবতলীতে বসতবাড়ি দখলের ‎অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী ফকিরপাড়া এলাকায় ভাড়াটিয়া কর্তৃক বসতবাড়ি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ শিরিন আকতার নামে অসহায় নারী।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগী মোছাঃ শিরিন আকতার বলেন, ২০০৮ সালে সোন্দাবাড়ী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের কাছ থেকে কবলা দলিলমূলে তিনি ৫ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। পরবর্তীতে ওই সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। সম্পত্তির প্রয়োজনীয় কাগজপত্রও তার নামে রয়েছে বলে তিনি দাবি করেন।

শিরিন আকতারের অভিযোগ, তৎকালীন সময়ে কিছু ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করলে । এরপর থেকে তিনি নিরাপত্তার কারণে তার বসতবাড়িটি মোঃ জিন্না ফকির, তার ছেলে মোঃ আল আমিন ও মোঃ রেজাউল ফকিরের কাছে ভাড়া দেন এবং পরিবারসহ কর্মস্থানে চলে যান। অভিযুক্তরা প্রথমদিকে নিয়মিত বাড়িভাড়া পরিশোধ করলেও ২০২৪ সালের শুরুর দিকে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন ।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে বাড়িভাড়া চাইতে গেলে অভিযুক্তরা ওই বসতবাড়ি নিজেদের বলে দাবি করেন এবং তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এই কারণে তিনি ও তার পরিবার নিজ বসতবাড়িতে ফিরে যেতে পারেননি।লিখিত বক্তব্যে শিরিন আকতার বলেন, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে তিনি তার বসতবাড়িতে গিয়ে অভিযুক্তদের বাড়ি ছেড়ে দিতে বললে তারা পুনরায় বাড়িটি নিজেদের বলে দাবি করেন। এ সময় তার সঙ্গে খারাপ আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধানকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভুক্তভোগী দাবি করেন, বর্তমানে অভিযুক্তরা অবৈধভাবে তার সম্পত্তির ওপর নির্মিত বসতবাড়ি জবরদখল ভোগ করছেন।

তিনি নিজ সম্পত্তিতে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার সম্পত্তি ফিরে পেতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

১৪/৮/২০২৬ তারিখে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

24/08/2026

মাদারীপুরে নারী ও শিশু আদালতের সামনে বাদী ও বিবাদীর মারামারির ভিডিও ভাইরাল

আমরুল ইউনিয়নে আওয়ামীলীগ পূর্ণবাসন নিয়ে বিএনপি কর্মীদের প্রশ্ন,আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাজপথের ...
23/08/2026

আমরুল ইউনিয়নে আওয়ামীলীগ পূর্ণবাসন নিয়ে বিএনপি কর্মীদের প্রশ্ন,

আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাজপথের নির্যাতিত ও পরীক্ষিত নেতা হওয়া সত্ত্বেও ইউনিয়নে আওয়ামীলীগের নেতা-কর্মীদের "পূর্ণবাসন" হচ্ছে কেনো?

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, আমাদের আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক দুজনই রাজপথের পরীক্ষিত। তাহলে তাদের নেতৃত্বে ইউনিয়নে কিভাবে আওয়ামীলীগের পুনর্বাসন হচ্ছে? এখানে দল ও তাদের ভূমিকা কি?"

আরেকজন কর্মী বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল থাকতে এনারাই আমাদের নেতা, কর্মীদের উপর নির্যাতন করেছে, মামলা দিয়েছে তাদেরকে হঠাৎ করে আপন করে নিলে ত্যাগী কর্মীরা হতাশ হবে।

এ বিষয়ে জেলা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন আমরুলের সাধারণ কর্মীরা।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতিসাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযু...
22/08/2026

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় কায়দায় অভিবাদন বা ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন চারদিকে বিউগলের করুণ সুর ধ্বনিত হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়ার আগে ওই দিন দুপুরেই তিনি রাজধানীর শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। দায়িত্বভার গ্রহণের পর আজ সকালে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যান।

