Unlimited news

Unlimited news উরধ্যষ আর লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য এ Assalamu Alaikum, my dear friends, I wish you all the best.

12/16/2023

নয়াপল্টনের দিকে বিজয়ের রেলিতে মিছিল নিয়ে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।

https://YouTube.com/-rj41

https://youtu.be/u-cV1gfu79Y?si=dbVAx5mjtarXR6YX
12/15/2023

https://youtu.be/u-cV1gfu79Y?si=dbVAx5mjtarXR6YX

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার বিভিন্ন শিল্পে পণ্য ও সেবা সরবরা...

https://youtu.be/b0PrSMR8SpQ?si=aSLLRLEkS443tEhm
12/01/2023

https://youtu.be/b0PrSMR8SpQ?si=aSLLRLEkS443tEhm

শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক উদ্যোগের ফলে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞায় পড়ার মতো পরিস্থিতি দেখছে না ব...

11/28/2023

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর হতাশ আর্জেন্টাইনরাছবি : ফিফা

আর্জেন্টিনা ৩ (২) : (৪) ৩ জার্মানি
https://youtube.com/-rj41?si=u0vI_l27iot4Hx5Z

এই শতাব্দীতে বিশ্বকাপে আর্জেন্টিনাকে সবচেয়ে বেশিবার কাঁদিয়েছে কোন দল? উত্তরটা অনেকেরই জানা—জার্মানি। ২০০৬, ২০১০, ২০১৪; টানা তিন বিশ্বকাপে আর্জেন্টিনাকে শোকের সাগরে ভাসিয়েছে জার্মানি। এর মধ্যে ২০১৪ সালের মারাকানার ফাইনালটা একটু বেশিই যন্ত্রণা দিয়েছে আর্জেন্টাইনদের।

এবার ছোটদের বিশ্বকাপেও আর্জেন্টাইনদের বড় যন্ত্রণা দিল জার্মানরা। জাভার মানাহান স্টেডিয়ামে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল জার্মানি। নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের রোমাঞ্চকর লড়াই ৩-৩ সমতায় শেষ হয়।

ফিফার নিয়মানুযায়ী, বয়সভিত্তিক এই বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় সরাসরি খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। তোসেখানে পাঁচ শটের চারটিতে গোল করেন জার্মান যুবারা।

টাইব্রেকারে আর্জেন্টিনার দুটি শট রুখে দিয়েছেন জার্মান গোলরক্ষক কনস্টানটাইন হেইডেছবি : ফিফা

আর্জেন্টাইনদের নেওয়া চার শটের প্রথম দুটিই রুখে দেন জার্মান গোলরক্ষক কনস্টানটাইন হেইডে। এর মধ্যে একটি আবার কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে ব্রাজিলকে বিদায় করার নায়ক ক্লদিও এচেভেরির শট।

এ নিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠল জার্মানি। দলটি প্রথমবার ফাইনালে উঠেছিল সেই ১৯৮৫ সালে, দুই জার্মানির (পূর্ব ও পশ্চিম) পুনর্মিলনের আগে। আর কখনোই ফাইনালে উঠতে না পারা আর্জেন্টিনা এ নিয়ে ছয়বার সেমিফাইনালের বাধা টপকাতে ব্যর্থ হলো।

‘মেসি ও ম্যারাডোনার মিশ্রণে’ বেড়ে উঠতে থাকা এচেভেরি আজ সেভাবে আলো ছড়াতে পারেননি। প্রায় পুরোটা সময় তাঁকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন জার্মানরা। তবে তাঁর ব্যর্থতা প্রায় ঢেকেই দিচ্ছিলেন অগুস্তিন রুবের্তো। রিভারপ্লেটের ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করে ম্যাচটাকে নিয়ে যান টাইব্রেকারে। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স বৃথা গেছে জার্মান গোলরক্ষক হেইডের বীরত্বে।

গোল–উৎসবের এই সেমিফাইনালে ৯ মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে বিরতিতে যাওয়ার আগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। জোড়া গোল করে লাতিন আমেরিকার দলটিকে এগিয়ে দেন রুবের্তো।

হ্যাটট্রিক করেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে পারেননি অগুস্তিন রুবের্তোছবি : ফিফা

৫৮ মিনিটে সেই ব্রুনারের গোলেই সমতায় ফেরে জার্মানি। বহু বাঁক বদলের ম্যাচে ম্যাক্স মোরস্টেটের গোলে আরেক দফা এগিয়েও যায়। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্তও ৩–২ ব্যবধান ধরে রাখলে মনে হচ্ছিল আর্জেন্টিনা বোধহয় তখনই বিদায় নিতে চলেছে।

কিন্তু যোগ করা সময়ে ম্যাচটা আবারও নাটকীয় মোড় নেয়। রেফারি শেষ বাঁশি বাজানোর কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি করেন রুবের্তো। অথচ সেই রুবের্তোকে টাইব্রেকারে শট নিতে পাঠাননি আর্জেন্টাইন কোচ দিয়েগো প্লাসেন্তে! হয়তো সেই ভুলেরই খেসারত দিতে হলো ম্যাচ হেরে।

আর্জেন্টিনাকে বিদায় করে ফাইনালে ওঠার পর জার্মানদের বাঁধভাঙা উচ্ছ্বাসছবি : ফিফা

আজ সন্ধ্যায় আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মালি। আগামী শনিবার মানাহান স্টেডিয়ামেই শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্স অথবা মালির বিপক্ষে খেলবে জার্মানি।

11/27/2023

শিক্ষার দুই মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনজন মন্ত্রী। এর মধ্যে একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী। দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ে, মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী এবং জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই তিনজনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মনোনয়ন পাননি।

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী তালিকা থেকেই এ তথ্য জানা গেছে।

দীপু মনি আগের আসন চাঁদপুর-৩ থেকে এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও আগের আসন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) থেকে মনোনয়ন পেয়েছেন। কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে বিপ্লব হাসানকে।

https://www.youtube.com/-rj41

01/31/2021
*শুন্যে লাফাচ্ছে হরিণ, এক লাফে তেইশ হাত। আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।**ক...
01/27/2021

*শুন্যে লাফাচ্ছে হরিণ, এক লাফে তেইশ হাত। আর বাঘ যায় এক লাফে বাইশ হাত। তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।*

*কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা।বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়।কারণটা কি?কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাঁকায়।বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য।*

*আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনও পেছনে তাঁকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছা।*

Address

Tinton Falls, NJ

Telephone

+8801894109033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unlimited news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unlimited news:

Shortcuts

Share