03/11/2026
‘আফটার সেলস : দ্য হিডেন রেভিনিউ ইঞ্জিন’ বইটি মূলত আফটার সেলস বা বিক্রয়োত্তর সেবা ব্যবস্থাপনা নিয়ে বাংলা ভাষায় রচিত প্রথম সারির একটি ব্যাবহারিক গাইডবুক। অনেকেই মনে করেন, পণ্য বিক্রির মধ্য দিয়েই ব্যাবসার কাজ শেষ। কিন্তু লেখক তাঁর ২৫ বছরের করপোরেট অভিজ্ঞতার আলোকে দেখিয়েছেন যে, বিক্রয়ের পর শুরু হওয়া সম্পর্কই একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের প্রকৃত ভিত্তি। ওয়ারেন্টি, টেকনিক্যাল সাপোর্ট, স্পেয়ার পার্টস সরবরাহ, বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (AMC) এবং ডিজিটাল রূপান্তরের মতো বিষয়গুলোকে কাজে লাগিয়ে কীভাবে একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি রাজস্ব ও মুনাফা অর্জন করতে পারে, তা এই বইয়ে বাস্তব উদাহরণসহ অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরা হয়েছে।
আপনার ব্যবসাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে এবং বিক্রয়োত্তর সেবার প্রকৃত শক্তি সম্পর্কে জানতে আজই সংগ্রহ করুন
🛒 বইটি সংগ্রহ করতে ভিজিট করুন: adarsha.bd
অথবা ফোন করুন- 01793296202
📌 বইটিতে কী কী থাকছে :
বিক্রয়োত্তর সেবার আদ্যোপান্ত : ওয়ারেন্টি, মেরামত, ইনস্টলেশন ও কলসেন্টার সাপোর্টের মতো প্রধান সেবাসমূহের ইতিহাস ও বিবর্তন।
গ্রাহকের আজীবন অংশীদারি : কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট বা গ্রাহক অভিজ্ঞতার মাধ্যমে ক্রেতাকে দীর্ঘমেয়াদি পার্টনার বানানোর কৌশল।
ধারাবাহিক আয় ও মুনাফা : স্পেয়ার পার্টস ব্যবস্থাপনা, বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (এএমসি) এবং সার্ভিস বিজনেস মডেলের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি।
আধুনিক প্রযুক্তির প্রয়োগ : বিক্রয়োত্তর সেবায় ফিল্ড সার্ভিস ম্যানেজমেন্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের (যেমন- আইওটি, প্রেডিক্টিভ মেইনটেন্যান্স) প্রয়োজনীয়তা।
বাংলাদেশের প্রেক্ষাপট : দেশের বিদ্যুৎ, নির্মাণ ও অটোমোবাইল খাতের বিভিন্ন কেস স্টাডি ও সফলতার গল্প।
💡 বইটি কেন পড়বেন :
সিইও, ম্যানেজার বা সার্ভিস ইঞ্জিনিয়ারদের জন্য—বিক্রয়োত্তর সেবাকে একটি লাভজনক ব্যাবসায়িক ইউনিটে পরিণত করার কৌশল জানতে।
উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য—চমৎকার সেবার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন ও পুনঃক্রয় (রিপিট পারচেজ) বাড়ানোর উপায় শিখতে।
পণ্য বিক্রির পর গ্রাহক কেন হারিয়ে যায় এবং কীভাবে একটি অভিযোগকে সুযোগে পরিণত করা যায়—তা বুঝতে।
প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ করপোরেট ক্যারিয়ারের প্রস্তুতি হিসেবে।
#আফটারসেলস #আদর্শপ্রকাশনী