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেক...
22/08/2026

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে উত্তরাঞ্চলের সাথে রাজশাহী ও ঢাকাগামী ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চালক ও পরিচালকের দ্রুত তৎপরতায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনে থাকা শত শত যাত্রী।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ শনিবার (২২ আগস্ট) সকালে বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট অতিক্রম করার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ভেঙে নিচে পড়ে যায়। এর ফলে ট্রেনটি রেললাইনের ওপর স্থবির হয়ে পড়ে। ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন যে, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত তাদের নজরে আসায় ট্রেনটি থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে, অন্যথায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ছিল।

এই যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকা রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আকস্মিক এই ট্রেন বিভ্রাটের ফলে আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন আটকা পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন থেকে রিলিফ বা উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল ইতোমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ পুনরায় কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেল যোগাযোগ সচল করতে দ্রুততম সময়ে কাজ চলছে বলে জানানো হয়েছে।

কনস্টেবলের মতোও মনে হয় না, সে-ই থানার ওসি: যুবদল নেতাকক্সবাজারের টেকনাফে অপহরণ ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প...
08/08/2026

কনস্টেবলের মতোও মনে হয় না, সে-ই থানার ওসি: যুবদল নেতা

কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম। তিনি টেকনাফ থানার ওসি সাইফুল ইসলামের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

একপর্যায়ে ওসিকে নিয়ে আব্দুল কাইয়ুম বলেন, ‘একটা কনস্টেবলের মতোও মনে হয় না, সে-ই থানার ওসি!’

বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে পৌর বিএনপির আওতাধীন ৮ ও ৯ নম্বর ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একান্ত সহকারী (পিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্মেলনে আব্দুল কাইয়ুম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান প্রশাসন দিয়ে টেকনাফে অপহরণ বন্ধ করা সম্ভব হবে না। এ জন্য তিনি সৎ, সাহসী ও কার্যকর কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, টেকনাফে এমন একজন সৎ ও সাহসী কর্মকর্তা প্রয়োজন, যিনি কার্যকরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। বর্তমান পরিস্থিতিতে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে টেকনাফে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ফিরবে কি না, তা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে।

যুবদলের এই নেতা বলেন, সরকার নতুন আইন করেছে। সেই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মাদক কারবারি ও অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টেকনাফকে মাদক ও অপহরণমুক্ত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অপহরণের ঘটনা ঘটার পরও অনেক ক্ষেত্রে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয় না বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে টেকনাফে দায়িত্বে থাকা প্রশাসনের পরিবর্তনের দাবি জানিয়ে আব্দুল কাইয়ুম বলেন, অন্যথায় অপহরণ বন্ধ করা কঠিন হবে।

সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাসান। এ সময় যুগ্ম আহ্বায়কসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওসির প্রতিক্রিয়া

যুবদল নেতা আব্দুল কাইয়ুমের বক্তব্য প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। এ বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়াও নেই। তিনি কেন এ ধরনের বক্তব্য দিয়েছেন, সেটি তিনিই ভালো জানেন।

তিনি বলেন, আমি যতদিন টেকনাফে দায়িত্বে থাকব, ততদিন এখানকার মানুষের সেবায় কাজ করে যাব। আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করছি।

কাইয়ুমের সঙ্গে এ বিষয়ে তার কোনো ধরনের কথাও হয়নি বলে দাবি করেন সাইফুল ইসলাম।

যুবদল নেতার বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিরাপদ সীমান্ত আন্দোলন, টেকনাফ-উখিয়ার প্রতিনিধি রুবাইয়াত হোসেন। তিনি বলেন, থানা পুলিশকে নিরুৎসাহিত করা হলে টেকনাফের বাস্তব পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে থানা পুলিশের কার্যক্রম আরো জোরদার করতে হবে। পাশাপাশি পুলিশের জনবল বৃদ্ধি, নতুন পুলিশ চৌকি স্থাপন এবং সামগ্রিক পুলিশিং ব্যবস্থা উন্নত করার দাবি জানান তিনি।

এসব দাবির পক্ষে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রুবাইয়াত হোসেন।

এদিকে টেকনাফ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক রবিউল আলম ফেসবুক মন্তব্যে লিখেছেন, অবৈধ তদবির, মামলা বাণিজ্য ও অবৈধ আবদারে যখন কাজ হয় না তখন ওসি খারাপ হয়ে যায়!

