Digital Shop

Digital  Shop You can collect the praoducts of your daily life from our page. Unique products for you all the time.

We are looking for you online and we are cooperating to find you.

08/02/2022
07/26/2022
07/26/2022
05/23/2022
05/19/2022

১৮তম ব্যাচ
দিন ২২...
সেশন ২২...

ছোট ছোট সম্পর্ক গুলো একসময় জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে, যা হয়তো আপনি কোনদিন কল্পনাও করেননি। তার জন্য প্রয়োজন সততা ও লেগে থাকা, এটা শুধু অর্থনৈতিক সততা নয়, সম্পর্কের সততা ও কমিটমেন্ট।

আজকাল বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক সেখানেও স্বার্থ খোঁজে, স্বার্থ শেষ হলে কেটে পড়ে, প্রয়োজন ও স্বার্থ ছাড়া কেউ কারো সাথে নুনতম সম্পর্কও করে না – এটা ভুল পুরাটাই ভুল। স্বার্থের কোন সম্পর্ক বেশী দিন টিকে না।

আমার জীবনে লাখো মানুষের সাথে ভালো পরিচয় ও সম্পর্ক আছে, যার সাথে স্বার্থের কোন সম্পর্ক নেই – হ্যাঁ একটা স্বার্থ আছে, তা হল ভালোবাসা।

কোন কোন সম্পর্ক আপনাকে হয়তো নগদ কিছু দিবে না কিন্তু কোন একটা সময় এমন একটা সুযোগ সামনে নিয়ে আসবে যেটার জন্য নিজের সততার সম্পর্ক ছাড়া আর কিছুই করেননি বা চাননি।

একটু ভাবুন, আপনি কাউকে কোন কাজ দিবেন বা চাকরীর জন্য রেফার করবেন বা কাউকে চাকরী দিবেন বা কাউকে বিজনেস পার্টনার করবেন এমনকি বিয়ে দিবেন/করবেন – আপনি কিন্তু আপনার পরিচিতদের মধ্যে সেই মানুষটাকেই খুঁজবেন যে সৎ, যার ব্যবহার ভালো, যে স্মার্ট ও যার কমিটমেন্টে কোন ভেজাল পান নাই।

এটা কিন্তু একটা বিরাট যোগ্যতা – এটাকে ধারণ করুন আজীবন। এটাও একটা নেটওয়ার্কিং!

আপনার স্বপ্ন পূরণে ও এগিয়ে যাবার প্রতিটি ধাপে এই সম্পর্কগুলো কাজে লাগবে।

সম্পর্কের যত্ন করুন!

# Emotional_Intelligence_Skills


#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন
Group Link : https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal
Registration Link: https://www.urownstory-iqbal.org/

05/17/2022

১৮তম ব্যাচ
দিন ২০...
সেশন ২০...

স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং "লেগে থাকুন"...... সাফল্য আসবেই - এটা আমার প্রিয় একটা শ্লোগান।

অনেকের স্বপ্ন আছে কিন্তু ‘সাহস’ করতে পারেন না কারণ তিনি জানেন না কি করবেন ও কিভাবে করবেন। সেই জন্য তার ঐ বিষয়ে জানার জন্য প্রশিক্ষণ দরকার, যা আমরা টানা ৯০ দিনে প্রতিদিন শিখাচ্ছি। এই শিক্ষা তাঁকে কনফিডেন্স দিবে আর ঐ কনফিডেন্স তাঁকে সাহস যোগাবে।

এখন সাহস তো হল কিন্তু ‘শুরু’ করতে পারেন না, কারণ লোকে কি বলবে যদি ফেল মারি। লোকে কিন্তু বলছে না, আপনি নিজেই ভাবছেন লোকে বলতে পারে। যদি বলেও লোকের সমস্ত কথার জবাব দেয়া যাবে কাজ করে সফল হয়ে...

স্বপ্ন আছে, সাহস হলো, শুরুও করে দেন কিন্তু "লেগে থাকতে" পারে ন। এটা অনেকেরই সমস্যা!

এটার একটাই ফর্মুলা জানা আছে আমার কাছে, যা আমি করিঃ
"কাজের প্রেমে পড়তে হবে ...... কাজটাকে ভালবাসতে হবে।"

কাজটা করতে যেন আপনি ক্লান্ত না হন। কাজের প্রতি একটা ভালোলাগার চর্চা ও যত্ন করতে হবে। আপনার নিজেকে প্রমাণ করতে হবে যে, ঐ কাজটাতে সফল না হওয়া পর্যন্ত আপনি লেগে থাকবেন। স্বপ্নটা লালন করতে হবে সবসময়।

একটা সময়ে এমনও আপনার মনে হতে পারে যে, এই কাজে আর সফল হওয়া সম্ভব নয়। তখন আবার নতুন কোন স্বপ্ন নিয়ে শুরু করবেন... কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না কখনো।

এটা কখনো ভাববেন না যে ঐ সময়টা আপনার নষ্ট হয়েছে বা ঐ সময়টাতে আপনি অসফল হয়েছেন। মোটেই না, আপনি এর মধ্য দিয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। যেটা আপনার পরবর্তী প্রোজেক্ট দ্রুত বাস্তবায়ন করতে সাহায্য করবে।

হয় জিতবেন অথবা শিখবেন, হারবেন না কখনো, সুতরাং কখনো থেমে যাওয়া যাবে না।



#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন
Group Link : https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal
Registration Link: https://www.urownstory-iqbal.org/

Address

United State
New York, NY
10001

Telephone

+8801991750822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Shop:

Shortcuts

Share