06/09/2026
📣 প্রি-অর্ডার
⏩ ৩৫% ছাড়+বুকমার্ক
শার্লক হোমসের একনিষ্ঠ ভক্তদের শার্লকিয়ান বলা হয়। আপনিও যদি একজন শার্লকিয়ান হয়ে থাকেন তবে এবারের আয়োজন আপনার জন্যেই।
চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে এবারের আয়োজনে:-
--------------------------------------------------
📌প্রি-অর্ডারে যা যা থাকছে: 📦
১। ৩৫% ছাড় (প্রথম ৫০জন)
২। বুকমার্ক ১টি করে;
⏩ একই ছাড়ে আমাদের অন্যান্য শার্লক হোমসের বইগুলো নেওয়া যাবে।
১) শার্লক হোমস সমগ্র ১-৪
২) শার্লক হোমসের অজানা অভিযান
৩) শার্লক বনাম ড্রাকুলা
-------------------------------------------------
📍 প্রি-অর্ডার মূল্য-
১) শার্লক বনাম হাইড - ২৭০/-
২) দ্য স্ট্রেঞ্জ কেস অভ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড - ১৬০/-
⏩ একত্রিত প্রি-অর্ডার মূল্য- ৪৩০/-
--------------------------------------------------
⏩ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
📌 কুরিয়ার চার্জ প্রযোজ্য।
⏩ প্রি-অর্ডার চলবে- ১৬/০৯/২০২৬ তারিখ পর্যন্ত
⏩ বই রিলিজ- ২৬ সেপ্টেম্বর ২০২৬
⏩ কুরিয়ার শুরু- ২৭ সেপ্টেম্বর ২০২৬
--------------------------------------------------
বই- শার্লক বনাম হাইড
রুপান্তর- মারুফ হোসেন
প্রচ্ছদ শিল্পী- সজল চৌধুরী
মূদ্রিত মূল্য- ৪২০/-
রবার্ট লুই স্টিভেনসনের কালজয়ী উপন্যাস 'দ্য স্ট্রেঞ্জ কেস অভ ড. জেকিল অ্যান্ড মি. হাইড পড়েছেন? ভেবেছেন পুরো ঘটনাটা আপনার জানা? ভুল! মারাত্মক ভুল!
আপনি যা পড়েছেন, তা ছিল কেবল আংশিক সত্য, জনসমক্ষে আসা কিছু ভাসা-ভাসা তথ্যের ওপর ভিত্তি করে লেখা ফিকশন। কিন্তু আসল সত্য এতটাই চমকপ্রদ, এতটাই অবিশ্বাস্য যে তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এতদিন।
লন্ডনের অভিজাত সমাজ আজ স্তম্ভিত। নৃশংসভাবে খুন হয়েছেন পার্লামেন্ট সদস্য স্যার ডেনভার্স ক্যারিউ। হত্যাকাণ্ডের ভয়াবহতায় কেঁপে উঠেছে খোদ বাকিংহাম প্যালেস। স্কটল্যান্ড ইয়ার্ড অন্ধকারে হাতড়ে মরছে। আর মূল সন্দেহভাজন-পৈশাচিক এডওয়ার্ড হাইড-যেন হাওয়ায় মিলিয়ে গেছে। উপায় না দেখে শেষ চাল দিলেন রানি ভিক্টোরিয়া । তলব করা হলো শার্লক হোমসকে। ডা. ওয়াটসনের অপ্রকাশিত ও হারানো এই ডায়ারিতে উঠে এসেছে সেই রোমহর্ষক অভিযানের আদ্যোপান্ত। পৃথিবীর সর্বকালের সেরা গোয়েন্দা এবার মুখোমুখি এক আদিম ও পৈশাচিক শক্তির। একদিকে ধনাঢ্য ও সম্মানীয় ড. হেনরি জেকিল, অন্যদিকে তার সাথে অদ্ভুতভাবে জড়িয়ে থাকা নরপিশাচ এডওয়ার্ড হাইড।
💠
বই- দ্য স্ট্রেঞ্জ কেস অভ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড
লেখক- রবার্ট লুই স্টিফেনসন
অনুবাদক- মো. ফুয়াদ আল ফিদাহ
প্রচ্ছদ শিল্পী- মো. আশিকুর রহমান বিশাল
মূদ্রিত মূল্য- ২৫০/-
মানুষের স্বভাবের ভালো-মন্দের দ্বৈততা নিয়ে রবার্ট লুইস স্টিফেনসনের এই কালজয়ী সৃষ্টিটির জন্ম বুঝি তার নিজেরই অবচেতনের অন্ধকারতম গহ্বর থেকে—এক রাতে দুঃস্বপ্ন ঘোরে চিৎকার করলে স্ত্রী তাকে জাগিয়ে তুলেছিলেন।
একশো বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু শান্ত স্বভাবের ডা. জেকিল আর সেই ওষুধের গল্প—যা তার ভেতরের অশুভ সত্তা, ঘৃণ্য আর বিকৃত মিস্টার হাইডকে মুক্ত করে দেয়—তা আজও পাঠককে চমকে দেওয়ার ক্ষমতা হারায়নি।
উপন্যাসিকার বাস্তবধর্মী পুলিসি তদন্তের ঢঙের বর্ণনা হাড়হিম করা এক অনুভূতি জাগায়; আমরা দেখেছি...হাইড যখন জেকিলের আত্মার ওপর নিয়ন্ত্রণ নিচ্ছে, তখন জেকিলের সেই চরম হাহাকার আর অসহায়ত্ব! সেই হাহাকার যেন আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সহিংসতা আর অশুভ শক্তির ভয়কেই মূর্ত করে তোলে। ফ্রয়েড যখন ‘ইগো’ আর ‘ইড’-এর নামকরণ করেননি, তারও আগে লেখা স্টিভেনসনের এই ধ্রুপদী সৃষ্টি মানুষের ব্যক্তিত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পর্কে এক অসাধারণ অন্তর্দৃষ্টির পরিচয় দেয়—যা আজও আমাদের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নগুলোর এক অমোঘ আতঙ্ক হয়ে টিকে আছে।
📍কুরিয়ার চার্জ প্রযোজ্য। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।