অন্যদিকে ‘নিউজ অব টেকনাফ’ নামের একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়েছে, টেকনাফে যেসব বিএনপি নেতা গলা ফাটিয়ে ইয়াবার বিরুদ্ধে কথা বলতেছে, মূলত তারাই এই ইয়াবা ব্যবসায়ীর আশ্রয়দাতা ও মোটা অংকের টাকার বিনিময়ে তাদের সেইভ জোনে রাখার হর্তাকর্তা।

তবে ফেসবুকে করা এসব মন্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।

বক্তব্যের শেষদিকে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন আব্দুল কাইয়ুম। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।

বিস্তীর্ণ মাঠজুড়ে আমন রোপণের উৎসবদিনাজপুরের খানসামার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন চাষের প্রাণচাঞ্চল্য। টানা বৃষ্টি ও বন্যার...
08/08/2026

বিস্তীর্ণ মাঠজুড়ে আমন রোপণের উৎসব

দিনাজপুরের খানসামার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন চাষের প্রাণচাঞ্চল্য। টানা বৃষ্টি ও বন্যার ধকল কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা। কোথাও বীজতলা থেকে চারা তোলা হচ্ছে, কোথাও আবার কাদামাখা জমিতে সারিবদ্ধভাবে চলছে চারা রোপণের কাজ।

ভোরের আলো ফুটতেই কাঁধে ধানের চারা আর মনে সোনালি ফসলের আশা নিয়ে মাঠে ছুটছেন তারা। কৃষকের অক্লান্ত পরিশ্রম, মাটির গন্ধ আর সবুজ চারার সমারোহে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার কৃষিজমিগুলো। দূর থেকে তাকালে মনে হয়, সবুজের বুকে কৃষকেরাই আঁকছেন আগামী দিনের সমৃদ্ধির ছবি।

উপজেলার আলোকঝাড়ী, ভাবকী, ভেড়ভেড়ী, গোয়ালডিহি, আঙ্গারপাড়া, খামারপাড়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ঘুরে দেখা যায়, আমন রোপণের কাজে কৃষকদের ব্যস্ততার যেন শেষ নেই। নির্ধারিত সময়ের মধ্যে আবাদ সম্পন্ন করতে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মাঠে কাজ করছেন। শ্রমিকেট সংকট থাকলেও থেমে নেই চাষাবাদ। কারণ কৃষকদের বিশ্বাস, সময়মতো চারা রোপণ করতে পারলে ফলনও হবে আশানুরূপ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খানসামা উপজেলায় ১৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমিতেও দ্রুতগতিতে রোপণের কাজ চলছে।

ছাতিয়ান গড় গ্রামের কৃষক জবেদ আলী বলেন, ‘এ বছর সময়মতো বৃষ্টি হওয়ায় আমন চাষে বেশ সুবিধা হয়েছে। সেচের খরচ কম লেগেছে, জমিতেও পর্যাপ্ত আর্দ্রতা রয়েছে। এখন চারা রোপণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি। তবে সার ও শ্রমিকের বাড়তি খরচ নিয়ে কিছুটা চিন্তা আছে।’

গোয়ালডিহি ইউনিয়নের কৃষক ওবায়দুর রহমান বলেন, ‘আমন ধানই আমাদের প্রধান ভরসা। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছি। সময়মতো চারা রোপণ করতে পারলে ফলন ভালো হবে বলে আশা করছি। এবার ধানের ভালো উৎপাদন হলে কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হবে।’

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৫০০ কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের জমি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছেন।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, ‘চলতি মৌসুমে কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উপজেলায় প্রায় ৭১ হাজার ৬৯৭ মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা করছি।’

Address

Bangladesh � � �
Puran Bogra
1201

Alerts

Be the first to know and let us send you an email when 24বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24বিডি:

Shortcuts

Share